স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর জিন্নাহপাড়া মোল্লাপাড়া জামে মসজিদ এর সামনের গলির মো. খোকন শেখ এর ছেলে মো. সিরাজুল ইসলাম সাগর ওরফে আকাশ (১৭), খালিশপুর আলমনগর মধ্যপাড়ার মো. দবির শেখের ছেলে মো. সোহেল শেখ (২৫) ও সোনাডাঙ্গা সোনালী নগর আনোয়ার শিকদার এর বাড়ীর ভাড়াটিয়া মো. আফতার মোল্ল্যার ছেলে মো. আফজাল মোল্ল্যা ওরফে শিল্পি আফজাল (৫১)।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৩টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।











































