Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরাখবর

সারা খুলনা অঞ্চল ও আশপাশের সব খবরাখবর

160
খুলনা বিদায়ী বছরের শেষ সূর্য্যস্ত----খুলনাঞ্চল

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান
নড়াইল প্রতিনিধি
শতবর্ষী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) মেধাবী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন সোমবার (৩০ ডিসেম্বর) বিদ্যালয় চত্বরে ফলাফল ঘোষনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট তুলে দেন। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ফলাফলের মূল্যায়নের ভিত্তিতে প্রথমস্থান, দ্বিতীয়স্থান ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদেরকে ক্রেস্ট প্রদানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ভালো ফলাফলের পুরস্কার পেয়ে খুশি শিক্ষার্থীরা।সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় পুরস্কৃত শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান জানায়, ভালো ফলাফলের জন্য প্রধান শিক্ষকের কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে।ফলাফলের এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো ভালো পড়ালেখা করার চেষ্টা করব। এজন্য বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী এবং বাবা-মা ও ভাইয়ের উৎসাহ এবং অনুপ্রেরণা রয়েছে।পুরস্কারপ্রাপ্ত অন্য ছাত্ররা জানায়, এই পুরস্কার প্রাপ্তির মধ্যদিয়ে তাদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা বাড়বে। বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সর্বোচ্চ নম্বর অর্জনকারী চারজন শিক্ষার্থীকেও বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রভাতী শাখায় প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মুস্তাফা আনজুম ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী সপ্তম শ্রেণীর খালিদ হাসান এবং দিবা শাখায় প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তৃতীয় শ্রেণীর অস্মিত চক্রবর্তী ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ষষ্ঠ শ্রেণীর আল ইমরানকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। ফলাফল ঘোষনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন ও মো. আকবর আলী, সিনিয়র শিক্ষক বি এম খালিদ হাসান, মো. মঞ্জুর হোসেন, মো. আবু জাহিদ, মোছা. নাছরিন সুলতানাসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

গৌরম্ভা খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
রামপাল প্রতিনিধি
রামপালের ঐতিহ্যবাহী গৌরম্ভা খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ মিলন আয়তনে ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকালে মাষ্টার মুজিবুর রহমান জোয়ার্দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও গবেষক এবং গৌরম্ভা ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা শেখ মনির-উজ্জামান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খান জাহান আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরহাদ হোসেন আকুন্জি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক জি,এম,নজরুল ইসলাম সাহেব,উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্তিত ছিলেন গৌরম্ভা ইউনিয়ন জামায়েত ইসলামের আমীর মাস্টার আলমগীর হোসেন,ইঞ্জিনিয়ার আলহাজ্ব ফয়সাল হোসেন,ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত শেখ, বিশিষ্ট শিক্ষাবিদ মেম্বর মোঃ আবু মুছা আকুন্জি এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রউফ শেখ (মনি),মোঃ মিজান,মোঃ হিরক স্যার সহ সাবেক ছাত্রদল নেতা সরর্দার মোহতাদির,সাবেক মেম্বর মোঃ নাসির উদ্দীন জোয়ার্দার, বিশেষ সমাজকর্মী মোঃ ইকবাল গাজী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাদ্রাসার ভবন সংষ্কারে নিম্নমানের সাগ্রমীয় ব্যবহার ও অনিয়মের প্রতিবাদ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ২৬ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দের ভবন সংষ্কার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার বেলা ১১ টায় মাদ্রাসার সামনের মাঠে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ, মোঃ রুস্তম আলী হাওলাদার, মোঃ শাহ আলম মাঝী, মোঃ সুমন, মোঃ ফিরাত ও মোঃ শাওন তালুকদার প্রমুখ। এ ঘটনায় উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামের মেহেদি হাসান নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহি কর্মকর্তার কালে লিখিত অভিযোগও করা হয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রসার উন্নয়নমূলক রিপেয়ারিং কাজের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২৫ লাখ টাকা বরাদ্দ দেয় এবং পুরাতন মালামাল বাবাদ আরও ১ লাখ ৬০ হাজারসহ সর্বমোট ২৬ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু কাজে ঠিকাদার পুরনো ইট ব্যবহার, অপরিস্কার বালু, পুরাতন প্লাস্টারের উপর আবার প্লাস্টার, ফেলে দেওয়া ইটের রাবিস ব্যবহার করে লিংটনের ঢালাই করে। এছাড়া ছাদ ঢালাইয়ের সময় মালামাল সংকটের কারনে রাত্রে নিম্নমানের ৩নং ইটের খোয়া পরিস্কার না করেই ছাদের ঢালাই এর কাজ চালিয়ে যায়। এ কারনে পরে পানি দিলে ছাদ চুয়ে পানি করতে দেখা যায়। এ ঢালাইয়ের সময় মাদরাসার সুপার এফএম মাহাবুবুর রহমান ও স্থানীয় আনোয়ার হোসেন মিলন ও আরো অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন কিন্তু তারা প্রতিবাদ করেননি। বক্তারা আরও অভিযোগ করে জানান, আনোয়ার হোসেন মিলন ও মাদরাসার সুপার মিলে ঠিকাদারের কাছ থেকে সুবিদা নিয়ে নিম্নমানের কাজে করানো হয়। পরে এমন পরিস্থিতি দেভে কিছু কাজ বাকি থাকাকালিন শুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলহাজ মুনছুর আহমেদ এসে কাজ বন্ধ রাখে এবং মাদরাসার সুপারকে সভাপতি ডাকলেও তিনি না এসে আনোয়ার হোসেন মিলনকে পাঠিয়ে দেয়। পরে মিলন গিয়ে গালাগালি করে কাজ বন্ধ করে দেওয়ার জন্য। তার পরে স্থানীয় কাজের ত্রুটি ধরিয়ে দিলে মিলন পুলিশ এনে তাদের হয়রানি করে। এমন অবস্থায় মাদরাসার ছাত্রছাত্রীরা এই ভবনে পাঠদান করার জন্যে নিরাপদ নয়, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই সঠিকভাবে কাজ সম্পন্ন করার দাবি করেন বক্তারা। অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন মিলন জানান, তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করে এবং টাকা খরচ করে মাদ্রাসার সংষ্কার কাজ এনেছেন। ঠিকাদারকে দিয়ে সবকিছু সঠিকভাবে কাজ করানোর চেষ্টা করায় কিছু লোক বিপক্ষে অবস্থান নিয়ে কাজ বন্ধ করে দেয় এবং শ্রমিকদের মালপত্র ছুড়ে ফেলে মালনমন্দ করেছে। এ কারনে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা তার চেষ্টা করেছি। ঠিকাদারকে দিয়ে একটি বাথরুমও নির্মান করিয়ে রাখা হচ্ছে। জানতে চাইলে ঠিকাদার সাজ্জাত আলী জানান, কাজে কোন ত্রুটি হলে তা ঠিক করে দেয়া হবে। স্থানীয় কিছু লোকজন তাদের সাথে দেখা করতে বলে দেখা না করায় বিভিন্ন অভিযোগ তুলে গত ২০ ডিসেম্বর কাজ বন্ধ করে দিয়ে মালপত্র ভেঙে লেবারদের তাড়িয়ে দিয়েছে। কাজে কোন ত্রুটি থাকলে তারা সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিতে পারতো কিন্ত তারা তা করেনি। রাজাপুর উপজেলা এলজিইিডির প্রকৌশলী অভিজিৎ মন্ডল জানান, ছাদ দিয়ে পানি পরলে উপরে আবার জলছাদ করে দিবে। কাজের ত্রুটি হলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে বলেও জানান তিনি।

কয়রায় স্টেকহোল্ডারদের সাথে লার্নিং এন্ড শেয়ারিং কর্মশালা
কয়রা প্রতিনিধি
দূর্যোপ্রবন অঞ্চল খুলনার কয়রায় স্টেকহোল্ডারদের সাথে লার্নিং এন্ড শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসিম্বর) সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ” প্রত্যাশী” এ কর্মশালার আয়োজন করে।
প্রত্যাশীর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সোহেল হোসাইনের সভাপতিত্বে ও ইউনিয়ন ফ্যাসালিটেট আলমগীর হোসেনর সঞ্চলনায় কর্মশালায় প্রধান অতিথীর বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, বিশেষ অতীথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার, উপজেলা জনস্বার্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেরা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মামুনার রশিদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি শিক্ষক মোঃ আব্দুর রউফ, মদিনাবাদ কলি সরকারি প্রাথমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন নাহিন, সাংবাদিক ফরহাদ হোসেন, প্রত্যাশীর ফাইন্যান্স অফিসার মাহমুদা আক্তার, ইউনিয়ন ফ্যাসালিটেড রেশমা খাতুন, লজিক প্রকল্পের আহসান আহমেদ, এনজিও প্রতিনিধি রায়হান শেখ, মিজানুর রহমান খান, হাসান সিদ্দীকি মিলন, মুস্তাক আহমেদ,
কর্মশালায় সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি শিক্ষক, সাংবাদিক, উপস্থিত ছিলেন।

কয়রায় প্রাকটিক্যাল অ্যাকশানের প্রকল্প সমাপনী কর্মশালা
কয়রা প্রতিনিধি
কয়রায় প্রাকটিক্যাল অ্যাকসানের কয়রায় চলমান প্রকল্পের সমাপনী বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১ টায় সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাকটিক্যাল অ্যাকশানের সিনিয়র প্রজেক্ট অফিসার এস এম আশিকুল ইসলাম, মাঠ সহায়ক মোঃ জাহাঙ্গীর আলম, আঃ করিম, প্রধান শিক্ষক এস এম খায়রুল আলম, ইউপি সচিব এম এম রানা, ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, আবু হুরাইরা খোকন, আবুল কালাম শেখ, মাসুম বিল্লাহ, শেখ সোহরাব হোসেন, শফিকুল ইসলাম , মিজানুর রহমান, নাজমুছ সাদাত, সেলিনা আক্তার লাইলি, শাহানারা খাতুন, মুর্শিদা আক্তার, সিপিপির সদস্য হাফেজ মনিরুজ্জামান, মনিরা খাতুন, সাইফুল ইসলাম, মোল্যা মনিরুজ্জামান মনি প্রমুখ। কর্মশালায় প্রকল্পের বিগত দিনের বিভিন্ন কার্যক্রমের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এতে কয়রা সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৫ জন্য সদস্য অংশ গ্রহন করেন।

