Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরা খবর

17
রঙ্গন ফুলের মধু খেতে এসেছে বাহারি রঙের প্রজাপতি

খুলনা জেলা সাম্যবাদী দলের জরুরী সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনা জেলা সাম্যবাদী দলের এক জরুরী সভা মঙ্গলবার শিরোমনি কে ডিএ আবাসিক এলাকায় অস্থায়ী কার্যালয় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সভাপতি কমরেড এফএম ইকবাল হোসেন ।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা সাম্যবাদী দলের সভাপতি কমরেড নন্দনাল মজুমদার বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা সাম্যবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক মীর গাউছ, সাংগঠনিক সার্বিক দিক নির্দেশনা মূলক বিশেষ আলোচনা করেন খুলনা জেলা সাম্যবাদী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ গাজী খোকন, বিশেষ বক্তব্য রাখেন জেলা দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, পথ নির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আলামিন বিশ্বাস, তথ্য নিয়ে আলোচনা করেন তথ্য সম্পাদক মোঃ মিজান শেখ, জরুরি সভায় আরো উপস্থিত ছিলেন কোষাধাক্ষ সম্পাদক রতন মন্ডল ,বন ও পরিবেশ সম্পাদক সেলিম কাজী, প্রচার সম্পাদক মোঃ সেলিম মিনা ,মহিলা সম্পাদিকা জোসনা রানী দাস, প্রস্তাবিত যশোর জেলা কমিটির আহ্বায়ক মোঃ নাবিয়ার শেখ, ওসদস্য সচিব মোঃ মফিজ শেখ, মোংলা থানা প্রস্তাবিত আহবায়ক কমিটির পল সরকার প্রস্তাবিত ফুলতলা থানার আহবায়ক কমিটি মোঃ বিপ্লব শেখ, সদস্য সচিব মোঃ জাবেদ শেখ, মোঃ তহিদ শেখ মোঃ কামাল হোসেন, প্রস্তাবিত ডুমুরিয়া থানা আহবায়ক কমিটির তপন কুমার, মোঃ দিদার হোসেন জাহিদ হাসান প্রমুখ।

ঝিকরগাছায় অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলন করে বিক্রি করার দায়ে নুরুল আমীন নামের এক ব্যক্তিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের বেড়েলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার। নুরুল আমীন পার্শ্ববর্তী মনিরামপুর উপজেলার ভান্ডারী এলাকার বাসিন্দা।
ঝিকরগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ), আইন, ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের দায়ে ১৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, পৌর-ইউনিয়ন ভুমি সহকারী, সার্ভেয়ারসহ থানা পুলিশ।

ইফাদ’র প্রতিনিধি দলের বিভিন্ন সবজি ক্ষেত পরির্দশন ও মতবিনিময়

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের বিভিন্ন সবজি ক্ষেত পরিদর্শন করলেন ইফাদ’র উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল। মঙ্গলবার (১৮ ফেব্রয়ারি) সকাল হতে বিকাল পর্যন্ত তাঁরা নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ ১শত হেক্টর টমোটোর চাষ প্রদশনী, সবজি গ্রামের কৃষক/কৃষানীদের সাথে মতবিনিময় ও পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার চামারিয়া শ্নশানকালি মন্দির মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক/কৃষানীদের সাথে উন্মুক্ত মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এফাদ এর ইন্ডিপেনডেন্ট অফিস অব ইভালুয়েশন এর সিনিয়র ইভালুয়েশন অফিসার মিঃ হ্যাসডীপ খায়রা, সম্মানিত অতিথি ছিলেন, ইভালুয়েশন অফিসার মিঃ মিকাল খান। বিশেষ অতিথি ছিলেন, এসএসিপি,ডিএই প্রকল্পের পরিচালক ড,মুহাম্মদ এমদাদুল হক ও ডিএই বাগেরহাট এর উপ-পরিচালক শংকর কুমার মজুমদার। এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ তৌহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ডিপ্লমা কৃষিবিদ যথাক্রমে প্রদীপ মন্ডল, সোলায়মান মন্ডল, বিপুল পাল, বিপ্লব দাশ, অভিজিৎ গাইন, দেবদাস বালা ও রিয়াবুল ইসলাম। এসময় কৃষক/কৃষানীদের মধ্যে বক্তৃতা করেন, মনিরুজ্জামান মনি, সোবহান হোসেন, মোসাঃ নুর জাহান খাতুন ও শিলা খাতুন সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি
হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি, স্বেচ্ছাচারিতা অসদাচারনের অভিযোগ এনে ওই বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের এক মানব বন্ধন ও পথসভা গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী, শিক্ষক কর্মচারীদের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনে দীর্ঘ এ মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক অনিশ রঞ্জন চক্রবর্তী, রেবেকা সুলতানা, হাবিবুর রহমান, প্রকাশ ঘোষ, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক সরদার তোফাজ্জেল হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ শহিদুল ইসলাম, অভিভাবক গফ্ফার মজলিশ, আব্দুল্লাহ আল মামুন, নাজমুল হোসেন, শিক্ষার্থী শেখ আব্দুল মুহিন, রাকিবুল ইসলাম রকি, সাদিয়া আক্তার, লাকি আক্তার, রিনা আক্তার প্রমূখ। পথসভা সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
বক্তারা প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের লাগামহীন দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও অসদাচারনের ফিরিস্তি তুলে ধরে তার পদ ত্যাগ দাবী করেন। তারা বলেন, বিদ্যালয়টি ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে তার অপসারণের বিকল্প নেই। এর আগে একই অভিযোগ এনে বিদ্যালয়ে ১৪ জন শিক্ষক গত চলতি মাসের ৫ ফেব্রয়ারী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক বরাবর তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ করেন, প্রতিকার না পেয়ে তারা এ মানববন্ধন করেছেন বলে আন্দোলনকারীরা জানান।
এদিকে মানববন্ধন চলাকালে অভিযুক্ত প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাস বিদ্যালয়ের সভাপতি বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করে অফিস কক্ষের টেবিলে উপর রেখে বিদ্যালয় ত্যাগ করেন বলে জানাযায়। এলাকাবাসী জানান, তার মত একজন দুর্জন ব্যক্তি এই মহান পেশায় একেবারেই বেমানান। নবম শ্রেণীর শিক্ষার্থী জাহাঙ্গীর বলেন, চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে হেড স্যার দূর্নীতি করে অদক্ষদের নিয়োগ দিয়েছেন। তাছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে তিনি খারাপ আচারণ করেন।
এবিষয়ে প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বক্তব্য নেওয়ার জন্য তার মোবাইল ফোনে কল করলে তিনি ফোন ধরেন নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাজাহান আলী বলেন, “কয়েকজন শিক্ষক পদত্যাগ পত্রটি এনেছিলেন, শিক্ষা কর্মকর্তা হিসেবে সেটি আমি রিসিভ করেছি।”

সাবেক প্রধান শিক্ষক তাপস হালদারের সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি
ডুমুরিয়ার রুদাঘরা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাপস হালদারের সুস্থ্যতা কামনা করে বাজার কালীবাড়ী মন্দিরে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা এগারটায় বাজার কালীবাড়ী মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন পুরোহিত উজ্জ্বল ব্যানার্জী।
সভায় উপস্থিত ছিলেন অত্র মন্দিরের পুরোহিত ও সেবায়েত শিবচন্দ্র ব্যানার্জি, শ্যামল হালদার, ভোলানাথ ভট্টাচার্য, প্রশান্ত কুমার কুন্ডু, ধর্মীয় সংবাদ পরিবেশক তপা হালদার, প্রশান্ত ব্যানার্জী, সুশান্ত ব্যানার্জী, আকাশ ব্যানার্জী, ভোলানাথ ভট্টাচার্য, সবুজ ভট্টাচার্য, হংস শুভ্র হালদার, ঝুনু হালদার, মনি সাহানী, শংকর ঘোষ, স্বপন সকার, দিলীপ কুমার সাহা, মুন্না মুন্ধরা, সুরেশ চক্রবর্তী, গোপাল কুন্ডু, তরুণ রায় শিবু, ভবেশ সাহা, রুপন দে, বাবলু বিশ্বাস, ডা. অভি হালদার, বিকাশ সাহা, মিঠুন সাহা (জলযোগ), মোঃ মনিরুজ্জামান পাপ্পু, বাপ্পি সাহা, মদন সাহা, অনিক ব্যানার্জী প্রমূখ। উপস্থিত ভক্তবৃন্দ তার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন।

অলিগলিতে লিফলেট বিতরণ
মোরেলগঞ্জে পৌর বিএনপির নির্বাচনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেল ঘোষণা

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন পৌর বিএপির কাউন্সিল তথা নির্বাচনকে ঘিরে সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী আসাদুজ্জামান মিলন-এর প্যানেল ঘোষণা করে লিফলেট বিতরণ করেছেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। অনান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির আহবায়ক মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ফারুক হোসেন ছামাদ, বিএনপি নেতা সাইফুল আলম কিছলুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে পৌর শহরের বিভিন্ন অলিগলিতে এ প্যানেলে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

