Home আঞ্চলিক বাগেরহাট জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল গ্রেফতার

বাগেরহাট জেলা পরিষদের সদস্য আব্দুল জলিল গ্রেফতার

21


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার খুলনা মহানগরীর খুলনা সদর থানাধীন বিগবাজার শপিং মলের সামনে থেকে মোঃ আব্দুল জলিল @ টাইগার জলিল(৩৯) কে গ্রেফতার করেছে কেএমপি গোয়েন্দা পুলিশ।


বাগেরহাট জেলা পরিষদ-এর সদস্য উক্ত আসামী খুলনা সদর থানার মামলা নং-১৯,তারিখ-১২/১২/২০২৪ খ্রিঃ, ধারাঃ ১৪৩/৪২৭/৪৪৭/৪৪৮/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩৮০/৫০৬ (২) পেনাল কোডএর সন্দিগ্ধ আসামী। গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তাহার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করিয়াছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইতেছে।