Home আঞ্চলিক মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

10


স্টাফ রিপোর্টার
খালিশপুরে ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তারের মামলার এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রবিবার (৩১ আগস্ট) দুপুরে অতিরিক্ত মহানগর দয়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে মো. বারেক আকন। রায় ঘোষণাকালে বারেক আকন আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী নথীর বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে খালিশপুর থানাধীন তিতুমীর রোড সংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে কতিপয় ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে উপস্থিত কয়েকজন পালিয়ে গেলেও বারেক পুলিশের হাতে আটক হয়। এ সময় তার হাতে থাকা ব্যাগ হতে পুলিশ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই রাতে খালিশপুর থানার এসআই মো. আলতাফ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কাদের আহমেদ, আদালতে বারেক আকনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।