এ সময় বাগেরহাট জেলা বিএনপি নেতা (বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত দিনে যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন সেই সকল ত্যাগী নেতাদের মূল্যায়ন করে আসন্ন কাউন্সিলে পৌর বিএনপির সভাপতি পদে শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিলকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা খেলাফত মজলিসের জেলা কার্যালয় উদ্বোধনে মামুনুল হক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব কর্তৃক চুয়াডাঙ্গা জেলা শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা পৌরসভা মোড়ে বাংলাদেশ খেলাফত মজলিসের অফিস উদ্বোধন অনুষ্ঠানে চুয়াডাঙ্গা শাখার সভাপতি মুফতি সোয়াইব আহমেদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা শারাফাত হুসাইন, মাওলানা শরিফ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আশরাফ।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, রাজনীতি করতে হলে, সমাজ বিপ্লব করতে হলে আমাদের ব্যপক ভাবে সমাজের কল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। সেখান থেকে উর্ত্তীণ হলে তারপর চূড়ান্ত পর্যায়ে পৌছে রাজনীতি।
এ সময় খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খানসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তারুণ্যের উৎসব উদযাপন
মহম্মদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মাগুরা প্রতিনিধি
তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার মাগুরার মহম্মদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহম্মাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো,থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান,আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা-বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব মো: মিজানুর রহমান কাবুল, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, বিএনপি’র নেতা আকতারুজ্জ্মান বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি মেহেদী হাসান সুমন, যায়যায়দিন ও গ্রামের কাগজ পত্রিকার সিনিয়র সাংবাদিক এস,আর,এ হান্নান,দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি দপ্তরের প্রধানগণ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

রূপসায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

রূপসা প্রতিনিধি
রূপসায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় রূপসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মডেল মসজিদের ইমাম মোস্তফা আল মামুন এবং গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমাদ্রী বিশ্বাস।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তরুন কুমার বালা।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:বোরহান উদ্দীন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজয় বিশ্বাস।
উপজেলা কৃষি দপ্তর চত্বরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন।
মেলার উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন ডিলার শাহ নিয়াজ মাগদুম,কৃষক এইচ এম কামরুল ইসলাম, রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ:রাজ্জাক শেখ, সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মো:বেনজির হোসেন, গোলাম হোসেন ডালিমসহ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা।
আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলায় স্মার্ট কৃষি প্রযুক্তি বিষয়ক ১৯টি স্টল রয়েছে, যেখানে আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা স্থানীয় কৃষকদের জলবায়ু সহনশীল ও প্রযুক্তিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করবে না বিএনপি: ঝিনাইদহে আবুল খায়ের ভূঁইয়া

ঝিনাইদহ প্রতিনিধি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করবে না বিএনপি। ফ্যাসিবাদ সরকারকে সমর্থন দিয়ে গণতন্ত্র হত্যার অপরাধে ভারতকে আর্ন্তজাতিক আদালতে দাঁড় করানো হবে। কুখ্যাত হাসিনা ও তার দোসরদের লুন্ঠিত পাচার করা টাকা ফেরত আনতে হবে। তাদের টাকা যেসব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তা উদ্ধারের ব্যবস্থা করতে হবে। আর তা না হলে এই দেশে থাকা হাসিনা বাহিনীর সম্পদ বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে নিতে হবে।
মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া নির্দিষ্ট সময়ে মধ্যে সংস্কার শেষ করা সম্ভব নয়। আনইশৃঙ্খলার চরম অবনতি এ অবস্থায় দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন। সেই সরকার এসে আইনশৃঙ্খলা উন্নতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করতে পারবে। তাই নির্বাচন নিয়ে রোড ম্যাপ দিতে হবে। নির্বাচন নিয়ে তালবাহানা সহ্য করবে না বিএনপি। আন্দোলন সংগ্রামে সমমনা রাজনৈতিক দল নিয়ে সরকার গঠন করার প্রতিশ্রুতিও দলের পক্ষে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশে খুনি হাসিনা মানেই ছিল আইন, সে যেটা বলবে সেটাই আইনে পরিণত হতো। এ জন্য দেশে আইনের শাসন ছিল না, ছিল না কোন গণতন্ত্র। হাসিনা ভারতকে কাছে নিয়ে দেশের সবকিছুই বিকিয়ে দিয়েছিল। বিগত ১৭ বছরে অনির্বাচিত ফ্যাসিবাদ সরকারকে ভারত সরকার সমর্থন দিয়ে খুন, গুম, হত্যা, বিদেশে টাকা পাচার ও গণতন্ত্র হত্যা করতে সহযোগিতা করেছে। এ অপরাধে ভারতকে আর্ন্তজাতিক আদালতে দাঁড় করানো হবে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ। দেশে নির্বাচনী রোডম্যাপ ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে। বিএনপি সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চাই। জননেতা তারেক রহমান এ নিয়ে এখনো কাজ করছেন।
আবুল খায়ের ভূঁইয়া বলেন, যে কেউ দল গঠন করতেই পারে, তাতে আমাদের কিছু যায় আসেনা। কিন্তু সরকারে বসে আবোল তাবোল কথা বলা ঠিক নয়। আমরা জুলাই অভ্যুত্থান ব্যর্থ হতে দেব না।
ফ্যাসিষ্ট হাসিনার দলের নেতাকর্মীদের দলে না ভেড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ভোল পাল্টে বিএনপিতে ঢোকার চেষ্টা করছে। তাই তৃণমুল নেতাদের সর্বদা সজাগ থাকতে হবে। সমাবেশে অন্যান্য কেন্দ্রীয় নেতারা বলেন, ফ্যাসিষ্ট হাসিনা বিরোধী আন্দোলনে সামনে ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কিন্তু পেছনে ছিলেন কে? এই পেছনে থাকা মানুষটিই হচ্ছেন তারেক রহমান। তিনি পেছনে থেকে পরিকল্পিত ভাবে এই আন্দোলন পরিচালিত করেছিলেন। তাই যারা এই আন্দোলনে তারেক রহমান ও বিএনপির কোন অবদান নেই বলে অপপ্রচার করছেন, তারা মূলত আন্দোলনের নেপথ্যে থাকা পিতাকেই অস্বীকার করছেন।
নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, দ্রব্যমুল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খার চরম অবনতি ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা বাবু জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ, মীর রবিউল ইসলাম লাভলু, একে এম ওয়াজিদ আলী, ঝিনাইদহ জেলা বিএনপির নেতা এ্যাড মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল মজিদ বিশ^াস, আনোয়ারুল ইসলাম বাদশা, সাজেদুর রহমান পপপু, আলমগীর হোসেন আলমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।

মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় সভা

মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের আমন্ত্রণে সভায়, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ. এম. শহিদুল ইসলাম-সহ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় অংশ নেন মেডিকেল অফিসার ডা. নাদিরুজ্জামান আকাশ (আরএমও), প্রধান সহকারী ডা. মাতুব্বর রেদোয়ান আহম্মেদ, স্যানিটারি ইন্সপেক্টর মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট মো. শফিকুল ইসলাম, ফার্মাসিস্ট মো. হেমায়েত, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মো. ইলিয়াস হোসেন ও স্বাস্থ্য সহকারী মো. রিয়াজুল হক তালুকদার।সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সমস্যা ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করা হয়। ডা. মুজাহিদুল ইসলাম উল্লেখ করেন যে, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব রয়েছে। এছাড়াও, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
তিনি আরও জানান, হাসপাতালের কাঠামোগত সমস্যার কারণে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় অনেক সময় রোগীদের স্থান সংকট দেখা দেয়। জরুরি বিভাগ ও অপারেশন থিয়েটারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বড় ধরনের অস্ত্রোপচার করা সম্ভব হয় না। তদুপরি, ডাক্তারদের থাকার কোয়ার্টারগুলোর অবস্থা জরাজীর্ণ হয়ে পড়ায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে উঠেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।

