Home আলোচিত সংবাদ ‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধের ঘোষণা দিলো বিপ্লবী গার্ড

‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধের ঘোষণা দিলো বিপ্লবী গার্ড

6


আন্তর্জাতিক ডেস্ক।।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় ইতিহাসের ‘সবচেয়ে ভয়ংকর’ প্রতিশোধ নেওয়ার ঘোষনা দিয়েছে দেশটির বিপ্লবী গার্ড।

এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ চালানো হবে।

আরও জানানো হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী স্বেচ্ছাসেবী বাহিনী খামেনির রেখে যাওয়া আদর্শ ও নীতির পথেই এগিয়ে যাবে। তারা দেশীয় ও বিদেশি ‘ষড়যন্ত্রের’ বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার এবং ‘আগ্রাসীদের শিক্ষা দেওয়ার মতো শাস্তি’ দেওয়ার অঙ্গীকার করছে।

বিশ্লেষকরা বলছেন, আইআরজিসির এমন হুঁশিয়ারি আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত ও তীব্র করে তুলতে পারে।