স্টাফ রিপোর্টার।।
খুলনার খালিশপুরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে দলটির চেয়ারম্যান তারেক রহমান খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জনসভা শেষ করে তিনি বকুলের বাসভবনে যান। এ সময় তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা উপস্থিত ছিলেন।









