তালা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলামের কমিটি বৈধ

সাতক্ষীরা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের বৈধ কমিটির সভাপতি এস এম নজরুল ইসলাম প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সাতক্ষীরা (জুডিশিয়াল মুন্সিখানা) থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দেওয়া হয়েছে নির্দেশনা।গত ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের পত্রে বলা হয়, এস এম নজরুল ইসলাম তালা প্রেসক্লাবের সভাপতি হিসেবে উচ্চ আদালতের আদেশের ক্ষমতাবলে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য আবেদন করেন। মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় সরকারি কৌশুলীর মতামত চাওয়া হয়। তিনি গত ৫ জানুয়ারি প্রতিবেদন দাখিল করেন। মতামত আলোকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পত্রে। পত্রে জুড়ে দেওয়া হয়েছে সরকারি কৌশুলীর প্রতিবেদন।
সাতক্ষীরা জজ কোর্টের সরকারি কৌশুলী অসীম কুমার মন্ডল তালা প্রেসক্লাব সংক্রান্ত সকল নথিপত্র পর্যালোচনা করে মতামত প্রতিবেদন দেন। সেখানে উল্লেখ করেছেন, উচ্চ আদালতের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তালা প্রেসক্লাবের সভাপতি হিসেবে এস.এম নজরুল ইসলাম সভাপতির দায়িত্ব পালন করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে এস.এম নজরুল ইসলাম সভাপতি ও শেখ জলিল আহমেদ সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি তালা প্রেসক্লাবের দায়িত্বপালন করছিলেন। জেলা আ.লীগের উপ প্রচার সম্পাদক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সরদার মশিয়ার রহমানের নেতৃত্বে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদ হোসেনের মাধ্যমে ২০১৭ সালের ২ আগস্ট তালা প্রেসক্লাবের পূনাঙ্গ কমিটি গঠনকল্পে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তার দপ্তর স্মারক নং-৩৭.০২. ৮৭৯০. ০০. ০৬.০৩.১৭.২৭ (যুক্ত) তালা প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি নির্বাচনী তফশীল ঘোষনা করেন। সেটির বৈধতা নিয়ে আদালতের শরণাপন্ন হন তালা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম। বিষয়টি তালা সহকারি জজ আদালত, জেলা জজ আদালত সর্বশেষ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ পর্যন্ত গড়ায়। মামলাটি এখনো চলমান। ২০২৩ সালের ৫ নভেম্বর উচ্চ আদালত সভাপতি এস.এম নজরুল ইসলামের কমিটিকে বৈধতা দিয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত স্মারকের নির্বাচনী তফসিলের কার্যক্রম স্থগিত করেন। এরপর ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর পালান আ.লীগ নেতারা। দু’দিন পর আব্দুল হাকিম আহবায়ক ও সেলিম হায়দার সদস্য সচিব হয়ে তালা প্রেসক্লাবের নামে ঘোষণা দেন আরেকটি কমিটি। এরপর শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আব্দুল হাকিম সভাপতি ও ক্লিনিক ব্যবসায়ী বিএনপি নামধারী ফারুক জোয়ার্দ্দার নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা দিয়ে উত্থান ঘটিয়েছেন তালা প্রেসক্লাবের নামে আরেকটি অবৈধ কমিটি।
সাতক্ষীরা জজকোর্টের আইনজীবী অ্যাড. সাইফুল্লাহ্ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা মতে আইনীভাবে সভাপতি এস.এম নজরুল ইসলাম নেতৃত্বে তালা প্রেসক্লাবের বৈধ কমিটি। প্রশাসনিক কার্যক্রমও তিনি পরিচালনা করবেন। অবৈধ পহ্নায় যে কেউ তালা প্রেসক্লাবের নামে কমিটি ঘোষনা করলেও আইনীভাবে বৈধতা পাওয়ার সুযোগ নেই।তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মো. রাসেল জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশনা পত্র পেয়েছি। সেই অনুযায়ী আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

ওবায়দুর রহমান মাবি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে তেঁতুলবাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ওই বিদ্যালয় প্রাঙ্গনে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাসেম কালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান মোল্লা, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, সমাজসেবক কামরুজ্জামান লাভলু মোল্লা, হেমায়েত উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সোহেল রানা, সমাজসেবক আব্দুর রশিদ, ইউপি সদস্য আইয়ুব আলী মোল্লা ও সাংবাদিক শরিফুল ইসলাম দিদার।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ টুকু মোল্লা, মনিরুজ্জামান মোল্লা, আলমগীর হোসেন কাকা মিয়া, চান মিয়া চৌধুরি, মোঃ হেকমত মোল্লা, শফিকুজ্জামান নীল্টু মোল্লা, আমিনা পারভিন, বাবুল মোল্লা ও রমজান আলী মোল্লা সহ অনেকে।

মোল্লাহাটে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতি সভা হয়।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ বিভুতী মল্লিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জুয়েল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ হারুন আল রশীদ, নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী, প্রধান শিক্ষক এস, এম, ফরিদ আহমেদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, অধ্যাপক কামরুল হাসান রাসেল, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি মোঃ পারভেজ মিয়া, প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম শেখ, সাংবাদিক কে এম মাহামুদুল হক, বৈষম্য বিরোধী শিক্ষার্থী প্রতিনিধি সোহাগ মোল্লা রাব্বি , সুলতানা আফরিন সাদিয়া, প্রত্যয় আহম্মেদ রনি ও মতিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রমুখ।

আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ

সাতক্ষীরা প্রতিনিধি
আওয়ামী লীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে তালা উপজেলা যুবদলের আয়োজনে আওয়ামীলীগের বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি তালা বাজারের জনতা ব্যাংক থেকে শুরু হয়ে উপ-শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রিমু কসমেটিক্স সংলগ্ন তিন রাস্তা মোড়ে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ মিছিলে বিশ্বাস ওয়াজেদ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,তালা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স,ম ইয়াছিন উল্লাহ।
তালা উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাঈদের পরিচালনায় আরোও বক্তব্য রাখেন, জাসাসের সদস্য সচিব রাসেল বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মারুফ উল ইসলাম।আরোও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সাংবাদিক খান নাজমুল হুসাইন, মীর মিল্টন, সৈয়দ আজম, নুর ইসলাম বিশ্বাস নুরু, সাংবাদিক জাহাঙ্গীর আলম,লিটন সরদার, মোস্তাফিজুর রহমান রাজু প্রমূখ। এ সময় তালা উপজেলা যুবদল, জাসাস সহ বিএনপির শত শত নেতা কর্মী সমার্থক উপস্থিত ছিলেন।

কয়রায় কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ

কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন কয়রা উপজেলার আংটিহারা, গোলখালি, মাটিয়াভাঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে দেড় শতাধিক মানুষকে স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করে।কোষ্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট বিএন মাহবুব হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে । সুন্দরবন সংলগ্ন উপকূলীয় অঞ্চল কয়রায় অসহায় জেলে, মৎসজীবিদের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য মঙ্গলবার দক্ষিন বেদকাশী ইউনিয়নের আংটিহারা, গোলখালি, মাটিয়াভাঙ্গা ও তৎসংলগ্ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে কোষ্টগার্ড ।এছাড়াও অবৈধ মৎস্য আহরন, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবিদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়।
এসময় বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার সার্জন লেঃ আদিব আদনান, এএমসি।

দেবহাটার সখিপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত শুরু!

সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগের তদন্ত শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তদন্তে আসেন জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা. আবুল খায়ের। জানা গেছে,গত১২ফেব্রুয়ারি ৩৭.০২.৮৭০০.০০১.০০০.২৫.১৪৪ নং স্মারকে জেলা প্রশাসক সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তের দিন ধার্য্য করা হয়। উক্ত তদন্তে সখিপুর ইউপি চেয়ারম্যান ও ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, অভিযোগের বাদি, অভিযুক্ত শিক্ষক, স্থানীয় অভিভাবক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি, বিদ্যালয়ের সাবেক ছাত্র সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত থেকে তদন্তে অভিযোগের বিষয়ে পক্ষে, বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
অভিযোগ সুত্রে জানা যায়, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ তহিরুজ্জামান অবৈধ পন্থায় সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে অধীন হন। তিনি বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যক্তিকে ম্যানেজ করে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে এ পদে আসেন। প্রধান শিক্ষক পদে যোগদান করে অভিভাবকদের সাথে অসৌজন্য আচরণ, অফিসে গেলে অকথ্য ভাষা ব্যবহার করেন। তার দুব্যবহারে অভিভাবক ও শিক্ষার্থী বিদ্যালয় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে অনেক শিক্ষার্থী ও অভিভাবক বিদ্যালয় থেকে টিসি নিয়ে অন্য স্কুলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধান শিক্ষক যোগদানের পর আত্নীয়করণের মাধ্যমে অর্ধকোটি টাকা নিয়োগ বাণিজ্যে লিপ্ত হন। বিদ্যালয়ের আয়-ব্যায় ও ক্রয় এবং টি আর কমিটির সদস্যদের বাদ দিয়ে তিনি নিজের ইচ্ছামত সব কিছু করেন। এমনকি তিনি শিক্ষক নিয়োগ কালে অনুদানের নামে আদায় করা টাকা বিদ্যালয়ের ফান্ডে জমা না দিয়ে নিজের মত ব্যবহার করেছেন। এছাড়া নিয়োগের নামে অফিস সহকারী পদে জাকারুল ইসলামের কাছ থেকে ৩ লাখ ও আয়া পদে মরিয়ম নামে এক নারী কাছ থেকে আদায় করা ৭০ হাজার টাকা গ্রহন করেন। বিদ্যালয়ে কোন শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার পরিবার বা অভিভাবকদেরকে অবহিত না করে দিন প্রতি ৫ টাকা হারে গ্রহন করে টাকা আত্নসাৎ করে আসছেন। এছাড়া গত ৩১ জানুয়ারি রাতে বিদ্যালয় থেকে ৩ ভ্যান সরকারি বই বিক্রি করে দেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ম্যানেজিং কমিটির কেউই জানেন না। পরে স্থানীয়দের হাতে একটি ভ্যান জব্দ হলেও বাকি ভ্যানগুলো আটকানো সম্ভব হয় নি। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ মোতাবেক একটি ভ্যানের বই ফেরত দিলেও বাকি বইয়ের হদিছ পাওয়া যায়নি। স্কুলের আশেপাশে বখাটেদের উৎপাত নিয়ে একধীকবার বলা হলেও তিনি কোন পদক্ষেপ নেননি। তার অব্যবস্থাপনায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল চলাকালে পার্শ্ববর্তী দোকানে প্রকাশ্যে সিগারেট সেবন করলেও এ বিষয়ে তিনি কখনো পদক্ষেপ নেননি। উঠতি বয়সী শিক্ষার্থীরা কিশোর গ্যাং এ জড়িয়ে পড়লেও বিদ্যালয় থেকে কোন ধরণের প্রতিরোধমূলক ব্যবস্থা নেন নি প্রধান শিক্ষক তহিরুজ্জামান।
এসময় জেলা শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে তদন্ত টিমের সামনে অভিযোগের বিষয়ে উপস্থাপন করলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া টাকা দিয়ে শিক্ষকরা ব্যক্তিগত ওয়াইফাই লাইনের বিল প্রদান সহ নানা কাজে ব্যবহারের যুক্তি তুলে ধরেন প্রধান শিক্ষক। কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থের বিষয়ে কর্তৃপক্ষের নিকট থেকে কোন প্রকার সিদ্ধান্ত না নিয়ে প্রধান শিক্ষক নিজের একক সিদ্ধান্তে এ কাজ করে যাচ্ছেন বলে প্রমাণিত হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া অতিরিক্ত বই নিয়ে তা পরবর্তীতে রাতের আধারে বিক্রি করার ঘটনার প্রমাণ মেলে। এছাড়া তদন্তে প্রধান শিক্ষকের অব্যবস্থাপনা, অদক্ষতার বিভিন্ন প্রমাণ মেলে। সেই সাথে বিদ্যালয়ে বিভিন্ন সময় বরাদ্দে সঠিক ব্যবহার না করে প্রধান শিকক্ষ নিজের খেয়াল খুশিমত ব্যবহার করেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের জানান, জেলা প্রশাসক মহোদয় আমাকে তদন্তের দায়িত্ব দিয়েছেন আমি উভয় পক্ষের বক্তব্য লিখিত ভাবে জমা দিব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে বাকি পদক্ষেপ নিবেন।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের ৩সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কমিটিতে আহবায়ক এ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজীব, সিনিয়র যুগ্ন আহবায়ক আনারুল ইসলামকে করে ৩ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। একই সাথে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ পদান করা হয়।
সাতক্ষীরা জেলা সেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এমন জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসানকে অভিনন্দন জানিয়েছেন।

শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক মেলা শেষ
সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগর উপজেলায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়। ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুই দিন ব্যাপী অনুষ্ঠিত মেলার সোমবার বিকালে সমাপনী করা হয়।

কারিতাস খুলনা অঞ্চল, শ্যামনগরের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর ইউএনও মোছাঃ রণী খাতুন। কারিতাস শ্যামনগরের কর্মসূচি কর্মকর্তা ড.শান্তনু রায়ের সভাপতিত্বে সিআইএমএমএস প্রকল্পের আওতায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কারিতাস কেন্দ্রিয় কার্যালয়ের জুনিয়র প্রোগ্রাম অফিসার তন্ময় বিশ্বাস
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভেটখালী এ করিম হাই স্কুলের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, রমজাননগর ইউপি সচিব আবু হেনা, শ্যামনগর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রনজিৎ বর্মন। কারিতাস শ্যামনগরের কর্মকর্তা মি এন্ড্রিকো মন্ডলের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে মেলায় ১৭টি সরকারি-বেসরকারী স্টল প্রদানকারীদের সম্মাননা ক্রেস্ট ও ১ম, ২য় ও ৩য় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কার প্রদান করা হয়।
রবি ও সোম দুই দিন ব্যাপী মেলায় স্কুল শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, মানব পাচার প্রতিরোধ ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক সংগীত ও পটগান মঞ্চস্থ করা হয়।

শ্যামনগরে জেল পলাতক আসামী সবুজসহ ছয়জন গ্রেপ্তার
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ জেল ভেঙে পলাতক আসামী মোঃ সবুজ(২৩)কে গ্রেপ্তার করেছে শ্যামনগর থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার পৌর সদরের মাজাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি একই এলাকার জহুরুল হকের ছেলে। এছাড়া সোমবার রাত ও মঙ্গলবার সকালে ভিন্ন দু’টি মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করে শ্যামনগর থানা পুলিশ।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর মোল্যা জানান গত ৫ আগষ্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়েছিলেন সবুজ। গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সবুজ এর কারাগারের হাজতি নম্বর ছিল ২২১০/২৪। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এলাকার অপরাধীদের বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাকে তথ্য দিয়ে সহায়তার আহবান জানান।

পুলিশ সুত্র আরও জানায় সোমবার রাতে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ছোট ভেটখালী গ্রামের রাশিদুল গাইন(৩৫) ও আশাকুল গাইন (২৭)কে গ্রেপ্তার করা হয়। জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় প্রতিপক্ষের মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা একই গ্রামের শোকর আলী গাইনের ছেলে।
এদিকে চলমান ডেভিল হান্ট অপারেশন এর অংশ হিসেবে শ্যামনগর থানা আব্দুর রশিদ(৫৫) নামের একজনকে গ্রেপ্তার করে সোমবার রাতে। তিনি উপজেলার পাশের্^মারী গ্রামের মৃত আব্দুর রহমান গাজীর ছেলে। তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি। তাকে গত ২৯ নভেম্বর উপজেলার গাবুরায় সংঘটিত বিস্ফোরকদ্রব্য আইনের মামলায় মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে কুরআনে হাফেজ নিহত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুতায়িত হয়ে ৩০ পারা কুরআনে হাফেজ মো. তাকরিম শেখ (২০) নিহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ তাকরিম শেখ (২০) উপজেলার লখপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষক মাওলানা মোসলেম উদ্দিন শেখের ছেলে। সে ভবনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র। এছাড়া তিনি খুলনা রায়ের মহল হাফিজিয়া মাদ্রাসা থেকে ৩০ পারা কুরআন হেফজ করে পাগড়ী গ্রহণ করেন।
নিহতের পরিবার জানায়, বিকাল চারটার দিকে তিনি ঘরের বৈদ্যুতিক লাইন ঠিক করার কাজ করছিলেন। এসময় বৈদ্যুতিক শকে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত ডাক্তার তাকরিম শেখকে বিকাল ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, ঘরে বিদ্যুতের কাজ করার সময় মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

খুলনায় ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপনন মেলা শুরু

বিভিন্ন স্টলে শোভা পাচ্ছে জেলেদের তৈরী বাহারী পণ্য

স্টাফ রিপোর্টার
মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে খুলনার জাতিসংঘ শিশু পার্কে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘মৎস্যজীবীদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপনন মেলা-২০২৫’।

মঙ্গলবার বিকাল তিনটায় এ মেলার উদ্বোধন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। উদ্বোধনকালে তিনি বলেন, এ মেলার মাধ্যমে মৎস্যজীবীদের উৎপাদিত পণ্যেও প্রচার, প্রসার মার্কেট লিংকেজ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং মাঠ পর্যায়ের সকলকে অনুপ্রেরণা যোগাবে।
তিনি আরো বলেন, এ ধরণের উদ্যোগ উপকূলীয় এলাকার জনগণের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ। যা মৎস্যজীবীদের জীবিকায়ন এবং ভবিষ্যতের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।
এসডিএফ এর এসসিএমএফপি কম্পোজ-৩ এর আঞ্চলিক সমন্বয়কারী মোঃ সামিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, এসডিএফ এর এসসিএমএফপি কম্পোজ-৩ এর প্রকল্প সমন্বয়কারী এম আই এম জুলফিকার।
আয়োজকরা জানান, মূলত: বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প, কম্পোনেন্ট-৩, (মৎস্যজীবীদের ক্ষমতায়ন ও বিকল্প পেশায় রুপান্তর) এর আওতায় উক্ত মেলার আয়োজন করা হয়।
মেলায় খুলনার বিভিন্ন গ্রাম হতে জেলেরা তাদের পণ্যের সমারোহ ঘটায়। মেলায় ২৬টি স্টলে শোভা পাচ্ছে মৎস্যজীবীদের তৈরি চামড়াজাত পণ্য, মধু, মৎস্যসহ রকমারী পণ্য। তিনদিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রতিদিনই থাকছে দর্শকদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা প্রাঙ্গন সর্বসাধারনের জন্য উন্মুক্ত। এখানে থাকছে সরাসরি উৎপাদনকারীদের সাথে মতবিনিময়ের অবারিত সুযোগ। ক্রেতা বিক্রেতার মিলন মেলায় পরিনত হয়েছে এ মেলা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে।
মরনিদ্রা নকশীকাথা উৎপাদনমূখী সমবায় সমিতির স্টলে পাওয়া যাচ্ছে নিজেদেও বুনানো কাথা, বেডসীট, পাখা, ব্যাগ, টুপি ইত্যাদি। কর্মী আয়শা বেগম জানান, এসব পণ্য খুবই সস্তা।
নাপিতের হাট শীতল পাটি উৎপাদনমুখী সমবায় সমিতির কর্মী অবিনাশ পার্টিক জানান, তাদেও স্টলে বাশেঁর তৈরী সাজ বক্স, কলমদানী, টিস্যু বক্স, পাখা, ট্রে, শীতল পাটি দিয়ে সাজানা হয়েছে।
রাজেশ্বও মৎস্যজীবি সমিতির কর্মী মাহমুদা জানান, তাদেও স্টলে পুতি দিয়ে তৈরী বিভিন্ন পণ্যসামগ্রী দিয়ে সাজানো হয়েছে। এছাড়া মেলায় জেলেদের নিজ হাতে তৈরী বিভিন্ন পণ্যদিয়ে সাজানো হয়েছে স্টল।