কাটাখালী মাআ’রিফুল কোরআন কওমী মাদ্রাসা ও মসজিদের
কমিটি গঠন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী মাআ’রিফুল কোরআন কওমী মাদ্রাসা ও বায়তুস সালাম মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মোঃ আতিয়ার রহমান ঢালী-কে সভাপতি ও মোঃ আরিফ বিল্লাহ-কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে সকল মুসল্লিদের মতামতের উপর ভিত্তি করে শুক্রবার দুপুর ২টায় মাদ্রাসা মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। কমিটি অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি মোঃ হারুন ঢালী, সহ সাধারন সম্পাদক আলাউদ্দিন ঢালী, কোষাধক্ষ মোঃ লাভলু শেখ সহ মোট ৩১জন। এছাড়া গুরুত্বপুর্ণ এ পরিচালনা কমিটিতে ৭জন উপদেষ্টা নির্বাচিত করা হয়েছে। তারা হলেন, আলহাজ¦ মোঃ ওমর আলী শেখ, মোঃ বাবলু শেখ, শেখ মতিয়ার রহমান ঢালী, মোঃ আবদার আলী, মোঃ সাইদুর রহমান, আব্দুর রব ও মোঃ জাবের হুসাইন। মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওঃ মোঃ আব্দুল্লাহ সাহেব এ তথ্য নিশ্চিত করেছেন।

মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
মাগুরা প্রতিনিধি
মাগুরা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অসহায় ও হত দরিদ্র মানুষের মাঝে প্রথম ধাপের শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবার ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার সকালে মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।এ সময় মাগুরা ইউনিটির সভাপতি মোঃ ইউনুছ আলী, সাধারণ সম্পাদক আলী আশরাফসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ১৫০ জন অসহায়, দিনমজুর ও হত দরিদ্র শীতার্তদের মাঝে এ শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খাঁন, যুগ্ম আহবায়ক খান আমিনুর রহমান পিকুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির অধ্যাপক এমবি বাকের, হেফাজতে ইসলামের মাগুরা জেলা শাখার আমির মাওলানা কাজী জাবের বীন মহসীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাগুরা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ নাজিরুল ইসলাম । গণঅধিকার পরিষদের মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুর রহিম সহ অন্যান্যরা।

মোরলগঞ্জে ১৮০ জন তরুন পেল জলবায়ু সুরক্ষা প্রশিক্ষণ
মোরলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরলগঞ্জে ১৮০ জন তরুণ-তরুণীকে জলবায়ু সুরক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং ব্রিটিশ কাউন্সিল ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতো -১২ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত “বিল্ডিং এজেন্সি অব ইয়ুথ ইন ক্লাইমেট একশন ২.ঙ” প্রকল্পের আওতায় ৩টি এলাকায় ৬ ধাপে এই কর্মশালা পরিচালিত হয়। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, অভিযোজন ও প্রশমনের কৌশল এবং টেকসই উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন,অ্যাকশনএইড বাংলাদেশের ডেপুটি ম্যানেজার পার্টনারশিপ এবং প্রোগ্রাম মো. আরিফ সিদ্দিকী এবং অ্যাকশনএইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিদরাতুল মুনতাহাসহ অন্যান্য প্রমূখ।প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় সমস্যা সমাধানে কর্মপরিকল্পনা তৈরি করেন এবং প্রশিক্ষণ শেষে তাদের সনদপত্র প্রদান করা হয়। এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সম্পদ ব্যবহারে জনসম্পৃক্ততার মাধ্যমে তরুণরা নেতৃত্বে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় খুলনা জেলা বিএনপি নবগঠিত জেলা কমিটির সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিএনপির অস্থায়ী কার্যলয়ে ওই দোয়া মাহফিল হয়। পাইকগাছা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় পাইকগাছা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলাদানা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা এস এম এনামুল হক, উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ বেনজীর আহমেদ লাল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুজামান মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মানিক,পৌর যুবদলের আহ্বায়ক রুস্তম, উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদার, ইউনুস মোল্লা, হাবিবুর রহমান মোল্লা, বাচ্চু, ওবায়দুল্লা সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যোগেশ্বর কার্তিক, পৌর যুব দলের সদস্য সচিব আনারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রাশেদ সনি, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেনসহ দলীয় নৃর্তৃবৃন্দ।

সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান বিদ্যুতের দাফন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় সাবেক ছাত্রদলের সহ-সভাপতি আসাদুজ্জামান বিদ্যুৎ (৫১) স্টকজনিত কারণে মৃত্যু বরণ করেছে। সোমবার রাতে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভিলজ পাইকগাছা গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। মঙ্গলবার ২ টার দিকে তার জানাযা শেষে সোলাদানা ইউনিয়ন পরিষদ পরিচালিত কবরস্থানে দাফন করা হয়। জানাযায় অংশ গ্রহন করেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ,, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম এনামুল হক, সহ সভাপতি আসলাম পারভেজ, অধ্যক্ষ আজাহার আলী, বিএনপি নেতা বেনজির আহম্মেদ লাল, সেলিম রেজা লাখি, ষোলআনা ব্যবসায়ী সমিতি সাবেক সভাপতি মোস্তফা জামান আলমগীর রুলু, মোঃ শুকুরুজ্জামান, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বজলুর রহমান, কাজী তসলিমুর রহমান, সোলাদানা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, আবুল বাশার, মাহবুবুর রহমান সানা, শেখ জলিল, কাজী মুজিবর, মাষ্টার মুজিবুর রহমান, সোহেল রাশেদ সনি, মোল্লা ইউনুছ, ডাঃ শফিকুল ইসলাম, আইনজীবী আক্কাজ হোসেনসহ ইউনিয় বাসি।

বনদস্যু মোশাররফ বাহিনীর হামলার বিচার দাবি
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে সুন্দরবনের বনদস্যু মোশাররফ বাহিনীর হামলায় মৎস্যজীবী দল নেতা তহিদ গাজীর উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলনে বিচার দাবি করে এক সংবাদ সম্মেলন করেছেন ভিকটিমের ছেলে সোহাগ গাজী। মঙ্গলবার দুপুর ২ টায় প্রেসক্লাব রামপালের সামনে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহাগ গাজী জানান, উপজেলার হুড়কা ইউনিয়ন মৎস্যজীবি দলের সভাপতি তহিদ গাজী সোমবার বিকাল ৫ টায় ঝলমলিয়া দিঘির দক্ষিণ পাড়ে বসে তৃণমূলে বিএনপির কমিটি গঠন উপলক্ষে আলোচনা করছিলেন। এমন সময় প্রতিপক্ষ রুহুল গোলদার ও ফারুক শেখের নির্দেশে বনদস্যু মোশাররফ বাহিনীর প্রধান মোশাররফ ও তার সহযোগী মারুফ ফকির, বিল্লাল গাজী, মোস্তফা গাজী এবং ফেরদাউস শেখসহ অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা করে। তারা পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, দা, হাতুড়ী ও লাঠিসোটা নিয়ে আমার পিতা তহিদ গাজীকে হত্যার উদ্যেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দেয়। এ সময় পাশে থাকা যুবদল নেতা জলিল মোল্লা ঠেকাতে গেলে তার উপর আক্রমন করে তার চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে পিতাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষরা হুমকি দিয়ে চলে যায়। আমার পিতা বিএনপি করায় এবং জনপ্রিয় হওয়ায় তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশে মাঠ পর্যায়ে কমিটি গঠনকে বাঁধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে এমন হামলা করেছেন বলে বক্তব্যে উল্লেখ করে বিচার দাবী করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাচ্চু মোল্লা, আ. কাদের, খলিল মোল্লা ও মহিদ্লু শেখ প্রমুখ।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোশারেফের বক্তব্য নেয়া সম্ভব হয়নি তবে ফারুক আহমেদের সাথে কথা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি হামলার সময় ঘটনাস্থলে মারপিট ঠেকিয়েছেন। কাউকে কোন নির্দেশ দেননি এবং রুহুল গোলদার ঘটনাস্থলে ছিলেন না বলে দাবী করেন।

শালিখায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার
মাগুরা প্রতিনিধি
মাগুরার শালিখা থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮ জন ওয়ারেন্ট ভুক্ত আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়ার নির্দেশনায় শালিখা থানা পুলিশ ৩০ ডিসেম্বর রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার রামপুর গ্রামের আতিয়ার রহমান, মোঃ শাহিনুর, করিম মোল্লা, তরিকুল ইসলাম, দেশমূখপাড়া গ্রামের আশরাফুল, বরইচারা গ্রামের সুখদেব তরফদার,সিমাখালি গ্রামের মতিয়ার রহমান, খোলাবাড়ি গ্রামের মনিরুল ইসলামসহ মোট ৮জনকে গ্রেফতার করা হয়।শালিখা থানা অফিসার ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান,আসামিরা বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ।

কুষ্টিয়ায় সেনা অভিযানে রেজা গ্রেপ্তার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষস্থানীয় তালিকাবুক্ত সন্ত্রাসী রেজাউল করিম রেজা গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে জেলার কুমারখালী উপজেলার বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৪টি দেশীয় অস্ত্র, ১টি ইয়ার গান ও ১৮৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দুপুরে কুষ্টিয়া সেনা ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার রেজাউল করিম রেজা শীর্ষস্থানীয় সন্ত্রাসী। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের নানা অভিযোগ রয়েছে।
রেজাকে অস্ত্রসহ কুমারখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধাকে সভাপতি করে জামায়াতের অমুসলিম শাখার কমিটি
মাগুরা প্রতিনিধি
মাগুরায় জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহাকে সভাপতি ও উত্তম কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের আল আমিন ট্রাস্ট কমপ্লেক্সে ২০২৫-২৬ সেশনের ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন।
অমুসলিম বিভাগের সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য লিয়াকত আলী খান, জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. সাইফুল্লাহ, যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, সদস্য খোন্দকার আইয়ুব আলী, শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানসহ প্রমুখ।

রামপালে বসতঘর পুড়ে সর্বশান্ত হলেন দিনমজুর হানিফ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে আগুনে পুড়ে সর্বশান্ত হলেন হতদরিদ্র দিনমজুর হানিফ শেখ। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কিসমত ঝনঝনিয়া গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে হানিফ শেখ পরিবারের সদস্যসহ ঘুমিয়ে ছিলেন। এমন অবস্থায় রাত সাড়ে ৪ টায় কাঠ ও গোলপাতায় নির্মিত ঘরে আগুন লাগে। আগুনে সকল মালামালসহ প্রায় ৪০ মন ধান পুড়ে যায়। এতে তার লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন সে পরিবারসহ খোলা আকাশের নিচেয় এই শীতে বসবাস করছেন। এ ঘটনায় ভুক্তভোগী ক্ষতিপূরণ চেয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদন করেছেন বলে জানিয়েছেন।

ইন্দুরকানীতে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার কম্বল বিতরণ
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে দরিদ্র শীতর্তাদের মাঝে কম্বল বিতরণ করেছে বেসরকারী উন্নয়ন সংগঠন রূপসী বাংলা উন্নয়ন সংস্থা। মঙ্গলবার বিকালে সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠানে ইন্দুরকানী সরকারী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ জাকারিয়া হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাসান বিন মুহাম্মাদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, ইন্দুরকানী। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) হেলাল হোসেন, উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, উপজেলা জামায়েত ইসলামী বাংলাদেশ এর আমির মোঃ আলী হোসেন, বিএনপি’র সদস্য সচিব আলমগীর কবির মান্নু, নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন বাচ্চু, প্রেসক্লাব সভাপতি মোঃ নাসির উদ্দিন, দুপ্রক সভাপতি হেলাল উদ্দিন গাজী, আমার দেশ প্রতিনিধি শাহিদুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি শামীম রেজা, কর্মসূচী সমন্বয়কারী মোঃ আলতাফ হোসেন প্রমুখ। এ সময় শীতার্তদের মাঝে ১৫০ টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রূপসী বাংলা উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত গৃহায়ন তহবিল কর্মসূচীর অনুকূলে ০৫ জন গৃহহীনদের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকা করে গৃহঋণের চেক বিতরণ করেন।

বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি
টেলিভিশন সাংবাদিকদের সংগঠন বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে এশিয়ান টিভির বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামানকে সভাপতি ও বাংলা ভিশনের মাসুদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি সময় টিভির বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুল, যুগ্ন সম্পাদক এটিএন বাংলা বাগেরহাট প্রতিনিধি এস এম আমিরুল হক বাবু, অর্থ সম্পাদক চ্যানেল ২৪ এর বাগেরহাট প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, দপ্তর ও ক্রীড়া সম্পাদক আর টিভির বাগেরহাট প্রতিনিধি এস এম সামছুর রহমান, আইসিটি ও প্রচার সম্পাদক ইডিপেন্ডেন্ট এর বাগেরহাট প্রতিনিধি অলিপ ঘটক, নির্বাহী সদস্য এনটিভির বাগেরহাট প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, যমুনা টিভির মোঃ ইয়ামিন আলী, নিউজ ২৪ এর মোঃ আহসানুল করিম,একুশে টিভির এইচ এম মাইনুল ইসলাম, গ্লোবাল টিভির মোঃ সোহেল রানা।
সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে বার্ষিক সাধারণ সভার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি বিষ্ণু প্রসাদ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ইয়ামিন আলী। ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী দুই বছর অর্থাৎ ২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবেন।

বাগেরহাটে জেলা পরিষদে দুদকের অভিযান
বাগেরহাট প্রতিনিধি
অর্থ লোপাটের চেষ্টার অভিযোগে বাগেরহাট জেলা পরিষদে অভিযান চালিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দুদক সমন্বিত বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাইদুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এসময়, দুদকের দলটি জেলা পরিষদের গেট, ভবনের সামনে থাকা মুড়ালসহ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝুমুর বালাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারি পরিচালক। তবে অভিযানের সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঝুমুর বালা।
দুদক ও জেলা পরিষদ সূত্রে জানাযায়, গেল ১২ আগস্ট স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের চলমান পরিস্থিতিতে বাগেরহাট জেলা পরিষদের কাছে ক্ষয়ক্ষতির পরিমাণ চাওয়া হয়। এই চিঠির প্রেক্ষিতে ১৩ আগস্ট বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝুমুর বালা স্বাক্ষরিত ক্ষয়ক্ষতির পরিমানের একটি তালিকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর পাঠানো হয়। ওই চিঠিতে আনুমানিক ২০ লাখ টাকা ক্ষতির পরিমান দেখানো হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয়, জেলা পরিষদ আঙ্গিনায়র সম্মুখস্থ মুরাল ভাংচুর, জেলা পরিষদের গেট সহ প্রাচীর ভাংচুর ও সিসি ক্যামেরা ভাংচুরের ফলে ক্ষতিগ্রস্থ হয়েছে।
অভিযানে থাকা দুদক কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতির সত্যতা যাচাই ও আর্থিক পরিমানের যৌক্তিকতা যাচাইয়ে এই অভিযান চালানো হয়েছে। প্রাথমিক পরিদর্শনে আমাদের কাছে মনে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমান সর্বোচ্চ হলে ৫০ হাজার থেকে এক লখ টাকা। অভিযান থেকে প্রাপ্ত তথ্যাদি প্রতিবেদন আকারে দুদক প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখানের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অভিযানের নেতৃত্বে থাকে এই কর্মকর্তা।
দুদক সমন্বিত বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সাইদুর রহমান বলেন, অভিযোগের প্রেক্ষিতে আমরা জেলা পরিষদের পরিষদের গেট, ভবনের সামনে থাকা মুড়ালের স্থাপনা, প্রাচিরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে ক্ষয়ক্ষতির পরিমান ৫০ হাজার থেকে এক লাখ টাকার বেশি নয়। আমাদের পরিদর্শনে প্রাপ্ত তথ্য ও কিছু কাগজপত্র নিয়েছি, সেসব পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহনের দুদক প্রধান কার্যালয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পাঠানো হবে বলে জানান এই কর্মকর্তা।

শহীদ মোল্যা সিরাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শহীদ মোল্যা সিরাজ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজ স্মৃতি সংসদের আয়োজনে উপজেলা সদরের মিনি স্টেডিয়ামে চুড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করেন শহীদ মোল্যা সিরাজ স্মৃতি সংসদ বনাম হাসানপুর সমাজ কল্যাণ ফুটবল একাদশ। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে সিরাজ স্মৃতি সংসদ ফুটবল একাদশ ১-০ গোলে হাসানপুর সমাজ কল্যাণ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন বিদেশি খেলোয়াড় দারুস। মাঠের চতুর্দিকে দর্শকদের ছিল উপচেপড়া ভীড়, কমতি ছিল না নারী দর্শনার্থীদেরও। খেলা পরিচালনা করেন কামাল আহমেদ। সহকারী ছিলেন আকিব জাবেদ ও পারভেজ আলম। ধারা বর্ণনায় ছিলেন সাতক্ষীরার মাষ্টার অলিউল ইসলাম ও আক্তারুজ্জামান। খেলা শেষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা ও সিনিয়র সাংবাদিক মুন্সি আবু তৈয়ব। খেলার উদ্বোধক ছিলেন শিল্পপতি ঠিকাদার ইকবাল হোসেন জমাদ্দার। পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সিরাজ স্মৃতি সংসদের সভাপতি গাজী আব্দুল আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আঃ মালেক, যুগ্ম আহ্বায়ক অরুণ গোলদার,শেখ ফরহাদ হোসেন, শেখ শাহিনুর রহমান, নিত্যানন্দ মন্ডল,যুবদল নেতা মোল্যা মশিউর রহমান,চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ হেলাল উদ্দিন, মতিয়ার রহমান বাচ্চু, আমিরুল ইসলাম, আফজাল হোসেন খান, ঠিকাদার বদরুজ্জামান বাবলু, শাহানুর রহমান, শফিকুল ইসলাম খান।খেলায় চ্যাম্পিয়ন দলকে নগদ পঞ্চাশ হাজার টাকা ও রানার্সআপ দলকে ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়।

দিনে দুপুরে হামলা চালিয়ে মাছ লুট, থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পায়নি ভূক্তভোগী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় জমি লিজ (ইজারা) নিয়ে মাছ চাষ করে হামলার শিকার হয়েছেন ঘের মালিক। গত ১১ডিসেম্বর দিনে দুপুরে উপজেলার মাকোরঢোনের পাকখালী গ্রামে এই হামালার ঘটনা ঘটে। পরে হামলাকারীরা ওই ঘের মালিকের সব মাছ লুট করে নিয়ে যায়। এ বিষয়ে বাবুল শেখসহ কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় হামলার শিকার ঘের মালিক তাহাবুর মল্লিক।
মোংলা থানায় দেয়া সেই অভিযোগে ভূক্তভোগী তাহাবুর মল্লিক উল্লেখ করেন, তিনি উপজেলার মাকোরঢোন গ্রামের পাকখালী এলাকার নিভেন্দ্র নাথ ঢালীর কাছ থেকে এক বছরের জন্য জমি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। কিন্তু গত ১১ডিসেম্বর মাকোরঢোন প্রামের পাকখালী এলাকার মোঃ বাবুল শেখের নেতৃত্বে ১০/১২জন তার ওপর হামলা চালিয়ে দিনে দুপুরে তার মাছের ঘেরের পানি সরিয়ে সব মাছ লুটপাট করে নিয়ে যায়। পরে তিনি এ বিষয়ে বাবুল শেখসহ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি বলে জানায় সে।
এ বিষয়ে মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, জমিজমা বা মাছের ঘের সংক্রান্ত দেওয়ানি আদালতের বিষয়। তবে ওপর যদি ফৌজদারি অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযুক্ত বাবুল শেখ দাবি করেন, তাহাবুর যে জমিতে মাছ চাষ করছিল সেই জমি তার। সে অবৈধভাবে এতোদিন তার জমিতে মাছ চাষ করছিলেন। তবে তার ওপর কোন হামলা বা মাছ লুটের ঘটনা ঘটেনি।
তবে ওই জমির প্রকৃত মালিক নিভেন্দ্র নাথ ঢালী বলেন, আমার জমি আমি তাহাবুর মল্লিককে এক বছরের জন্য লিজ দিয়েছি। সে এ জমিতে মাছও চাষ করছিলেন। কিন্তু গত ১১ডিসেম্বর বাবুল শেখ নামের এক ব্যক্তি দলবল নিয়ে এসে মাছ ধরে নিয়ে যায়।

নাজিরপুরে শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ
পিরোপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শীতর্থদের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় নাজিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সদর ইউনিয়ন বিএনপি এর আয়োজনে এ শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতর্থদের মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান চান, নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ইয়াহিয়া খান, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি। আমরা সাধারণ জনগণের ন্যায্য অধিকার ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াই করছি। অসহায় শীতর্থ মানুষের মাঝে পিরোজপুর ও নাজিরপুরে ৫ হাজার কম্বল বিতরণ করা হবে। যার প্রাথমিক পর্যায়ে নাজিরপুরে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হলো।

দাকোপে শীতের সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম
মোঃ শামীম হোসেন,দাকোপ
শীতকালীন সবজিতে ভরপুর বাজার। কমতে শুরু করেছে অনেক সবজির দাম। গত সপ্তাহে যে আলু ১০০ টাকা ছিল সেটি এখন বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মুখে ঝাল লাগাতে কাঁচামরিচের প্রতি কেজির জন্য গুণতে হচ্ছে ৬০ টাকা। এভাবে প্রায় প্রতিটি সবজির দামে কিছুটা পরিবর্তন এসেছে। (৩১ ডিসেম্বর) সকালে খুলনার দাকোপের বাজুয়াসহ বেশকয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় আজকে সবজির দাম কিছুটা কমেছে। শীতকালীন সব সবজি বাজারে আসায় দামটা তুলনামুলকভাবে কমছে।বাজার ঘুরে দেখা যায়, মানভেদে প্রতি কেজি বেগুন ৪০-১০ টাকা, করলা ৩০ থেকে ৪০ টাকা, ঢ্যাঁড়স ৩০ টাকা, বরবটি ৪০ টাকা, মুলা ৫ টাকা, লতি ২০ টাকা, ধুন্দল ২০ থেকে ৩০ টাকা ও পটোল ২০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গাজর ৬০ টাকা, কচুরমুখী ৪০ টাকা, টমেটো ৬০ টাকা, শিম ২০ থেকে ৩০ টাকা, শালগম ১০ টাকা থেকে ১৫ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, নতুন আলু ও পুরাতন আলু ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

