ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর ফতেপুর শামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নিঝুম খাতুন ১৫ নামে নিখোজের সাড়ে ৫ মাসেও উদ্ধার হয়নি। পুলিশ বলছে তারা উদ্ধারের চেষ্টা করছে। নিঝুমের পরিবার হতাশায় দিন গুনছে মেয়ে জীবিত না মৃত। নিঝুম উপজেলার ফতেপুর ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের হরযত আলী মেয়ে।
চলতি বছরের ১৩ মার্চ নিখোঁজ হয় নিঝুম খাতুন। এ বিষয়ে মেয়ের মা তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করে। সেই থেকে মেয়ে উদ্ধারের জন্য তাসলিমা খাতুন পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে কিন্তু আজও পর্যন্ত তার কোন খোঁজ মিলাতে পারিনি।
এই বিষয়ে উপজেলার রাখালভোগা গ্রামের কামাল ডাক্তারের ছেলে ১ নম্বর আসামি জিম আটক হলেও তার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি পুলিশ।
মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজাদুর রহমান বলেন, আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি কিন্তু কোন ভালো ফলাফল পাওয়া যায়নি।
মামলার বাদী মেয়ের মা তাসলিমা খাতুন বলেন, মেয়ের উদ্ধারের জন্য প্রাশাসনের বিভিন্ন জাগয়ায় হাটাহাটি করেও এখনো পর্যন্ত মেয়ে উদ্ধার হয়নি।
তারা এখন হতাশায় ভুগছেন মেয়ে জীবিত নাকি মৃত। গত সাড়ে ৫ মাস ভুক্তভোগীর পরিবার অপেক্ষা করছে তদের মেয়ে কবে ফিরবে।
এদিকে মেয়ের কোন সন্ধান না পাওয়ায় সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছে নিঝুমের মা।











































