Home বিনোদন দুবাইয়ে আটকা পড়েছেন সোনাল, চাইলেন সহায়তা

দুবাইয়ে আটকা পড়েছেন সোনাল, চাইলেন সহায়তা

5


অনলাইন ডেস্ক।।

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে দুবাইয়ের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। যার ফলে সেখানে আটকা পড়েছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। নিরাপদে ভারতে ফিরতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের কাছে তিনি চেয়েছেন সহায়তা। যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এই অবস্থায় দুবাইয়ে অবস্থানরত অভিনেত্রী সোনাল ইনস্টাগ্রাম স্টোরিতে ভারতের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করে জানান, চলমান সংকটের মধ্যে তিনি দেশে ফেরার কোনো পরিষ্কার পথ খুঁজে পাচ্ছেন না। নিরাপদ প্রত্যাবর্তনের জন্য তিনি সরকারের দিকনির্দেশনা ও সহায়তা কামনা করেন। পোস্টে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুবাইয়ে ভারতীয় দূতাবাসকেও উল্লেখ করে দ্রুত সহায়তার আবেদন জানান। ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তিনি আটকে পড়েছেন এবং নিরাপদে ও সময়মতো দেশে ফেরার কোনো উপায় দেখছেন না। আমাকে সাহায্য করুন, দয়া করে বাঁচান।