Home আঞ্চলিক ১৪ প্রার্থীকে জনতার কাছে তুলে দিলেন তারেক রহমান

১৪ প্রার্থীকে জনতার কাছে তুলে দিলেন তারেক রহমান

36

স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর প্রভাতী স্কুল মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় দলের চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ১৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি প্রতীকীভাবে ধানের শীষ তুলে দিয়ে প্রার্থীদের জনগণের হাতে সোপর্দ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ জনসভায় তারেক রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত এই ১৪ জন সংসদ সদস্য প্রার্থীকে আপনাদের কাছে রেখে গেলাম। নির্বাচনের পরে আপনারা এদের কাছ থেকেই উন্নয়ন বুঝে নেবেন।”

তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করা হবে। জনপ্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে—এটাই বিএনপির রাজনীতির মূল দর্শন।

জনসভায় ধানের শীষ প্রতীক হাতে প্রার্থীদের তুলে দেওয়ার সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এর আগে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন আসনের প্রার্থীরা জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।