কেশবপুরের ধর্মপুর আলিম মাদ্রাসার অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার ধর্মপুর দারুছ ছুন্নাহ আলিম মাদ্রাসার গভার্নিংবডি গঠনের লক্ষ্যে সাধারণ ও সংরক্ষিত অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গ্রহণের জন্য ঘোষিত তফসিলে ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র গ্রহন ও জমাদানের তারিখ নির্ধারণ, ১৫ ডিসেম্বর মনোনয়ন বাছাই ও বৈধ প্রার্থীর তালিকা প্রনয়ন, ১৮ ডিসেম্বর আপিল, ১৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহার ও প্রত্যাহার পরবর্তী বৈধ প্রার্থীর তালিকা প্রনয়ন, ৩১ ডিসেম্বর ভোট গ্রহনের তারিখ নির্ধারণ করা হয়। সেই মোতাবেক আইন শৃংখলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের উপসি’তিতে (৩১ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা কক্ষে বিরতিহীন ভাবে শান্তিপুর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে সংরক্ষিত ২ জন মহিলা সদস্য প্রার্থীর মধ্যে ১জন প্রার্থীতা প্রত্যাহার করায় হিরা খাতুন বিনা প্রতিদন্দ্বীতায় মহিলা অভিভাবক নির্বাচিত হয়। তিন স্তরের বাকী ৪জন সাধারণ অভিভাবক সদস্য পদের বিপরীতে ৮জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এই নির্বাচনে ২৭৩জন ভোটারের মধ্যে ১২০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২২ ভোট বাতিল হিসাবে গণ্য করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রথম এবতেদায়ী স্তরে ১০৫ ভোট পেয়ে হাবিবুর রহমান অভিভাক সদস্য নির্বাতি হয়। তার নিকটতম প্রার্থী সাঈদ হোসেন পেয়েছে ৮ ভোট। দ্বিতীয় দাখিল স্তরে ১০১ ভোট পেয়ে শওকত আলী প্রথম ও ৮৯ ভোট পেয়ে সালাম সরদার ২য় অভিভাব সদস্য নির্বাচিত। নিকটতম ২প্রার্থী নওশের আলী পেয়েছে ১১ ভোট ও কামরুজ্জামান পেয়েছে ৬ভোট। তৃতীয় আলিম স্তরে ৯৫ ভোট পেয়ে মোঃ ইদ্রিস আমিন অভিভাক সদস্য নির্বাচিত। নিকটতম মোঃ মিজান মোড়ল পেয়েছে ১৫ ভোট। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ। তিনি বলেন কোন রকম বিশৃংখলা ছাড়াই অবাধ সুষ্ঠু ও শান্তিপুর্ণ ভাবে ভোট গ্রহন অুষ্ঠিত হয়েছে।

রূপসায় জেলা বিএনপি’র সদস্য সচিব বাবু’র সুস্থতা কামনায় দোয়া
রূপসা প্রতিনিধি
রূপসায় নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে জেলা বিএনপি’র সদস্য সচিব ,সাবেক ছাত্রনেতা ও রূপসার কৃতি সন্তান আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বাদ আসর নিকলাপুর বাইতুল ফোরকান জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, যুগ্ম- আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ দিদারুল ইসলাম, সাবেক জেলা বিএনপি’র সদস্য জাহিদুল ইসলাম রবি, খুলনা জেলা যুবদল নেতা মোঃ মাইনুল হাসান,খুলনা জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটি’র যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হুসাইন বাবু। জেলা বিএনপি’র সদস্য সচিব এর সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানটির আয়োজন করেন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম তুহিন ও নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইবাদুল শেখ এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রূপসা উপজেলা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন,অদুদ শেখ, আসাদ শেখ,গাজী রানা, আব্দুল বাশার, মোঃ সোহেল শেখ, মফিজ শেখ, মাসুম শেখ, ছাত্রদল নেতা আলামিন, ইসমাইল শেখ, সাঈদ শেখ প্রমুখ।

বাঘারপাড়া ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি নিয়ে নাটকীয় মোড়
যশোর অফিস
যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতির পদ নিয়ে নাটকীয় মোড় নিয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ম্যানেজিং কমিটির নির্ধারিত সভা থাকলেও অধ্যক্ষের গা ঢাকা দেওয়ার কারণে সভা হয়নি। নতুন সভাপতি কলেজে এসে অধ্যক্ষের রুমে কিছুক্ষণ অপেক্ষা করে চলে যান। বিষয়টি নিয়ে বাঘারপাড়ায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সূত্রে জানা যায়, পতিত আওয়ামী লীগ সরকারের পতনের পর বাঘারপাড়া ডিগ্রি কলেজের নতুনভাবে অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হন আসাদুজ্জামান নামের এক কলেজ শিক্ষক। বাঘারপাড়া ডিগ্রি মহিলা কলেজের এ শিক্ষক বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব হোসেনের ভাগনে। বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন টি এস আইয়ুবের ভাগ্নি জামাই।
আত্মীয়তার এ যোগসূত্রে টি এস আইয়ুবের পছন্দে ও তদবিরে আসাদুজ্জামান ওই কলেজের সভাপতি মনোনীত হন।
দুই মাস পার না হতেই জাতীয় বিশ্ববিদ্যালয় গত ২৪ ডিসেম্বর আসাদুজ্জামানকে অপসারণ করে নুরে আলম সিদ্দিকী নামের হাইকোর্টের এক আইনজীবীকে নতুন অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব দেন।
নুরে আলম সিদ্দিকী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির সহসম্পাদক। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ছিলেন। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে যশোর ৪ আসনে বিএনপি থেকে যে তিনজনকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তারমধ্যে একজন এই নুরে আলম।
তার গ্রামের বাড়ি যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মামড়াখোলা গ্রামে।
বাঘারপাড়া ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ম্যানেজিং কমিটির নির্ধারিত সভা ছিল। সভায় স্থানীয় বিএনপি নেতাকর্মী বিঘ্ন ঘটাতে পারে-এমন আশঙ্কায় কলেজ অধ্যক্ষ বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি অবগত করেন।
এদিকে বাঘারপাড়া উপজেলা ছাত্রদল সকালে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল বের করে। মিছিলে আগের সভাপতি আসাদুজ্জামানকে পুনরায় বহালের দাবি তোলা হয়।
মিছিলটি উপজেলার সদরে প্রদক্ষিণ শেষে কলেজে ঢোকে। এরপর মিছিল থেকে কয়েকজন কলেজ বন্ধ করার হুমকি দেয়। শিক্ষকদের যার যার মত করে চলে যাওয়ারও হুমকি দেওয়া হয়। ভয়ে আগত সব কলেজ শিক্ষক বের হয়ে যান। অধ্যক্ষ মহোদয় অন্য ভবনে গা ঢাকা দেন। দুপুর ১২ টার দিকে কলেজের নতুন সভাপতি নুরে আলম সিদ্দিকী অধ্যক্ষের রুমে প্রবেশ করেন। অপ্রীতিকর ঘটনা সামাল দিতে আগে থেকে পুলিশের একটি বড় টিম সেখানে উপস্থিত ছিল।
কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন, ম্যানেজিং কমিটির অন্য দুই সদস্য মাসুদ আলম টিপু ও আব্দুল হাই মনা উপস্থিত না হওয়ায় নুরে আলম সিদ্দিকী কিছুক্ষণ বসে থেকে চলে যান। এরপর তিনি বাঘারপাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বিশ্বাসের কবর জিয়ারত করে বাঘারপাড়া ত্যাগ করেন।
অন্যদিকে বাঘারপাড়া ডিগ্রি কলেজের নির্ধারিত সভা না হওয়া ও নুরে আলম সিদ্দিকী কলেজে প্রবেশ করতে পারা নিয়ে স্থানীয় বিএনপির মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে মন্তব্য করেন, গত দুইদিন ধরে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের যে সব নেতাকর্মী সিদ্ধান্ত নিয়েছিলেন নুরে আলম সিদ্দিকীকে কলেজে ঢুকতে দেওয়া হবে না, তার কি হবে। তাহলে কি কেন্দ্রীয় বিএনপিতে তার অবস্থান ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের থেকে ভালো? আবার অনেকেই মন্তব্য করেছেন নুরে আলম যশোর ৪ আসনে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী এ বিষয়ে বলেন, ‘নিয়ম অনুযায়ী কলেজ অধ্যক্ষ আব্দুল মতিন সভা আহ্বান করেছেন। আমি সময়মতো কলেজে উপস্থিত হয়েছি। কী কারণে অধ্যক্ষ ও অন্যান্য সদস্য উপস্থিত হননি তা আমার কাছে স্পষ্ট না। তবে শুনেছি বিএনপির এক বিশেষ নেতার কিছু কর্মীবাহিনী কলেজে সকালেই আতঙ্ক সৃষ্টি করে। যে কারণে হয়তো অধ্যক্ষ সাহেব গা ঢাকা দিয়েছেন। তবে বিষয়টি আমি জাতীয় বিশ্ব বিদ্যালয়ে লিখিতভাবে জানাব।’
অধ্যক্ষ আব্দুল মতিন কেন কলেজে অনুপস্থিত ছিলেন তা জানার জন্য তার মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

খর্ণিয়ায় আবু হোসেন বাবুর রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
ডুমুরিয়া প্রতিনিধি
নবগঠিত খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর আশু রোগ মুক্তি কামনায় খর্ণিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এশা নামাজ বাদ খর্ণিয়া পরিষদ মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শেখ শাহিনুর রহমান, শফিকুল জোয়ার্দার,সরদার আঃ হালিম, ফজলুল বিশ্বাস, রবিউল ইসলাম শেখ,আঃ হালিম মোড়ল,কালাম বিশ্বাস, রমজান গাজী আফাজ উদ্দিন, সোহাগ হোসেন,শাহাবুদ্দিন মোড়ল, আলামিন শেখ,লিটন গাজী, আবু সাঈদ জোয়ার্দার,তৈয়বুর রহমানসহ অনেকে। দোয়া পরিচালনা করেন খর্ণিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা বিল্লাল হোসেন। অপরদিকে ডুমুরিয়া উপজেলা যুবদল, সেচ্ছাসেবক দল,কৃষক দল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে খর্ণিয়া আল কারিমিয়া মাদ্রাসা ও মসজিদে দোয়া পরিচালনা করেন কারী মোঃ নাইমুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক ম›জুর রশিদ, আবু সাঈদ মাস্টার, আয়ুব আলী, বিল্লাল হোসেন, ফয়সাল চৌধুরি,খোকন তালুকদার, আব্দুল মজিদ জোয়ার্দার, ইউপি সদস্য শেখ হজরত আলী, ফরিদুল ইসলাম, রফিকুল ইসলাম,আবু বক্কার সরদার, জাকির হোসেন, সাহাজান আলী, মাষ্টার জাহিদুর রহমান, জাকির, ইসমাইল, তৌহিদ, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, মিঠু, কায়েস,জাহাঙ্গীর মন্টু গাজী, শাহাবুদ্দিন সরদার এনামুল মল্লিক,নুর মোহাম্মদ, রাকিবুল, আলেক, রাজা, মুজাহিদ জোয়ার্দার,আলি রাজ, বাবু, আসাদ, মুক্তা, রকন,আলমগীর, বরহান,এজাজ,জাহিদ,মহাতাব, মাসুম, সাকিল,ইয়াছিন গাজী, সাগর মোড়ল,সোয়েদ, আবুল কালাম মোর্শেদ, আঃ মতিন, আলতাপ,তাকির ফকির,ফেরদৌস, রমজান, কবির, মাহাবুব ফকির,জহুরুল শেখ,রাজু, রহিম বক্স প্রমুখ।

