সরকারি আযম খান কমার্স কলেজ
।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আযম খান কমার্স কলেজ ছাত্রাবাসে ছাত্রদের কল্যাণে একটি ডিপ ফ্রিজ উপহার হিসেবে প্রদান করেছেন খুলনা মহানগর বিএনপির সাধালন সম্পাদক ও সরকারি আযম খান কমার্স কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। শুক্রবার (২৭ জুন) তিনি আযম খান সরকারি কমার্স কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শামসাদ হোসেন আবিদ এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের কাছে উপহারটি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান প্রধান, উপাধাক্ষ রফিকুল ইসলাম, হল সুপার আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সি. সহ-সভাপতি মাহিন রহমান, বায়েজিদ শেখ, দপ্তর সম্পাদক ইনক, যুগ্ম সাধারন সম্পাদক তুষান, নাঈম মীর ও ছাত্রদল নেতা মাহিম, আবির, তারেক সহ আরো অনেকে।











