আটকের পর মুক্ত আ.লীগ নেতা মাজেদ গাজী

আশাশুনি প্রতিনিধি
প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মাজেদ গাজীকে আটকের পর মুক্ত করে দেওয়া হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার সকাল ১০ টায় বুধহাটা বলফিল্ড সারের দোকান থেকে তাকে আটক করেন বুধহাটা ফাড়ির ইনচার্জ তুষার।
প্রত্যক্ষতর্শী সূত্রে জানা যায়, বুধহাটা তদন্তকেন্দ্রে তাকে ২ ঘন্টা আটকের পর ছেড়ে দেওয়া হয়। তিনি আওয়ামী সরকারের সকল নেতাদের অর্থ যোগান দিতেন। আটকের বিষয় জানার পর সাতক্ষীরা পুলিশ সুপারকে অবহিত করা হয়।
এবিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের কাছে বক্তব্য নিতে চাইলে তিনি মোবাইল কেটে দেন।
বুধহাটা ফাড়ির ইনচার্জ তুষারের সাথে কথা বললে তিনি বলেন, আমি ফাড়িতে তাকে ডেকেছি।
কুল্যা ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাসানের সাথে কথা বললে তিনি জানান, মাজেদ গাজী উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি ছিলেন। তাকে আটক করে ছেড়ে দেওয়া হয়েছে।

ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
বেনাপোল প্রতিনিধি
যশোরের ঝিকরগাছায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম সুরাইয়া (২) ও সুমাইয়া (৩)। তারা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকুমরা গ্রামের ইয়ামিন ও তার আপন ভাই মালয়েশিয়া প্রবাসী ইউসুফের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকাল ১০ টার দিকে সুমাইয়া ও সুরাইয়া দুই বোন তাদের দাদা-দাদী ও মায়ের সঙ্গে পুকুরে মাছ ধরতে যায়। এসময় তারা পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিল। পরে সেখানে তাদের আর দেখতে না পেয়ে দাদা-দাদী-মা খোঁজাখুজি করতে থাকেন। কিছুক্ষণ পর দুই শিশুর মরদেহ পুকুরে ভাসতে দেখেন তারা। পরে তাদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু-জনকে মৃত ঘোষণা করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, পুকুরের পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যুর খবর শুনেছি। এ ঘটনায় নিহতদের পরিবার থানায় কোনো অভিযোগ করেননি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
খুলনা সিটি কর্পোরেশনের কর্মসূচি গ্রহণ

খবর বিজ্ঞপ্তি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ পালন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে দিবসের প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহিদ হাদিস পার্কস্থ শহিদ মিনারে কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার-এর নেতৃত্বে পুষ্পস্তাবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন; সূর্য্যদেয়ের সাথে সাথে নগর ভবন, খালিশপুর শাখা অফিস, নগর স্বাস্থ্য ভবন ও ওয়ার্ড অফিসসহ কেসিসি’র গুরুত্বপূর্ণ স্থাপনা এবং কেসিসি পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহিদ হাদিস পার্কসহ গুরুত্বপূর্ণ মোড়সমূহ বাংলা বর্ণমালা ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হবে। এছাড়া সকাল ৯টায় নগর ভবনে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং বেলা ১১টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, প্লে থেকে নার্সারী ‘ক’ বিভাগ, প্রথম ও দ্বিতীয় শ্রেণি ‘খ’ বিভাগ এবং তৃতীয় শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা ‘গ’ বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ‘ক’ বিভাগের জন্য বিষয় উম্মুক্ত রাখা হয়েছে এবং ‘খ’ বিভাগের জন্য ‘গ্রামবাংলার চিত্র’ ও ‘গ’ বিভাগের জন্য ‘ভাষা আন্দোলন’ বিষয়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঘ’ বিভাগে ‘বাঙালির অহংকার একুশে ফেব্রুয়ারি’ এবং ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীরা ‘ঙ’ বিভাগে ‘জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

নামমাত্র মূল্যে বিক্রি খুলনা নিউজপ্রিন্ট : মালামাল সরানোর প্রতিবাদ উন্নয়ন কমিটির

স্টাফ রিপোর্টার
খালিশপুর খুলনার এক সময় অর্থনৈতিক মেরুদন্ড ও কর্মচঞ্চল উপ-শহর ছিল। আজ সেখানে বিরান ভূমিতে পরিনত হয়েছে। এক সময় খুলনা শিল্প বন্দর নগরী হিসাবে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচয় বহন করত। বর্তমানে খুলনায় পাটসহ সকল শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন মানুষের জীবন জীবিকা নির্বাহ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে।
রাষ্ট্রায়াত্ব পাটকল, নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিলসহ সকল বন্ধকৃত শিল্প কলকারখানা চালু ও এশিয়া মহাদেশের বিখ্যাত কাগজ কল খুলনা নিউজপ্রিন্ট মিলের নামমাত্র মূল্যে বিক্রিত মালামাল সরিয়ে নেওয়ার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। নেতৃবৃবন্দ বলেছেন, ২০২৩ সালের ২০ সেপ্টেম্বরে বিসিআইসি’র চেয়ারম্যান, পরিচালক, মিলের ব্যবস্থাপক, কতিপয় প্রভাবশালী দুর্নীতিবাজ সিন্ডিকেটের মাধ্যম খুলনা তথা বাংলাদেশের ঐতিহ্যবাহী নিউজপ্রিন্ট মিলের মালামাল বিক্রয় করার জন্য টেন্ডার আহ্বান করেন। ঐ বছর ৭ ডিসেম্বর মেসার্স ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাঃ লিমিটেডের কাছে মাত্র ৬৮ কোটি ৭৩ লাখ হাজার টাকায় বিক্রি করায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেছেন, নিউজপ্রিন্ট মিলটি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যা ২৫ মেগাওয়াট বিদ্যুৎ প্লান্টসহ স্থাপনার মূল্য প্রায় “পাঁচশ” কোটি টাকা হলেও প্রভাবশালী দুর্নীতিবাজ ব্যক্তি ও কর্মকর্তাদের যোগ সাজসে প্রতিষ্ঠানটি নাম মাত্র মূল্যে বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ।
সংগঠনটির নেতারা আরো বলেন, অনতি বিলম্বে নিউজ প্রিন্ট মিলের মালামাল বিক্রয় চুক্তি বাতিল করে মিলটি দ্রুত চালু করার জোর দাবি জানাচ্ছি।
যে সকল প্রভাবশালী, দুর্নীতিবাজ কর্মকর্তাগণ, কর্মচারিগণ মিলটি বিক্রয় সাথে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বলেন কেউ যাতে নিউজ প্রিন্ট হতে কোনো মালামাল সরাতে না তার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। বিবৃতিদাতারা হলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, অধ্যাপক মোঃ আবুল বাশার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, যুগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি, মোল্লা মারুফ রশীদ, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মনিরুল ইসলাম (মাস্টার), অর্থ সম্পাদক শেখ গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, মহিলা সম্পাদিকা প্রফেসর সেলিনা বুলবুল, আইন সম্পাদক এ্যাড. মনিরুল ইসলাম পান্না, শ্রম সম্পাদক শেখ আব্দুস সালাম (শিরোমনি), প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদার, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ আরিফ নেওয়াজ, শিক্ষা সম্পাদক বিশ্বাস জাফর আহমেদ, ক্রীড়া সম্পাদক জি এম রেজাউল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, নগর ও পরিকল্পনা সম্পাদক প্রকৌশলী সেলিমুল আজাদ, সংস্কৃতি সম্পাদক মোঃ হায়দার আলী, যুব ও ছাত্র বিষয়ক সম্পাদক মনজুর হাসান অপু, দপ্তর সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, সমাজকল্যাণ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক শিকদার আব্দুল খালেক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস মোল্লা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, প্রবাসী বাংলাদেশী এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম মুর্শিদুর রহমান, নির্বাহী সদস্য এ্যাড. মিনা মিজানুর রহমান, এ্যাড. শেখ আবুল কাসেম, এ্যাড. কুদরত ই খুদা, আফজাল হোসেন রাজু, আসাদুজ্জামান মুরাদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, মামুন রেজা, তরিকুল ইসলাম, এইচ এম আলাউদ্দিন, মোরশেদ উদ্দিন প্রমুখ।

খুবি থেকেই শুরু ইউজিসির অর্থায়নকৃত
গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর অর্থানুকূল্যে পরিচালিত চলমান গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ সংক্রান্ত কর্মশালা আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
তিনি বলেন, এতদিন ইউজিসির অর্থায়নকৃত গবেষণা প্রকল্পের কোনো মনিটরিং ব্যবস্থা ছিল না। আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে এই কর্মশালার মধ্য দিয়ে গবেষণা প্রকল্পের মনিটরিং কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। এটি একটি অনন্য ও যুগান্তকারী উদ্যোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
ভার্চ্যুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির সচিব ড. মোঃ ফখরুল ইসলাম। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক, বর্তমানে নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সেখ মোঃ এনায়েতুল বাবর। স্বাগত বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন ইউজিসির অতিরিক্ত পরিচালক মোঃ কবিরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন রিসার্চ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন তুহিন।
এ কর্মশালায় ইউজিসি থেকে অর্থায়নপ্রাপ্ত গবেষণা প্রকল্পের গবেষক খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

খুবিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাবের পরিচিতি ও মতবিনিময়

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (বিএইচটিপিএ) এর অধীনে ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইডি) প্রকল্পের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি ইনোভেশন হাব (ইউআইএইচপি) এর পরিচিতি ও মতবিনিময় সভা ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
মতবিনিময় সভায় ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রামের ৭টি পিলার ও বিশ্ববিদ্যালয়ে ‘এন্টারপ্রিনিউরশিপ’ বিষয়ে কোর্স চালুরর নানা দিক তুলে ধরেন ইনোভেশন এন্ড স্টার্টআপ স্পেশালিস্ট ড. অনন্য রায়হান। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ইউআইএইচপি’র ফোকাল পয়েন্ট ও খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার, সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. জি এম আতিকুর রহমান।
এ মতবিনিময় সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও বিভাগীয় পরিচালকবৃন্দ উপস্থিত থেতে তাদের মতামত তুলে ধরেন।

খুবিতে ২০ ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আলোচনা

শিক্ষার্থীদের ঐক্য ধরে রেখে দেশ গড়ায়
আত্মনিয়োগ করতে হবে : উপাচার্য

খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের তিন দিনব্যাপী শিক্ষা সমাপনী উৎসবের দ্বিতীয় দিনে আজ ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ২নং একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, শিক্ষা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের নতুন পথের যাত্রা শুরু হয়। ভবিষ্যৎ পেশাগত জীবনে প্রবেশের ধাপ এটি। চারটি বছর বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে এই অনুষ্ঠানের মাধ্যমে একটি অধ্যায় আরেকটি অধ্যায়ে রূপান্তরিত হচ্ছে। শিক্ষার্থীদের কর্মের মাধ্যমেই বিশ্ববিদ্যালয় পরিচিতি লাভ করে। তাই দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত হবে। কর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। নিজেদের ঐক্য ধরে রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।
উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রারম্ভিক পথচলা, জুলাই বিপ্লব পরবর্তী পরিস্থিতি মোকাবেলা ও তাঁর শিক্ষকতা জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের নাম ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ করা এবং বিশ্ববিদ্যালয়কে সম্প্রসারণের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে ২০ ব্যাচের শিক্ষাকোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন। পরে প্রধান অতিথি অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদেরকে হাতে ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি সারাজীবন অম্লান থাকে। তিনি জুলাই বিপ্লবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের গতিশীল নেতৃত্বের কথা তুলে ধরে ভবিষ্যতেও দেশের সংকটময় মুহূর্তে তারা অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তৃতা করেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আয়োজক কমিটির সভাপতি আয়মান আহাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন মোঃ মোহিদুর হাসান মঈন। শিক্ষার্থীদের মধ্য থেকে আরও বক্তৃতা করেন সাজ্জাদুল ইসলাম আজাদ, আফরোজা খাতুন নীলা ও এস এম শাহেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলম হাসান ও হিমানি দে।
এছাড়া শিক্ষা সমাপনী অনুষ্ঠানের তৃতীয় ও সমাপনী দিন আগামীকাল বুধবার মুক্তমঞ্চে কনসার্ট অনুষ্ঠিত হবে। কনসার্টে দেশসেরা ব্যান্ড ‘নগরবাউল জেমস’ এর পাশাপাশি ‘মেঘদল’, ও ‘ক্রিপটিক ফেইট’ পারফর্ম করবে।

খুলনায় ইয়ুথ স্টার্টআপ সামিট
চ্যাম্পিয়নসহ বিজয়ী খুবি শিক্ষার্থীদের
তিনটি দল : উপাচার্যের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি
তরুণ উদ্ভাবকদের উৎসাহিত ও সম্পৃক্ত করতে আইসিটি ডিভিশনের আওতাধীন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়েছে ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫। গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত খুলনা ও বরিশাল বিভাগীয় পর্বের এ প্রতিযোগিতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিনটি দল চ্যাম্পিয়নসহ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল ‘ইকো সেন্টিনেলস’। তাদের সমাধান “বাংলাদেশে জলবায়ু চ্যালেঞ্জ এবং সহনশীলতা তৈরি” নিয়ে প্রস্তাব দেওয়ার জন্য ৩ লক্ষ টাকা পুরস্কার লাভ করে। তারা লবণাক্ত অঞ্চলকে কৃষি ও পরিবেশবান্ধব হাবে রূপান্তরের পরিকল্পনা উপস্থাপন করে।
প্রথম রানার্স আপ হিসেবে ২ লক্ষ টাকা পুরস্কার লাভ করে ‘একোয়াসেন্স বিডি’। তারা “বাংলাদেশে খাদ্য নিরাপত্তা-সবার জন্য সাশ্রয়ী পুষ্টি নিশ্চিতকরণ” নিয়ে সমাধান উপস্থাপন করে। তারা আইওটি, ডেটা এবং বিশেষজ্ঞ সহায়তার মাধ্যমে মৎস্যখাতে রূপান্তর করার একটি বাস্তবসম্মত ও স্কেলযোগ্য পদ্ধতি প্রস্তাব করে।
‘থার্স্ট রিলিফ’ দল দ্বিতীয় রানার্স আপ হিসেবে ১ লক্ষ টাকা পুরস্কার পেয়েছে। তারা “বাংলাদেশে জলবায়ু চ্যালেঞ্জ এবং সহনশীলতা তৈরি” নিয়ে তাদের সমাধান উপস্থাপন করে। তারা ‘থার্স্ট রিলিফ রেইন ইন এ বক্স’ প্রদর্শন করে নবায়নযোগ্য শক্তি, উন্নত স্বাস্থ্য এবং নারীদের জীবনযাত্রা সহজতর করার সমাধান উপস্থাপন করে।
এদিকে ইয়ুথ স্টার্টআপ সামিট-২০২৫ এ চ্যাম্পিয়নসহ বিজয়ী হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের তিনটি দলের শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, ‘শিক্ষার্থীরাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাণ। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল হয়। ইয়ুথ স্টার্টআপ সামিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ঈর্ষণীয় সাফল্য লাভ করেছে তাতে খুলনা বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত। তারা এ ধরনের সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডের মাধ্যমে দেশ-বিদেশে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখবে বলে আশা করি। একই সাথে আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

লেখাপড়ার পাশাপাশি সুস্থ্য থাকতে শরীর চর্চা করতে হবে : বাগেরহাট পুলিশ সুপার

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের জেলা পুলিশ সুপার তৌহিদ আরিফ বলেন, সুস্থভাবে বেঁচে থাকার জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে প্রতিযোগীর মনোভাব তৈরী হয়। আগামীতে রামপালের একমাত্র উচ্চতর নারী বিদ্যাপীঠ সুন্দরবন মহিলা কলেজ লেখাপড়ায় আরও এগিয়ে যাবে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষায় ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে বাংলাদেশকে এগিয়ে নিবে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরা আমি সেই প্রত্যাশা করছি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সুন্দরবন মহিলা কলেজের অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদ আরিফ এসব কথা বলেন।
মহিলা কলেজের আহবায়ক ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম সভাপতির বক্তব্যে বলেন, এই উচ্চতর নারী বিদ্যাপীঠের লেখাপড়া ও সাংস্কৃতিক শিক্ষাকে এগিয়ে নিতে আমরা কাজ শুরু করেছি। যাতে করে আমাদের মেয়েরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যয়ে সুনাম ও মর্যাদা নিয়ে এগিয়ে যেতে পারে সেজন্য কাজ করছি। আপনারা জানেন যে অত্র কলেজের ছাত্রীদের লেখাপড়া এগিয়ে নিতে দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে। এরই ধারাবাহিকতায়
২২ জন মেধাবী ছাত্রীদের ২ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়েছে। আগামীতে যা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, কলেজের সমৃদ্ধি ও সুনাম রক্ষায় আমরা অতীতের সব কিছু ভুলে এই উচ্চতর নারী বিদ্যাপীঠের শিক্ষাকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। সবার সহযোগীতা পেলে ইনশাল্লাহ নারী শিক্ষায় আমাদের মেয়েরা বিশেষ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য আয়শা সিদ্দীকা মানি, বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, অত্র সুন্দরবন মহিলা কলেজের অধ্যাক্ষ শেখ খালিদ আহমেদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. সামীউল ইসলাম, সুন্দরবন মহিলা কলেজের উপাধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, রামপাল উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সহকারী অধ্যাপক মো. গোলাম ইয়াছিন, সহ অধ্যাপক আবুল মুক্তাদির, উপজেলা বিএনপির সদস্য লাভলু ফকির, শাহিদা আক্তার প্রমুখ। পরে বাগেরহাট জেলা জাসাস এর পরিচালক নার্গিস আক্তার লুনা ও তার সহযোগীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ সময় প্রধান অথিতিসহ নেতৃবৃন্দ মনোজ্ঞ এ অনুষ্ঠান উপভোগ করেন।#

কয়রা উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত ঘোষণা
বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে টেকসই বেড়িবাঁধ ও উপকূল সুরক্ষা নিশ্চিত হবে : মন্টু

