Home আঞ্চলিক ভুয়া সনদে চাকরির অপরাধে গাড়ি চালকের ১০ বছরের কারাদণ্ড

ভুয়া সনদে চাকরির অপরাধে গাড়ি চালকের ১০ বছরের কারাদণ্ড

24


স্টাফ রির্পোটার
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে ভুয়া সনদে গাড়ী চালকের চাকরি নেয়ার অপরাধে দণ্ডবিধির তিনটি ধারায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন গোপালগঞ্জ জেলা সদরের সিঙ্গারকুল গ্রামের মো. আনোয়ারুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন আলফাজ (৩৩)। রায়ে আসামিকে ৪৬৮ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩হাজার টাকা জরিমানা, ৪৭১ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৩ হাজার টাকা জরিমানা এবং ৪০৯ ধারায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণাকালে আসামি আলফাজ পলাতক ছিলেন।
আদালতের বেঞ্চ সহকারী ইয়াসিন আলি নথীর বরাত দিয়ে জানান, ২০১২ সালের ১০ মে সিলনা বিন্দু বাসিনী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ভুয়া সনদে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদে গাড়ী চালকের চাকরি নেন মো. সালাউদ্দিন আলফাজ। এঘটনায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. গোলাম মোরশেদ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করেন যার নং- ৪০। ২০১৭ সালের ১৯ নভেম্বর দুর্ণীতি দমন কমিশনের উপ সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেন আদালতে মো. সালাউদ্দিন আলফাজকে অভিযুক্ত করে চার্জশিট দাখির করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি অ্যাডভোকেট সেলিম আল আজাদ।