আশাশুনি উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় এর বার্ষিক পরীক্ষা২০২৪ এর ফলাফল প্রকাশ করা হয়েছে গতকাল সোমবার ত্রিশে ডিসেম্বর। খাজরার শুরুতে কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণীর ছাত্রী কল্পনা খাতুন ও গীতা পাঠ করেন অমিত কুমার ঘোষ।ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় খাজরার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী নিরঞ্জন কুমার ঘোষ ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীনেশ চন্দ্র রায়। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক মোঃ সাফায়েত হোসেন ,অরুণ কুমার বাছাড়, বিষ্ণুপদ গাইন মফিজুর রহমান ,শরিফা নাজনীন, গণেশচন্দ্র বৈদ্য প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মশিউর রহমান । প্রত্যেক শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার এ পুরষ্কৃত করা হয়। ষষ্ঠ শ্রেণী হতে প্রথম স্থান অধিকার করে মিঠুন হালদার দ্বিতীয় স্থান অধিকার করে রূপম বৈদ্য। সপ্তম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে রিয়া সরকার দ্বিতীয় স্থান আরিফা খাতুন। অষ্টম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে বিপ্রা মন্ডল দ্বিতীয় স্থান অধিকার করে রাগীব বিন মহিউদ্দিন নবম শ্রেণী থেকে প্রথম স্থান অধিকার করে অনিক কুমার ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করে রাহুল কুমার ঘোষ।

সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি অভিযাত্রার প্রচারাভিযান
সাতক্ষীরা প্রতিনিধি
নতুন বছরকে স্বাগত জানানোর প্রাক্কালে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উৎসাহিত করতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে ভিন্নধর্মী এক প্রচারাভিযান আয়োজন করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় স্বদেশ, ক্লিন এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি) এর একটি জোট এই কর্মসূচির আয়োজন করে।
প্রচারাভিযানে উপস্থিত ছিলেন স্বদেশ সাতক্ষীরার নির্বাহী প্রধান মাধব চন্দ্র দত্ত, জেলা ভুমিহীন সমিতির আব্দুস সামাদ, মফিজুল রহমান, কওসার আলী, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবুল, উদীচীর স্বপন পান্ডে, যুব প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মাইদা রহমান, মাহাবুবুর রহমান, সাংবাদিক, উন্নয়ন কর্মীসহ বিভিন্ন পর্যায়ের মানুষ।
প্রচারাভিযানে স্বদেশ সাতক্ষীরার নির্বাহী প্রধান মাধব চন্দ্র দত্ত বলেন, এই প্রচারাভিযান খুলনা বিভাগ এবং বাংলাদেশের মানুষের জন্য একটি টেকসই, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়তে ঐক্যবদ্ধ পদক্ষেপ। তিনি বলেন, বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি গ্রহণের পথে বহু বছর ধরে বিভিন্ন বাধা বিদ্যমান। এই বাধাগুলোর মধ্যে রয়েছে জটিল অনুমোদন প্রক্রিয়া, আর্থিক সীমাবদ্ধতা, অবকাঠামোগত দুর্বলতা এবং নীতিমালার ঘাটতি।
সাতক্ষীরার এই উদ্যোগ শুধু বাধাগুলো শনাক্ত করেই ক্ষান্ত হয়নি, বরং এগুলো সমাধানের জন্য নির্দিষ্ট দাবিও উত্থাপন করেছে।
মাধব দত্ত বলেন, একটি কেন্দ্রীয় অনুমোদন প্রক্রিয়া ব্যবস্থা স্থাপনের দাবি জানানো হয়েছে, যা নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অনুমোদন প্রক্রিয়াকে দ্রুত এবং সহজতর করবে। এই উদ্যোগটি ব্যবস্থাগত বিলম্ব দূর করে দ্রুত প্রকল্প বাস্তবায়নের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে, স্মার্ট গ্রিড এবং নেট এনার্জি মিটারিং (এনইএম) এর মাধ্যমে নবায়নযোগ্য শক্তি জাতীয় গ্রিডে আরও কার্যকরভাবে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
জাতীয় বিদ্যুৎ বাজেটের অন্তত ২০% নবায়নযোগ্য শক্তির জন্য বরাদ্দের দাবি এই প্রচারণার অন্যতম প্রধান অঙ্গ। এই বাজেট উন্নত প্রযুক্তি উন্নয়ন, গবেষণা, এবং টেকসই প্রকল্প বাস্তবায়নে নিশ্চিত ভূমিকা রাখবে।

সাতক্ষীরায় নিরাপদ পানি পরিবহনের জন্য উত্তরণের ভ্যান বিতরণ
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় উত্তরণ ও সেভ দ্য চিলড্রেন এর মাধ্যমে সদর উপজেলার ফিংড়ি, ব্রহ্মরাজপুর, ধুলিহর ইউনিয়ন ও আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৫টি ওয়াটার পয়েন্টে মটর চালিত ভ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে ব্রহ্মরাজপুর ওয়াটার পয়েন্টে উক্ত ভ্যান বিতরণ করা হয়।
এসময় সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু বকর সিদ্দিকী, বলেন ভ্যানগুলো শুধুমাত্র পানি পরিবহন কাজে নিয়জিত থাকবে। যাতে দূরের ও পার্শ্ববর্তী এলাকায় মানুষ নিরাপদ পানি খেতে পারে।
এই সময় উপস্থিত ছিলেন, সভাপতি রজব আলী, সোমনাথ, স্বপ্না, ঘোষাল, মিনতী সাহা, গোপাল খাহা, রঞ্জিন ইসলাম, এছাড়াও সেভ দ্য চিলড্রেন প্রতিনিধি আবু বকর সিদ্দিকী, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোহাম্মদ আলী, প্রজেক্ট অফিসার আবু তাহের, এস,এম চাতক, ফিল্ড অর্গানাইজার ফারহানা দিবা, আব্দুল্লাহ হিল বাকী প্রমুখ।

তোমরাও পারবে আমার মত হতে, সাতক্ষীরার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে-উপ সচিব আবুল হাসান
সাতক্ষীরা প্রতিনিধি
দেবহাটা পারুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়েছে। ৩০ শে ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় স্কুলে অনুষ্ঠানের মধ্যেমে ফলাফল প্রকাশ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,যুব ও ক্রীড়া মন্ত্রালয়ের উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, আমি আমার জীবনে শৈশবের বেশির ভাগ সময় এই স্কুলে কাটিয়েছি, আমি চাই এই স্কুল থেকে যারা পাশ করে বের হবে তারা আমার মতো উচ্চ পদস্থ স্থানে চাকরি করো। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক জিয়াদ আলী, দেবহাটা কলেজের অধ্যাপক ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, পারুলিয়া বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম, দেবহাটা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমেদ, স্কুলের সহকারী শিক্ষক স্বপন কুমার মল্লিক, শিক্ষক রেহানা খাতুন, লাবুনী পারভীন,সাহানুর নাহার, মহব্বত আলী, সেলিনা খাতুন, তানিয়া সুলতানা, আরিফা পারভীন রাশিদা খাতুন ও শিক্ষক অরুনা দাস প্রমুখ।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সাতক্ষীরা প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২৪ সাতক্ষীরা ৩৩ বিজিবি এর অধিনস্থ ভোমরা, ঘোনা, বৈকারী, তলুইগাছা, এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৩/৪ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ০৭ হতে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতানি পাকা রাস্তা নামক স্থান হতে ১২,৫০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল, দুধ, ফুসকা আটক করে। বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/৫৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া কাঠালতলা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলূইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কেড়াগাছি নামক স্থান হতে ৩৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।
এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে গোবিন্দকাঠি নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ২,৩৫,৫০০/- (দুই লক্ষ পয়ত্রিশ হাজার পাঁচশত) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে। চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

দিঘলিয়ায় জেলা বিএনপির সদস্য সচিব বাবুর সুস্থতা কামনায় দোয়া
দিঘলিয়া প্রতিনিধি
দিঘলিয়া উপজেলার বিভিন্ন মসজিদে খুলনা জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দুয়ার আয়োজন করা হয়। ৩১শে ডিসেম্বর রোজ মঙ্গলবার আসর নামাজ শেষে দিঘলিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন এর আয়োজনে দোয়া করা হয় পথের বাজার জামে মসজিদ, পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে ও সেনহাটি মদিনা জামে মসজিদে। এসময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক, জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক মনিরুল হক বাবুল, যুগ্ন আহবায়ক গাজী জাকির হোসেন, যুগ্ন আহবায়ক শেখ মোসলেম উদ্দিন, যুগ্ন আহ্বায়ক মোল্লা নাজমুল হোসেন, মোল্লা মনিরুজ্জামান, বিল্লাল মোল্লা, আবেদ মোল্লা, পারভেজ সাজ্জাদ বাবলা, আবুল কালাম আজাদ, খন্দকার ফারুক হোসেন, হাফিজুর রহমান, মিঠু মোল্লা, ইউপি সদস্য আসাদুজ্জামান, ইউপি সদস্য গাজী জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মেহেদী হাসান প্রমুখ।

টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
মঙ্গলবার সকাল ১০টায় খুলনা মহানগরীর শতাব্দী প্রাচীন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল মানপত্র শিক্ষার্থীদের মধ্যে প্রদান করে বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী ও সাংস্কৃতিক সংগঠক মাসুদ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুর্তজা আফরোজ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ফারহানা আনোয়ার, শারমিন সুলতানা, মিজানুর রহমান, জান্নাতি আফরোজ, ছন্দা রপ্তান, জি এম মোরশেদুল ইসলাম, জোহরা খাতুন, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

