Home আঞ্চলিক সাংবাদিক কৌশিকের বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক কৌশিকের বাবার তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

7
Minimalist Square Photo Instagram Post - 1

স্টাফ রিপোর্টার
দৈনিক কালের কণ্ঠ পত্রিকার খুলনার নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’র বাবা ও প্রাক্তণ প্রধান শিক্ষক দেবতোষ দে এঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি)। তিনি ২০২৩ সালের এ দিনে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন।
দেবতোষ দে গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার পিঞ্জুরি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। তিনি পিঞ্জুরি ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, বিআরডিবি, উপজেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে দায়িত্ব পালন করেছেন। এছাড়া স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।
তাঁর তৃতীয় প্রয়াণবার্ষিকী উপলক্ষে তিথি অনুযায়ী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে।