Home আঞ্চলিক সোনাডাঙ্গা মডেল থানার এএসআই’র বিরুদ্ধে পতিত সরকার প্রীতির অভিযোগ

সোনাডাঙ্গা মডেল থানার এএসআই’র বিরুদ্ধে পতিত সরকার প্রীতির অভিযোগ

360


স্টাফ রিপোর্টার
কেএমপি সোনাডাঙ্গা মডেল থানার একজন এএসআই’র বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ সরকার প্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে তিনি জনৈক ব্যক্তিকে গ্রেফতারের সময়ে বর্তমান সরকারের বিরুদ্ধে বিরুপমন্তব্য করেছেন। এমনকি তিনি সময় একভাবে যাবে না, শীঘ্রই পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন।
ভুক্তভোগীরা জানান, মঙ্গলবার রাতে থানার বয়রা এলাকার সেলিম বাবু নামক ব্যক্তিকে গ্রেফতার করতে তার বাসায় অভিযান চালান। এসময়ে সেলিম বাবুর পুত্র ছাত্রদল নেতা সৌরভ তালুকদার গ্রেফতারের কারন চানতে চাইলে উক্ত এএসআই অরণ্য দেবনাথ কোন ধরণের ব্যাখ্যা দিতে রাজি না হলে। সৌরভ নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিলে এএসআই অরণ্য দেবনাথ হুমকি দিয়ে বলেন, ছাত্রদল করেন? একটু অপেক্ষা করেন। আর কয়টা দিন গেলেই বুঝিয়ে দিবো ছাত্রদলের অর্থ। দিন সবসময় একভাবে যায় না।
সৌরভ তালুকদার জানান, তার বাবার বিরুদ্ধে কোন ধরণের মামলা নেই। অথচ তার বাবাকে গ্রেফতার কওে এএসআই অরন্য দেবনাথ থানায় নিয়ে যান এবং গতকাল বানোয়াট মামলায় আদালতে প্রেরণ করেন। তিনি আরো জানান, তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিলে অরন্য দেবনাথ অগ্নিশর্মা হয়ে ওঠেন।
অভিযোগ সর্ম্পকে এএসআই অরণ্য দেবনাথের সাখে যোগাযোগ করলে তিনি কোন ধরণের মন্তব্য করতে রাজি না হয়ে ওসির সাথে যোগাযোগ করতে বলেন।