মোহিত লাল বিশ্বাসকে নবীণ চারু শিল্পীদের ফুলেল শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
খুলনা আর্ট একাডেমির কার্যপরিষদের অর্থ উপদেষ্টামোহিত লাল বিশ্বাস ২০০৬ সাল থেকে একাডেমির সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুর থাকেন। তবুও খুলনা আর্ট একাডেমির সুখ-দুঃখে সব সময় পাশে থাকেন। বাংলাদেশে এসে খুলনা আর্ট একাডেমিতে আসেন। তখন ১৫ তম ব্যাচের চারুকলা ভর্তি ইচ্ছুক নবীন শিল্পীরা মোহিত লালকে ফুলের শুভেচ্ছা জানান। তখন সবাইকে নিয়ে প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন ।
এ সময় নবীণ চারু শিল্পীদের সঙ্গে উপদেশ মূলক কথা বলেন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা কি করে সফলতা অর্জন করতে পারবেন তার সঠিক দিকনির্দেশনা দেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাদের কাছেও জানতে চান পড়ার সঙ্গে সঙ্গে লেখা এবং রিভাইস দেওয়া ।তবে সফলতা অর্জন করা সম্ভব হবে। তিনি বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে গিয়ে যতটুকু শিক্ষা অর্জন করছেন।নবীনদের ভালো ফলাফলের জন্য উক্ত বিষয়গুলো শেয়ার করলেন। এসময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিনী মিতা রানী বিশ্বাস এবং তার দুই সন্তান মিথিলা বিশ্বাস, অধরা বিশ্বাস, প্রতিষ্ঠানের কার্যকরী সদস্য সুজিত রায়, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী শিব শংকর মন্ডল নারায়ণগঞ্জ চারুকলার তৃতীয় বর্ষে অধ্যানরত এবং নতুন চারুশিল্পীরা জয় বিশ্বাস দিপ,শামীম ওসমান, মোঃ নাজমুল আলম এবং প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, সহকারী পরিচালক শিলা বিশ্বাস, শিশু শিল্পী সৌহার্দ্য বিশ্বাস, সম্প্রীতি বিশ্বাস।

দিঘলিয়ায় আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
দিঘলিয়া প্রতিনিধি
গত ৩১ শে ডিসেম্বর ২০২৪ সকাল ১১ টার সময় দিঘলিয়ার দেয়ারা গ্রামের বিশ্বাস বাড়ি তে আকিজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দীঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমান মিন্টু, উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন। এ সময় বক্তব্য রাখেন দিঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার বিশ্বাস রিনা পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো আরিফুল ইসলাম হাসান, ইউপি সদস্য খান আরিফুল,বিএনপি নেতা বিশ্বাস আব্দুল হাই, আকু বিশ্বাস, সোহেল পারভেজ কাকন,সমন্বয়ক রাতুল ও ইয়াকুব।
হুইলচেয়ার বিতরণ পরে দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনার আহত কলেজ ছাত্র’র মৃত্যু
মাহমুদ হাসান রনি
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্র চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে দামুড়হুদা ওদুদ শাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র হাসিবুল(১৮) মারা যান।উল্লেখ রোববার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনা গ্রাম হতে ওয়াজ মাহফিল শুনে পাশ্ববর্তী নিজ গ্রাম প্রতাবপুরে হেঁটে বাড়ি ফিরছিল।এসময় প্রতাবপুর মাঠের কমলা বাগানের কাছে পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটরসাইকেল সরাসরি হাসিবুলকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। গ্রামের লোকজন খবর পেয়ে দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে নিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। দু’দিন চিকিৎসার পর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদককে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে,প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পরে রাজশাহী মেডিকেলে প্রেরণ করা হয়।
সোমবার রাত ৮ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার সিএ্যান্ড এফ পাড়ায় একটি চায়ের দোকানে তার বন্ধুদের সাথে বসে ছিল। দোকানে বসে ছিল। এসময় ১০/১২ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রনিয়ে ইকরামুলের উপর এলোপাতাড়ি হামলা চালায়।সঙ্গে থাকা বন্ধুরা এসময় পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। হাসপাতালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
জেলা ছাত্রদলের সভাপতি শাজাহান খান বলেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে। তার অবস্থা আশংকাজনক। রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে।তিনি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবি জানায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারী কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ধারাল অস্ত্রের আঘাতে মাথা ও পিঠে গুরুতর জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত নয়।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান বলেন, এখনও থানায় কোনো অভিযোগ হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে যাত্রিবাহী বাসের ধাক্কায় মো. ইমদাদুল মোল্যা (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-যশোর মহাসড়কের চৌগাছা বাস স্টান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মো. ইমদাদুল মোল্যা সদর উপজেলার বুড়িখালি গ্রামের মো. জামাল মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে মো. ইমদাদুল মোল্যা নামে ওই ব্যক্তি সদর উপজেলার চৌগাছা বাজারে নিজের মুদি দোকান থেকে মোটরসাইকেল যোগে ঢাকা-যশোর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি বুড়িখালির দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে যশোরগামী একটি যাত্রিবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

কেশবপুরে হাঁতুর বাহিনীর সেকেন্ড ইন কমান্ড গণধোলাইয়ে আহত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুরে আলোচিত ও কুখ্যাত সন্ত্রাসী গোষ্ঠী “হাঁতুর বাহিনী”র সেকেন্ড ইন কমান্ড এবং সাবেক পৌর কমিশনার কবীর হোসেন জনগণের গণ ধোলাইয়ের শিকার হয়েছেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে কবীরের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং সাধারণ মানুষের ওপর দমনপীড়নের অভিযোগ ছিল।
গত ৪ আগস্ট কেশবপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মূল হোতা হিসেবে চিহ্নিত সাবেক কাউন্সিলর কবির হোসেন (৪০) গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯ টার দিকে স্থানীয় জনতা তাকে কেশবপুর পৌর শহরের বাসা থেকে ধরে এনে গণধোলাই দিয়ে হাসপাতালে ফেলে রেখে যায়।
হাসপাতালে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়। তার অবস্থার অবনতি হলে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কবির হোসেনসহ দলীয় সন্ত্রাসীরা আত্মগোপনে চলে যায়। কবির, সাবেক এমপি ও ‘হাতুড়ি বাহিনীর’ প্রধান আজিজুল ইসলাম আজিজের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। আজিজের নির্দেশেই ৪ আগস্ট কবিরসহ একদল সন্ত্রাসী কেশবপুরে তাণ্ডব চালায়। তারা অন্তত ২৫ জনকে ছুরিকাঘাতসহ গুরুতর আহত করে।
এ সময় ছাত্র-জনতার ধাওয়ায় সন্ত্রাসীরা কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আশ্রয় নেয়। খবর পেয়ে উত্তেজিত ছাত্র-জনতা উপজেলা পরিষদ চত্বর ঘেরাও করে। তবে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেনের সহযোগিতায় সন্ত্রাসীরা অফিসের প্রাচীর টপকে পালিয়ে যায়।
সেদিনের ঘটনায় সরকারি ভবনে প্রায় ১৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়, যা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীরা পৌর ভবনসহ আরও একাধিক স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করে।
৪ আগস্ট সকালে সাবেক কাউন্সিলর কবিরের নেতৃত্বে ১৭টি মোটরসাইকেলে থাকা ৩৪ জন সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠি হাতে কেশবপুর শহরে মহড়া দেয়। তারা প্রথমে কেশবপুর ডিগ্রি কলেজে জড়ো হওয়া বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালায়। এতে ছাত্রনেতা রিফাত হোসেন মিরাজ, আবুবক্কর, তানভীর আহমেদ, মাসুম হোসেন, মিরাজ বিশ্বাসসহ ১৫ জন আহত হন।
পরে তারা বিএনপির কার্যালয়ের সামনে হামলা চালিয়ে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হালিম অটল ও স্বেচ্ছাসেবক দলের নেতা পলাশকে ছুরিকাঘাত করে। সেদিনের তাণ্ডবে ২৫ জন আহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর থেকে আজিজ ও কবির আত্মগোপনে চলে যায়।
গত সোমবার কবির গোপনে বাড়িতে আসলে খবর পেয়ে ছাত্র-জনতা তাকে বাসা থেকে ধরে এনে মারধর করে।
কেশবপুর স্বাস্থ্যকেন্দ্রের ডা. আলমগীর হোসেন জানান, সোমবার রাত ৯টার দিকে কবির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কেশবপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, “সোমবার রাতে ছাত্র-জনতা সাবেক কাউন্সিলর কবিরকে বাড়ি থেকে ধরে এনে মারধর করেছে বলে শুনেছি। কবিরের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে পেলে গ্রেপ্তার করা হবে।”

অনগ্রসর না ভেবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে : খুবি উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, নিজেদের অনগ্রসর ভাবা যাবে না, তোমাদের অধিকার তোমাদেরই প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। নিজেদের মেধার প্রমাণ দিয়ে সবকিছু জয় করতে হবে। বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নের পেছনে ছুটতে হবে। কারণ, স্বপ্ন না দেখলে আগানো যাাবে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ আয়োজিত ‘দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ’ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, দলিত বা অনগ্রসর জনগোষ্ঠীর একটি বড় সমস্যা বাল্যবিবাহ। এই সম্প্রদায়ের মেয়েরা একটু বড় হতে না হতেই তারা বাল্যবিবাহের শিকার হয়। এতে করে এসব মেয়েদের জীবন চলার পথে বিঘ্ন ঘটে এবং তাদের স্বপ্ন নষ্ট হয়ে যায়। এই ধরনের সংস্কৃতি বন্ধ করতে হবে। অন্য সব সন্তানদের মতো তাদেরকেও উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সামাজিক বাস্তবতার নিরিখে কেউ এগিয়ে আছে, আবার কেউ পিছিয়ে। সেই সব পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে আনতে হবে। যাতে তারা সমাজে নিজেদের একটি সুদৃঢ় অবস্থান তৈরি করতে পারে। তিনি আরও বলেন, চব্বিশ পরবর্তী প্রেক্ষাপটে দেশের মূল লক্ষ্য সমাজ থেকে বৈষম্য দূর করা। তাই আমাদের সকলকে ঐকবদ্ধভাবে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত।
স্বাগত বক্তৃতা করেন দলিত সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার পান্না লাল জমাদ্দার। অনুষ্ঠানে উপাচার্য দলিত শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন। এ সময় সংস্থার কর্মকর্তা শিব প্রসাদ দাস এবং উত্তম কুমার দাসসহ খুলনা অঞ্চলের বিপুল সংখ্যক দলিত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খুবির কেন্দ্রীয় শহিদ মিনারে অফিসার্স কল্যাণ পরিষদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে এডহক কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মদ আলীর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পরে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেতৃবৃন্দ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সদস্যদের পদ-পরিচিতি তুলে ধরেন। এ সময় উপাচার্য ও উপ-উপাচার্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং কর্মকর্তাদের ন্যায্য দাবিগুলো পূরণ করার আশ্বাস প্রদান করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কোষাধ্যক্ষ এস এম আব্দুল্লাহ শাহানুর কবির অয়ন এবং নির্বাহী সদস্য শেখ শারাফাত আলী, আবু সালেহ মোঃ পারভেজ, মোঃ জাবেদ এলাহী, এস এম জাকির হোসেন, এস এম শাকিল রহমান, সৈয়দ মিজানুর রহমান, মোঃ শামীম ই জামান, শেখ আব্দুল্লাহ, এস এম মনিরুজ্জামান, এস আতিকুর রহমান, মোঃ আব্দুর রব, সাহারা বানু, মাওলানা গুলজার হোসেন, মোঃ ইকবাল হোসেন, মিজানুর রহমান খান মুকুল, শেখ কামরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, শেখ আফছার উদ্দিন, মোঃ রবিউল ইসলাম, শেখ আকতার হোসেন, মোঃ জসিমউদ্দিন ও লায়লা রুমঝুম।

