Home খেলাধুলা ‘অ্যাডাল্ট ওয়েবসাইট’ অনলিফ্যানসে অ্যাকাউন্ট খুললেন ক্রিকেটার

‘অ্যাডাল্ট ওয়েবসাইট’ অনলিফ্যানসে অ্যাকাউন্ট খুললেন ক্রিকেটার

15


স্পোর্টস ডেস্ক

প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্টদের জন্য পরিচিত ওয়েবসাইট ‘অনলিফ্যানস’। এবার সেই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলেছেন ইংল্যান্ড দলের উপেক্ষিত ফাস্ট বোলার টাইমাল মিলস। সবশেষ ২০২৩ সালে ইংল্যান্ড দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন এই পেসার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন মিলস। তবে তিনি অ্যাডাল্ট কনটেন্ট তৈরি করবেন না, বরং দৈনন্দিক জীবনের ঘটনা এবং ক্রিকেট বিষয়ক কনটেন্টই প্রকাশ করবেন তিনি।

দ্য অ্যাথলেটিককে মিলস বলেন, ‘এক হাজার শতাংশ স্পষ্ট করে বলতে গেলে, কোনো গ্ল্যামার শট থাকবে না। এটি সম্পূর্ণরূপে বিশুদ্ধ ক্রিকেট এবং জীবনধারার বিষয়বস্তুর ওপর জোর দেবে। এটি একটি না জানা ক্ষেত্র, কিন্তু এটা এমন কিছু যা নিয়ে আমি সত্যিই উত্তেজিত।’

মিলস আরও বলেন, ‘তারা পর্নের জন্য সবচেয়ে বেশি পরিচিত, এই সত্য কোনোভাবেই লুকানোর উপায় নেই। কিন্তু আমি যা করব, তা এগুলো থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু যখন আপনি তাদের সঙ্গে কথা বলবেন এবং বুঝতে পারবেন তারা কোথায় যেতে চায় এবং সম্ভাবনা কী, তখন এটি সত্যিই উত্তেজনাপূর্ণ।’

সাম্প্রতিক সময়ে অনলিফ্যানসের পরিধি অনেক বিস্তৃত হয়েছে। সুপরিচিত টেনিস খেলোয়াড় নিক কিরগিওস সাইটটিতে প্রাপ্তবয়স্কদের জন্য নয় এমন কন্টেন্ট নির্মাতা হিসেবে পরিচিত একজন বড় নাম। তবে, মিলসই প্রথম হাই-প্রোফাইল ক্রিকেটার যিনি ‘অনলিফ্যানস’-এ প্রবেশ করেন।