কয়রা প্রতিনিধি
খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টু বলেছেন, ফ্যাসিষ্ট শেখ হাসিনার অবৈধ সরকারের নিশিরাতের ভোট ডাকাত মন্ত্রী-এমপিরা উপকূল ও পরিবেশ-প্রতিবেশের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছ, তবুও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করেনি। যে কারণে গণঅভ্যুত্থানের পর গণহত্যাকারী মন্ত্রী-এমপিরা সব পালিয়েছে। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পেলে কয়রা তথা উপকূলের নদী শাসন ব্যবস্থা নিশ্চিত করে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে। তাই বিলম্ব না করে অতি জরুরি সংস্কার শেষে শিগগিরই জাতীয় নির্বাচন দেয়া অন্তর্র্বতীকালীন সরকারের নৈতিক দায়িত্ব বলে যোগ করেন তিনি।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কয়রা উপজেলা বিএনপি’র কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কয়রার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক এড. মোমরেজুল ইসলাম।

বিএনপি নেতা মনিরুজ্জামান মন্টু আরও বলেন, কয়রা-পাইকগাছার ১৭টি ইউনিয়নে নিরপেক্ষ নির্বাচন হলে ১৫-১৬টিতে বিএনপি’র চেয়ারম্যান নির্বাচিত হয়। সেখানে সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলে জনগন বিশ্বাস করে। আওয়ামী সরকার প্রায় দেড়যুগ কয়রা-পাইকগাছার মানুষের ভাগ্য নিয়ে নির্লজ্জ বাণিজ্য করেছে। বাংলাদেশকেই ধ্বংসের শেষপর্যায়ে পৌঁছে দিয়েছিল। এ দেশ রক্ষার দায়িত্ব আপনার,আমাদের সবার। তাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বির্নিমাণে ঐক্য হবার বিকল্প কিছু নেই। সকল বিভেদ ভুলে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবন্ধ হবার উদাত্ত আহ্বান জানিয়েছেন তিনি।
উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এমএ হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম ও এনামুল হক সজল, মোল্লা এনামুল কবির, সুলতান মাহমুদ, জাফরী নেওয়াজ চন্দন, আতাউর রহমান রুনু, আব্দুল্লাহেল কাফি সখা, মো. জাবির আলী, গাজী হারুনার রশিদ, জাকির জমাদ্দার, আশরাফুল আলম নূর, আবু তাহের হীরা, আবু সাঈদ খান, লিটন তালুকদার, এড. মঞ্জুর আলম নান্নু, আবু সাঈদ বিশ্বাস, মনিরুজ্জামান বেল্টু প্রমুখ। কর্মীসভা শেষে সর্বসম্মতিক্রমে কয়রা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।।

খুলনা উপআঞ্চলিক পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

তথ্য বিবরণী
৫৩তম উপআঞ্চলিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার খুলনা উপঅঞ্চলের খেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান (মঙ্গলবার) বিকালে খুলনা জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মোঃ আনিস-আর-রেজা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক (কলেজ) প্রফেসর এস কে মোস্তাফিজুর রহমান ও সাবেক যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আজম।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুস্থ শরীর সবারই দরকার। মেধাবী হলেও শরীর যদি অসুস্থ থাকে, তাহলে মেধাকে কাজে লাগানো যায় না। নিজেকে অত্যন্ত দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে ক্রীড়ার কোন বিকল্প নেই। এছাড়া সুন্দর স্বাস্থ্য ও জীবন গঠনের জন্য নিয়মিত খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমেই শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসা, বন্ধুত্ব, নীতি ও স্নেহ-মততার গুণাবলী অর্জিত হয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাঁরা আরও বলেন, একজন ক্রীড়াবিদ দেশের সম্পদ। একজন ক্রীড়াবিদ হবেন অত্যন্ত সৎ মানুষ, সজ্জন, বিনয়ী ও ভদ্র।

কয়রা ডেভিলহান্ট
সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাসুম গ্রেপ্তার

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রা থানা পুলিশের ডেভিল হান্ট অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কয়রা মদিনাবাদ গ্ৰামের রাশেদ গাজির ছেলে মাসুম গ্রেপ্তার হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কয়রা থানা অফিসার ইনচার্জের নির্দেশে সেকেন্ড অফিসার এসআই রাজেত আলি, এএসআই নাসিরের নেতৃত্বে কয়রা মদিনাবাদ দালাল বাড়ি মোড় এলাকা থেকে বিকাল চারটায় তাকে আটক করা হয়।
কয়রা থানার অফিসার ইনচার্জ জিএম ইমদাদুল হক জানান তার বিরুদ্ধে কয়রা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।

ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘোনা ইউনিয়ন পরিষদের নিজ কার্যালয় থেকে সাতক্ষীরা ডিবি পুলিশ তাকে আটক করে। তিনি গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথমবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়।
গত ১৬ ফেব্রুয়ারি সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা মোড়ে চেয়ারম্যান আব্দুল কাদেরসহ এজাহারনামীয় ৭৬ জন এবং অজ্ঞাতনামা ১৪০/১৫০ জন নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আগুন জ্বালিয়ে অর্ন্তঘাতমূলক কার্যকলাপের অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ঢালীপাড়ার মো. আব্দুল করিম সরদারের ছেলে মো. আলাউল ইসলামের দায়ের করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

১৮তম দিন পার করলো খুলনা বইমেলা

খবর বিজ্ঞপ্তি
অতিবাহিত হলো একুশে বইমেলা, খুলনা’র ১৮ তম দিন । বইয়ের দোকালগুলিতে ক্রেতা দর্শকদের উপস্থিতি বহুলাংশে বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার বিকালে বইমেলার মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় ‘ব্যতিক্রম সাংস্কৃতিক একাডেমি. খুলনা’র শিল্পীবৃন্দের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘যাদব সরকার সংগীত একাডেমি’র শিল্পীবৃন্দ। মেলায় আগত দর্শনার্থী মেলামঞ্চের সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হুমায়রা আক্তার হিয়া ও হালিমা খাতুন।

সুন্দরবন দিবসে বাপা’র সেমিনার
১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস সময়ের দাবি

খবর বিজ্ঞপ্তি
সুন্দরবন দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখার উদ্যোগ্যে এক সেমিনার মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জাতীয় পরিষদ সদস্য ও খুলনা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন কর্মী, গবেষক বাহলুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন বাপা’র সদস্য যথাক্রমে গণসংহতি আন্দোলনের খুলনা জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, কবি, সাংবাদিক, লেখক আবু আসলাম বাবু, উন্নয়ন কর্মী বাকের আহমেদ, নতুনতারা’র প্রতিষ্ঠাতা সাইফুর মিনা, কবি, সংগঠক নাজমুল তারেক তুষার, অ্যাড. এনায়েত হোসেন, এস এম এ রহিম, মোঃ বেলাল হোসেন প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন পৃথিবীখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের গুরুত্ব বুঝতে আমাদের সরকারগুলো- নীতিনির্ধারণী মহল ব্যর্থ হওয়ায় পরিবেশ-প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী এ অমূল্য সম্পদ মারাত্মক হুমকির মুখে। অপরাজনীতির অবৈধ সুবিধা গ্রহণের শিকার এ সুন্দরবন। সকল আইন, বিধি-বিধান, নীতিমালা বিশেষজ্ঞদের মতামত, পরিবেশবাদীদের সকল প্রতিবাদ উপেক্ষা করে, ভয়ভীতি দেখিয়ে, দমন-পিড়ন চালিয়ে অবৈধভাবে সুবিধা গ্রহণ করে রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে এ বনটিকে চুড়ান্ত ধ্বংসের দিকে ঠেলে দেয়া হয়েছে। একদিকে ফারাক্কা বাঁধসহ উজানের পানি প্রবাহে বাঁধা সৃষ্টিকারী প্রকল্প বাস্তবায়নের ফলে মিষ্টি পানির সংকট অন্য দিকে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় লবণ পানির আধিক্য বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিকভাবে সুষ্ট ম্যানগ্রোভ সুন্দরবনের অস্তিত্ব হুমকীর মূখে। অন্যদিকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং এটাকে ঘিরে বিভিন্ন প্রকার স্থাপনা তৈরী ও ক্ষতিকর প্রকল্প গ্রহণ এবং ট্যুরিজমের নামে অপরিকল্পিত রিসোর্টসহ বিভিন্ন সুন্দরবন বিনাশী কর্মকান্ডের কারণে এ বনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বিভিন্ন মহলের পরস্পর যোগসাজসে চোরা শিকারীরা বাঘ শিকার করে চামড়াসহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পাচার, হরিণ শিকার, নদীতে বিষ প্রয়োগে মৎস্য শিকার, অনিয়মতান্ত্রিক মধু সংগ্রহ, অবৈধভাবে কাঠ ও গোলপাতা আহরণ করে প্রাকৃতিক এ সম্পদের অপূরণীয় ক্ষতি করছে। আইন থাকলেও নেই কোন প্রয়োগ। নেই কোন জবাবদিহিতা-স্বচ্ছতা। প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ ও বাস্তবায়ন। বক্তারা ১৪ ফেব্রুয়ারিকে জাতীয় সুন্দরবন দিবস ঘোষণা করে সরকারিভাবে পালনের আহ্বান জানিয়ে বলেন, এটি এখন সময়ের দাবী।