যশোরে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু
যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকদ্রব্য সেবন নিয়ে বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে ইকলাস মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ইকলাস মোল্লা উপজেলার বুধপুর গ্রামের ইজাহার মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, মাদকদ্রব্য সেবন নিয়ে সোমবার সন্ধ্যায় বাবা ইকলাসের সঙ্গে ছেলে তারেক মোল্লার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এ সময় পরিবারের সদস্যরা ইকলাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইকলাসেন।
হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় গুরুতর আঘাতের কারনে তার মৃত্যু হয়েছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত তারেককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্ত্রীকে হত্যার পর প্রাণ দিলেন স্বামী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় পারিবারিক কলহে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী আব্দুল জলিল সম্রাট (৩৬)। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আব্দুল জলিল সম্রাট সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের মৃত আবুল ঢালীর ছেলে।
সম্রাটের শ্বশুর সদর উপজেলার কুশখালি গ্রামের নূর ইসলাম জানান, ১৩-১৪ বছর আগে তার মেয়ে ফাতেমার সঙ্গে সম্রাটের বিয়ে হয়। তাদের ১১ বছর বয়সী একটি ছেলে ও ৮ বছর বয়সী একটি মেয়ে আছে। সম্রাট দিনমজুরের কাজ করতেন। সংসারের অভাব ঘোচাতে ফাতেমা বছর খানেক আগে ছেলে-মেয়েদের নিয়ে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি নেন। বিষয়টি ভালোভাবে নেননি সম্রাট। রোববার সন্ধ্যায় ছেলে-মেয়েদের রেখে ফাতেমা স্বামীর বাড়িতে আসেন। সোমবার দুপুরে খাওয়া-দাওয়া শেষে তারা স্বামী-স্ত্রী বিশ্রাম নিতে ঘরে যান। দীর্ঘক্ষণ সাড়া-শব্দ না পেয়ে সন্ধ্যার দিকে সম্রাটের মা তাদের ডাকাডাকি করতে থাকেন। এতেও তাদের সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে সম্রাটকে রশিতে ঝুলতে দেখেন তারা। এসময় স্ত্রী ফাতেমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নড়াইলে সময় টিভির সাংবাদিক ছুরিকাঘাত
নড়াইল প্রতিনিধি
নড়াইলে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন সময় টিভির প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান। হামলাকারীদের ছুরিকাঘাতে প্রচণ্ড রক্তক্ষরণের কারণে তাকে প্রথমে নড়াইল সদর হাসপাতাল ও পরে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এই হামলার শিকার হন তিনি।
আহত সজিবুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় তিনি জরুরি কাজে লোহাগড়ায় গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর পৌঁছালে তার ওপর হামলা হয়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। হামলাকারীরা তার হাত, পা ও পেটে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসকরা জানিয়েছেন, সজিবুর রহমানের হাত, পা জখমের পাশাপাশি পেটের নাড়ি বের হয়ে গেছে। প্রচণ্ড রক্তক্ষরণের কারণে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সাতক্ষীরায় ছাত্র অধিকার পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীরা জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নির্দেশনায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
নতুন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আশিক শিশির, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ইউসুফ।


মুখোশ পরে গভীর রাতে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ লিখন, বিক্ষোভ
মোংলা ( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলায় গভীর রাতে বিভিন্ন এলাকায় দেয়ালে দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’। সোমবার দিবাগত গভীর রাতে মুখোশ পরে কে বা কারা এ স্লোগান লেখেন। পৌরসভার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মুখোশ পরা এক যুবক স্প্রে পেইন্ট বোতল দিয়ে এ স্লোগান লিখে দ্রুত সটকে পড়েন।
জানা গেছে, মোংলার কলেজ রোড, বটতলা মন্দির রোড ও মোস্তাফিজ রোডসহ বিভিন্ন এলাকার দেয়ালে লেখা হয়েছে ‘জয় বাংলা’।
এ দিকে দেয়াললিখনের ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রদল ও যুবদল। মিছিল শেষে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত পথসভায় বক্তারা বলেন, ‘রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগই ‘জয় বাংলা’ স্লোগান লিখেছে। তাদেরকে প্রশাসন খুঁজে বের করে ব্যবস্থা নেবে সেই দাবী জানাচ্ছি।’
হুশিয়ারি দিয়ে বক্তারা আরও বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আর কখনোই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছর বাংলাদেশকে গুজব রাষ্ট্রে পরিণত করেছে। উন্নয়নের নামে তারা হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার পতনের পর ছাত্রলীগের কাঁধে ভর করে নতুন নতুন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলার মাটিতে তা কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না।’
পথসভায় বক্তব্য দেন- যুবদল নেতা সুমন মল্লিক, রতন মাহমুদ, নয়ন আকন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মোহন উদ্দিন, নুর উদ্দিন টুটুল, রাহাত হোসেন মুন্না ও মীর সাগর প্রমুখ
আজ দুপুরের দিকে ‘জয় বাংলা’ লেখা স্প্রে পেইন্ট মুছে দেন বিএনপির নেতা-কর্মীরা।

জার্নালিস্ট প্রটেক্ট কমিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বিভিন্নস্থানে সাংবাদিকদের ওপর হামলা নিন্দা, হয়রানি ও লাঞ্ছণার নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি। ইরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিনের সহযোগিতায় গঠিত সংগঠনটি মনে করে, বিভিন্ন সময়ে সারাদেশে গণমাধ্যম, গণমাধ্যমকর্মী, প্রেসক্লাব, অফিসে হামলার ঘটনা ঘটছে। তাদের ক্যামেরা, মোটরসাইকেলসহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। মিথ্যা ও অসত্য ঘটনায় মামলার আসামী করা হচ্ছে যা দু:খজনক এবং স্বাধীন মতপ্রকাশের পরিপন্থী।
সংগঠনটি বিবৃতিতে সোমবার (৩০ ডিসেম্বর) রাতে নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর জখমের বিষয়টি উল্লেখ করেন। তারা এর আগে খুলনার মাছরাঙ্গা টেলিভিশন ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের মোটরসাইকেলে আগুন ভাঙচুর, বিভিন্নস্থানে প্রায় অর্ধশতাধিক সাংবাদিকদের বাড়ি ঘরের উপর হামলা, নভেম্বরে খুলনার সাংবাদিক একরামুল কবির, ইনডিপেনডেন্ট টেলিভিশন যশোর জেলা প্রতিনিধি জিয়াউল হক ও ক্যামেরাপার্সন শরীফ খানের ওপর হামলার নিন্দা জানান। এসব ঘটনায় দায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণেরও দাবি করেন।
জার্নালিস্ট প্রটেক্ট কমিটি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্র্বতী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। বলেন, ধর্মবর্ণ দল-মতের বিভেদ থাকবেই। তবে এর মধ্যে সাংবাদিকদের উপর হামলা , মামলা, ব্যবহৃত মোটরসাইকেল ক্যামেরা ভাঙচুর একটি নিন্দনীয় কাজ।
বিবৃতিদাতারা হলেন জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি দৈনিক কালের কন্ঠের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবির প্রমুখ।

কেসিসি’র ১ম সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সরকার কর্তৃক গঠিত কমিটির ১ম সাধারণ সভা মঙ্গলবার সকালে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রশাসক মো: ফিরোজ সরকার। স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ২৫ (ক) (২) এর আলোকে কেসিসি কর্তৃক এ সভা আহবান করা হয়।
সভায় কেসিসি’র স্থায়ী কমিটি প্রবিধান-২০২৪ অনুমোদন, সিটি কর্পোরেশন আইন-২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী খুলনা সিটি কর্পোরেশনে প্রস্তুতকৃত বার্ষিক প্রশাসনিক প্রতিবেদন-২০২৩-২০২৪ এর অনুমোদন সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বিনিয়োগ প্রবৃদ্ধি অর্জন, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের ব্যবসা কার্যক্রম সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিডা)-এর সাথে কেসিসি কর্তৃক প্রদত্ত ট্রেড লাইসেন্স সেবা সংযুক্ত করতে সমঝোতা স্মারকে স্বাক্ষর প্রসঙ্গে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ, কেসিসি’র মালিকানাধীন বিভিন্ন পুকুর ও জলাশয় হতে মাছ সংগ্রহপূর্বক শহীদ হাদিস পার্ক, সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক ও সলুয়া স্যানিটারী ল্যান্ডফিলে বিদ্যমান পুকুরে স্থানান্তর এবং মাছ পরিচর্যার জন্য ব্যয় অনুমোদন, ডাকবাংলো মোড়ের যানজট নিরসনসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তৃতায় প্রশাসক মো: ফিরোজ সরকার নাগরিক সেবা নিশ্চিত করতে কেসিসি’র সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন এবং স্বচ্ছতার সাথে ফাইল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আবু রায়হান মুহম্মদ সালেহ্, মোংলা বন্দর কর্তৃপক্ষের সচিব কালাচাঁদ সিংহ, স্থানীয় সরকার-খুলনার উপপরিচালক মো: ইউসুপ আলী, কেসিসি’র সচিব শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা আক্তার বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণাসহ বিটিসিএল, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, বন বিভাগ, বিআইডব্লিউটিএ, ওয়াসা, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনার প্রতিনিধি এবং কেসিসি’র ৩১টি ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

রূপসায় জেলা বিএনপি’র সদস্য সচিব বাবু’র সুস্থতা কামনায় দোয়া
রূপসা প্রতিনিধি
রূপসায় নৈহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে জেলা বিএনপি’র সদস্য সচিব ,সাবেক ছাত্রনেতা ও রূপসার কৃতি সন্তান আবু হোসেন বাবু’র সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ ডিসেম্বর বাদ আসর নিকলাপুর বাইতুল ফোরকান জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক ও নৈহাট ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মোল্লা সাইফুর রহমান, যুগ্ম- আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ও শামসুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ দিদারুল ইসলাম, সাবেক জেলা বিএনপি’র সদস্য জাহিদুল ইসলাম রবি, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর হুসাইন, রাজু। জেলা বিএনপি’র সদস্য সচিব এর সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানটির আয়োজন করেন ৪ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম তুহিন ও নৈহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইবাদুল শেখ এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ। দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রদলের সদ্য বিদায়ী কমিটি’র যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, খুলনা জেলা ছাত্রদলের সাবেক প্রচার -সম্পাদক মোঃ মাইনুল হাসান, রূপসা উপজেলা ছাত্রদলের সভাপতি কাজী জাকারিয়া, ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন,অদুদ শেখ, গাজী রানা, আব্দুল বাশার, মোঃ সোহেল শেখ, মফিজু শেখ, মাসুম শেখ, ছাত্রদল নেতা আলামিন, ইসমাইল শেখ, সাঈদ শেখ প্রমুখ।

