Home আলোচিত সংবাদ পুলিশের পোশাক পরিবর্তনে মতামত যাচাই শুরু

পুলিশের পোশাক পরিবর্তনে মতামত যাচাই শুরু

15


খুলনাঞ্চল রিপোর্ট
অবশেষে পুলিশ বাহিনীর নতুন পোশাক পরিবর্তনে মতামত যাচাই শুরু করেছে পুলিশ সদর দপ্তর। এ ব্যাপারে গতকাল সদর দপ্তর থেকে পুলিশের সব ইউনিটে চিঠি পাঠানো হয়েছে। এরপর গতকাল থেকেই মতামত যাচাই শুরু করেছেন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, ৬৪ জেলার পুলিশ সুপার ও সব ইউনিট। চিঠিতে আজকের মধ্যে মতামত পুলিশ সদর দপ্তরে পাঠাতে বলা হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি কামরুল হাসান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, অন্তর্র্বতী সরকার পুলিশের পোশাকে পরিবর্তন আনে। নতুন পোশাক নিয়ে পুলিশ সদস্যদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। চিঠিতে কল্যাণসভা করে সোমবার দুপুর ১২টার মধ্যে মতামত সংবলিত উত্তর পাঠাতে বলা হয়।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি হেডকোয়ার্টার্স তাপতুন নাসরীনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন শাখা থেকে চিঠির আলোকে মতামত উপস্থাপন করা হয়। যেখানে বেশির ভাগ পুলিশ সদস্যই পুরনো পোশাকে ফেরার পক্ষে মতামত দিয়েছেন। তখন কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেন, আগের পোশাকে জুলাই আন্দোলনে মানুষ খুন করা হয়েছে। এই পোশাক নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া রয়েছে।
এদিকে আগের পোশাকে ফেরত যেতে ইতোমধ্যে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন মতামত তুলে ধরেছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন পোশাক নিয়ে শুরু থেকেই আপত্তি ছিল। পুলিশ সদস্যদের মত উপেক্ষা করেই নতুন পোশাক দেওয়া হয়, যা বাহিনীর সঙ্গে মানানসই নয়।