Home আঞ্চলিক খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়ির সামনে বিস্ফোরণ

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব বাবুর বাড়ির সামনে বিস্ফোরণ

40


রূপসা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব শেখ আবু হোসেন বাবুর বাড়ির সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রূপসার আইচগাতী এলাকায় নিজ বাড়ির সামনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্ত্বরা অতর্কিত বিস্ফোরণের ঘটনা ঘটায়। অবিলম্বে বিস্ফোরণকারী দুর্বৃত্ত্বদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন খুলনা বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গশ: স্টোকজনিত কারণে বিদেশে দীর্ঘ চিকিৎসার পর সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হচ্ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু। বিস্ফোরণের ঘটনাকালে বিএনপি নেতা আবু হোসেন বাবু স্বপরিবারে বাড়ীতেই অবস্থান করছিলেন। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।