চরমোনাই’র ঐতিহাসিক তিন দিনব্যাপী মাহফিল আজ শুরু
খবর বিজ্ঞপ্তি
বরিশালের কীর্তনখোলা নদীর তীরে মুসলমানদের আধ্যাত্মিক মহা মিলনমেলা ঐতিহাসিক চরমোনাই এর বার্ষিক ফাল্গুনের মাহফিল আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আজ বাদ জোহর আমীরুল মুজাহিদীন ও ইসালামী আন্দেলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে শুরু হবে ঐতিহাসিক তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।
আজ বাদ জোহর শুরু হওয়া এই ঐতিহাসিক আধ্যাত্বিক মিলন মেলা আগামী ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।
এবছর সৌদিআরব, ভারত,পাকিস্তান, মরক্কো আফগানিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সুদান, ফিলিস্তিনসহ আন্তর্জাতিক ইসলামী রাজনৈতিক ব্যক্তিবর্গ চরমোনাই মাহফিলে অংশ নেয়ার কথা রয়েছে।
তিন দিনে মোট ৭টি মূল বয়ানসহ দেশ-বিদেশের উলামায়ে কেরাম বয়ান পেশ করবেন। মাহফিলের দ্বিতীয় দিনে দেশের শীর্ষ উলামায়ে কেরাম, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং তুরস্ক, ইন্দোনেশিয়ার ইসলামী নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

মোরেলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জে খালে পড়ে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু তাইয়েদ খান। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বারইখালী ইউনিয়নের ভরাঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইয়েদ সৌদি প্রবাসী মো. সুমনের ছেলে ও স্থানীয় বাসিন্দা মো. আব্দুস সোবহান খানের নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মায়ের সঙ্গে খাবার খেয়ে দাদার দোকানের দিকে যায় তাইয়েদ। এ সময় দাদা সোবাহান খান দোকানে ঘুমিয়ে ছিলেন। সবার অজান্তে শিশুটি খেলতে খেলতে পাশের খালে পড়ে যায়।পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলেও অনেক দেরি হয়ে যায়। দীর্ঘক্ষণ পর দোকানের পাশের খালের চরে শিশুটির নিথর দেহ পাওয়া যায়।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।
শিশুর অকালমৃত্যুতে পুরো এলাকায় শোকের মাতম চলছে।

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২
স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্ট ও খুলনা সদর থানাধীন সাউথ সেন্ট্রাল রোডে অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ১৫ পিস ইয়াবাসহ দু’মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কেএমপি পুলিশ। গত ২৪ ঘন্টার অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন নগরীর খালিশপুর বঙ্গবাসী মোড়ের মৃত. স্বপন বিশ্বাসের ছেলে তারেক বিশ্বাস (২৩) ও সাউথ সেন্ট্রাল রোডের সুবির কুমার দাসের ছেলে সমোর কুমার দাশ (২২)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর খানজাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্ট ও খুলনা সদর থানাধীন সাউথ সেন্ট্রাল রোডে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পথের বাজার পুলিশ চেকপোস্ট থেকে ১০০ গ্রাম গাঁজাসহ তারেক বিশ্বাস ও সাউথ সেন্ট্রাল রোড থেকে ১৫ পিস ইয়াবাসহ সমোর কুমার দাশকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

সুন্দরবনে আবার পর্যটকদের দেখা দিলো বাঘ
স্টাফ রিপোর্টার
সুন্দরবনের পৃথিবীময় খ্যাতি বেঙ্গল টাইগারের জন্য। তবে সাধারণ পর্যটকদের এ বনে বাঘের দেখা পাওয়াটা ভাগ্যের ব্যাপার বলতে হবে। এবার এক মাসের ব্যবধানে সুন্দরবনে দ্বিতীয়বারের মতো বাঘ দেখতে পেয়েছেন একদল পর্যটক।
মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বড় কটকা খালে এমন মুহূর্তের সাক্ষী হয়েছেন পর্যটকবাহী জলযান ‘দি সেইল’-এর পর্যটকেরা। ‘দি সেইল’ বঙ্গোপসাগর-সংলগ্ন সুন্দরবনের বড় কটকা খাল দিয়ে যাওয়ার সময় বাঘটি ওই খাল পার হচ্ছিল। খাল পার হয়ে বাঘটি বনের গহিনে চলে যায়।
সুন্দরবনের অভ্যন্তরে বাঘ দেখার ওই মুহূর্ত উচ্ছ্বাস আর উত্তেজনায় কেটেছে জাহাজের পর্যটক ও কর্মীদের। তাঁরা যে যাঁর মতো করে ছবি তোলেন এবং ওই মুহূর্তের ভিডিও ধারণ করেন।
ওই জলযানে সুন্দরবন ভ্রমণে যাওয়া মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ বলেন, ‘আমাদের ট্যুরিস্ট জাহাজ কটকা থেকে তখন কচিখালীর দিকে যাচ্ছিল। সময় সকাল ১০টা ১০ হবে। বড় কটকা খালের মুখে যখন আমরা, তখন বেশ বড়সড় বাঘটিকে আমরা খাল পার হতে দেখতে পাই।’ নূর আলম শেখ আরও বলেন, ‘২৫ বছর ধরে আমি সুন্দরবনে আসি। প্রতিবছরই একাধিকবার আসা হয়। তবে এবারই প্রথম বনের মাঝখানে সামনাসামনি এমন বাঘ দেখার সৌভাগ্য হলো। এ মুহূর্তের অনুভূতি বলে বোঝানো যাবে না।’
ওই জাহাজে থাকা ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল নিজের মুঠোফোনে ধারণ করা সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘বিশাল আকারের রয়েল বেঙ্গল টাইগার দেখার বিরল অভিজ্ঞতা।…সুন্দরবন বাঁচাও, বাংলার বাঘ বাঁচাও।’
ফটোসাংবাদিক আরিফুর রহমান বলেন, ‘বহুবার সুন্দরবনে এসেছি। বাঘের দেখা পাব, এটা প্রতিবারের চাওয়া থাকে। সেই চাওয়া পূর্ণ হলো। এবারের সুন্দরবন ভ্রমণ সার্থক হলো।’
পটুয়াখালী থেকে সুন্দরবন ভ্রমণে আসা কামাল হাসান রনি বলেন, ‘১৬ ফেব্রুয়ারি রাতে মোংলা থেকে সুন্দরবনের উদ্দেশে আমরা রওনা করি। এবারে সুন্দরবন ভ্রমণটা সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে।’
এক মাস আগে গত ১৯ জানুয়ারি সুন্দরবনের কটকা অভয়ারণ্যের বেতমোড় এলাকার নদীর পাশে একই জায়গায় তিনটি বাঘের দেখা পান পর্যটকবাহী জলযান ‘এমভি আলাস্কা’র একদল পর্যটক। সে সময় একটি বাঘকে অপর দুটি বাঘ আক্রমণ করে নদীতে ফেলে দেয়। ওই মুহূর্তের বাঘের বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
সুন্দরবনে বাঘের চলাচল বেশ চোখে পড়ছে উল্লেখ করে বনজীবী ও বনরক্ষীরা বলছেন, বিগত সময়ে এভাবে বনে বাঘের চলাচল লক্ষ করেননি তাঁরা। বাঘের বিচরণ দেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সুন্দরবনের বাংলাদেশ অংশের বিগত তিনটি বাঘ জরিপের ফলাফল বিশ্লেষণেও মিলেছে একই ধরনের তথ্য। প্রতি জরিপে ৮ থেকে ১১টি বাঘ বৃদ্ধি পেয়েছে। আগামী দিনে সুন্দরবনে বাঘের সংখ্যা আরও বৃদ্ধি পাবে, এমন প্রত্যাশা বন বিভাগের। ২০২৪ সালের অক্টোবর মাসের সর্বশেষ জরিপ অনুসারে, সুন্দরবনে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা ১২৫। তথ্য সূত্র : প্রথম আলো অনলাইন

ভিসির পদত্যাগসহ ৫ দফা না মানলে ক্লাস-পরীক্ষা বন্ধের আল্টিমেটাম
স্টাফ রিপোর্টার
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার এবং নিঃশর্ত ক্ষমা চেয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রবিষয়ক পরিচালকের পদত্যাগসহ ৫ দফা দাবিতে আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। আগামীকাল বুধবার দুপুর ১টার মধ্যে দাবি পূরণ না হলে কুয়েটের সকল প্রকার ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
মঙ্গলবার রাতে কুয়েটে এক প্রেসব্রিফিংয়ে শিক্ষার্থীরা এসব দাবি তুলে ধরেন। লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, কুয়েটে ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এই হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী এবং প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে হত্যাচেষ্টা ও নাশকতার মামলা করতে হবে এবং জড়িত সকলকে বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করতে হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী কুয়েটের ভেতরে ও বাইরে কোনো প্রকার রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকতে পারবেন না-এ সংক্রান্ত আদেশ জারি করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আজীবন বহিষ্কার এবং শিক্ষার্থীদের জন্য ছাত্রত্ব বাতিল করতে হবে।
আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য ক্যাম্পাসের বাইরে পর্যাপ্ত সংখ্যক সামরিক বাহিনীর সদস্য মোতায়েন এবং হামলায় আহত সকলের চিকিৎসা সংক্রান্ত ব্যয়ভার কুয়েট প্রশাসন থেকে বহন করতে হবে।
প্রেসব্রিফিংয়ে উপস্থিত শিক্ষার্থীরা তাদের নাম প্রকাশ করতে চাননি।