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরায় দু’মাসের নিষেধাজ্ঞা
সাতক্ষীরা প্রতিনিধি
প্রজনন মৌসুমকে ঘিরে বুধবার থেকে দুই মাসব্যাপী সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়া ধরার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত সুন্দরবনের পশ্চিম ও পূর্ব এই দুই বিভাগে এ নিষেধাজ্ঞা জারি করেছে বনবিভাগ।
বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে জলভাগের পরিমাণ এক হাজার ৮৭৪ বর্গকিলোমিটার, যা পুরো সুন্দরবনের আয়তনের প্রায় ৩১ ভাগ।
সুন্দরবনের জলভাগে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৪ প্রজাতির চিংড়ি ও ১৪ প্রজাতির কাঁকড়া রয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি এ দুই মাস কাঁকড়ার প্রজনন মৌসুম। তাই ৫৯ দিনের জন্য জেলেদের সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখে বন বিভাগ।
বুড়িগোয়ালিনী এলাকার কাঁকড়া ধরার জেলে আবুল হোসেন জানান, আর্থিকভাবে সচ্ছল কোনো লোক সুন্দরবনে জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরতে যায় না। যাঁরা যায়, তাঁরা সবাই গরীব মানুষ। দুই মাস নিষেধাজ্ঞা থাকাকালে জেলেদের চলতে কষ্ট হয়। মহাজনদের কাছ থেকে দাদন নিয়ে চলতে হয়। এসময় সরকারি সহায়তা খুবই দরকার হয় বলে জানান তিনি।
সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জের আওতায় বুড়িগোয়ালিনী, কদমতলা, কৈখালী ও কোবাদক ফরেস্ট স্টেশনের আওতায় দুই হাজার ৯শ’ টি নৌকার সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র আছে। এর মধ্যে কাঁকড়া ধরার অনুমতিপত্র আছে এক হাজার ৬শ’টির।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান জানান, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কাঁকড়া ডিম পাড়ে। ডিম পাঁড়ার সময় ক্ষুধার্ত থাকে বলে এদের ধরা খুবই সহজ। যদি এ সময় কাঁকড়া শিকার না করা হয়, তাহলে পরের বছর বেশি কাঁকড়া উৎপাদন সম্ভব।

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় দুই দিনের কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
আজ পহেলা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে খুলনা মহানগর কমিটি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মহানগর বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমে পাঠানো খবর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পহেলা জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সুর্য্যদেয়ের সাথে সাথে মহানগর কার্যালয়সহ মহানগরীর অর্ন্তগত সকল কার্যালয়ে জাতীয় পতাকাসহ দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় কেডি ঘোষ রোডস্থ’ বিএনপি কার্যালয়ে রক্তদান কর্মসূচি পালন করা হবে। বেলা আড়াইটায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও সমাবেশ শেষে নগরীতে বর্নাঢ্য শোভাযাত্রা করবে সংগঠনিটি। এছাড়া আগামীকাল ২ জানুয়ারি জেলা স্টেডিয়ামে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ছাত্রদলের প্রধান শ্লোগান হচ্ছে – শিক্ষা, ঐক্য, প্রগতি। এই সংগঠনটির প্রধান কার্যালয় ঢাকার নয়া পল্টনে অবস্থিত। বর্তমানে যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তাদের মধ্যে অনেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে যুক্ত ছিলেন। জিয়াউর রহমান যখন বিএনপির প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার জন্য এর একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করার প্রয়োজনিয়তা অনুভব করেন। তাই তিনি ১ জানুয়ারি ১৯৭৯ সালে কেন্দ্রীয়ভাবে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলা, রণক্ষেত্র মোল্লাহাট
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’র গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকা। মঙ্গলবার (৩১ ডিসে¤¦র) বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট মাদরাসাঘাট এলাকায় দুর্বৃত্তরা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এ পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত তিন শিক্ষার্থী। সকালে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী ২৫টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। খুলনা-মাওয়া মহাসড়কের মাদরাসা ঘাট এলাকায় প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
শিক্ষার্থীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মোল্লাহাট পার হওয়ার সময় একটি বাসে দুর্বৃত্তরা হামলা চালায়। স্থানীয়রা হামলাকারীদের সহযোগিতা করেন। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকায় ছিল।
স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শিক্ষার্থীদের গাড়ি বহরের একটি গাড়ি পেছনে পড়ে যায়। ফকিরহাটের নওয়াপাড়া এলাকা থেকে শুরু করে মোল্লাহাটের একটি ফিলিং স্টেশন পর্যন্ত ওই গাড়িটিকে সাধারণ যাত্রীবাহী একটি বাস বার বার চাপ দিচ্ছিল। একপর্যায়ে ওই গাড়ির লোকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগবিতণ্ডা হয়। এর জেরে ওই গাড়ির লোকজন এবং স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর হামলা করেন। শিক্ষার্থীদের বহনকারী সেবা গ্রিন লাইন গাড়িটির গ্লাস ভাঙচুর করা হয় এসময়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলটি রণক্ষেত্রে পরিণত হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের গাড়িবহর ঢাকায় যাচ্ছিল। পথে আমাদের ওপর হামলা করা হয়। অনেকে আহত হয়েছে। ফ্যাসিবাদী সরকারের দোসররা এ আক্রমণ করেছে।
আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। এর বিচার অতিদ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীরা গন্তব্যে রওনা দিয়েছেন। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।

খুলনায় নবগঠিত সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনার সংবাদপত্র পরিষদের নবগঠিত কমিটিতে দৈনিক প্রবর্তন পত্রিকার সম্পাদক মোস্তফা সরোয়ার সভাপতি দৈনিক খুলনা অঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিলটন সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের সম্পাদক মোঃ: তরিকুল ইসলাম কোষাধক্ষ্য নির্বাচিত হওয়ায় তাদেরকে জানাই নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন। বিবৃতি দাতারা হলেন-সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোল্লা মহব্বত আলী, সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ খান শহীদ, সহ-সভাপতি আ: রাজ্জাক শেখ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বেনজির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাঈমুজ্জামান শরীফ,কোষাধ্যক্ষ চন্দন ভট্টাচার্য, আইসিটি বিষয়ক সম্পাদক এফএম বুরহান, নির্বাহী সদস্য মোঃ শামীম চৌধুরী,ফ ম আইয়ুব আলী, মামুন আল হাসান, শেখ ফরিদ বাবু প্রমুখ।
খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের কার্য্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি সভাপতি মোঃ খায়রুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক মোঃ সৈয়দ আলম গুড্ডু।
বিবৃতিদাতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটির নেতৃত্বে সংবাদপত্র জগত আরো কয়েক ধাপ এগিয়ে গেল।

ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দাড়প্রান্তে পৌঁছে দিয়েছে: শিক্ষা বোর্ড পরিদর্শক
ফুলবাড়ীগেট প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামান বলেছেন, শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আরও বেশি আন্তরিক হতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সে জন্য শিক্ষক ও অভিভাবদের সতর্ক থাকতে হবে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ফ্যাসিষ্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দাড়প্রান্তে পৌছে দিয়েছে। ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিক মান সম্মত করে গড়ে তুলতে নতুন কারিকুলামকে ঢেলে সাজাতে হচ্ছে।
মঙ্গলবার দুপুরে ফুলতলার দামোদর এম এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস এম তৌহিদুজ্জামান, বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরিক্ষা) ড. এ এস এম রফিকুল ইসলাম, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম। শিক্ষক সেলিম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্যা, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যক্ষ আবু দাউস, খানজাহানআলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদার, সদস্য সচিব মনির হাসান টিটো, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক মনির খাতুন, ইউপি সদস্য শামীম সরদার, সাবেক সদস্য সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, আকতার সরদার প্রমুখ। এর পূর্বে প্রধান অতিথির বিদ্যালয়ের নব নির্মিত আবু সাঈদ বাদল ভবনের উদ্বোধন করেন।

ডুমুরিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত ১
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যান যাত্রী মৃদুল গাইন (৫০) নামে এক ব্যক্তি নিহত ও ২ যাত্রী আহত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়াথর বালিয়াখালি ব্রীজের পূর্বপাশে মেছাঘোনা এলাকা দিয়ে একটি ভ্যানগাড়িতে চড়ে খর্ণিয়া ইউনিয়নের শিংগা গ্রামের ৩ বাসিন্দা বাড়ি ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে চুকনগরগামী দ্রুতগতিতে একটি ট্রাক সামনের ভ্যানগাড়িকে ওভারটের করার সময় পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান-যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। ওই সময় শিংগা গ্রামের কৃষক মৃদুল ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আর একই গ্রামের ভ্যান চালক আব্দুল কালাম(৪৫) ও নিহত মৃদুলের স্ত্রী সন্ধ্যা রানী (৪০) গুরুত্বর আহত হয়। দূর্ঘটনার পরপরই এলাকাবাসীর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
দুর্ঘটনা প্রসঙ্গে ডুমুরিয়া ফায়ার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, গত কয়েকদিনে ডুমুরিয়া হাসপাতাল মোড় থেকে বালিয়াখালি ব্রীজের আশ-পাশের এই ডেনজার জোনে সড়ক দুর্ঘটনায় বেশ-কয়েকজন প্রাণ হারিয়েছেন।

কলারোয়ায় বিদেশি মদসহ ভারতীয় নাগরিকসহ আটক ৫
সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৩ বোতল বিদেশি মদ ও এক ভারতীয় নাগরিকসহ ৫ জনকে আটক করা হয়েছে।
জানা গেছে, থানা পুলিশ অভিযান চালিয়ে কলারোয়া পৌরসভাধীন যুগিবাড়ি গ্রামের হোসেন ফিলিং স্টেশনের সামনে একটি ইজিবাইকের গতি রোধ করে। এসময় ওই ইজিবাইকে থাকা ব্যক্তিদের কাছ থেকে ৭৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।
সেই সাথে জব্দ করা হয় ইজিবাইকটি। ১ ভারতীয় নাগরিকসহ মদ বহনকারী ৫ ব্যক্তিকে পুলিশ আটক করে। এরা হলো: যশোর কোতয়ালী থানার নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস (৪৩), পটুয়াখালির মির্জাগঞ্জ থানার ভিকাখালি গ্রামের ভাগেরশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী (২৫), বরগুনার তালতলি থানার সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা (২৪), সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাঁতিপাড়ার গোলাম হোসেনের ছেলে রাজু আহম্মেদ (২৬) ও ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস (৫০)।
কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

কমরেড মনি সিংহের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাবেক সভাপতি, আজীবন বিপ্লবী ত্যাগী কমরেড মনি সিহের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিপিবি খুলনা জেলা ও মহানগরের উদ্যোগে পার্টি কার্যালয়ে মঙ্গলবার রাত ৭টায় শ্রদ্ধা জ্ঞাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমরেড মনি সিংহের প্রতিকৃতিতে পুষ্প স্তাবক অর্পণ, দাঁড়িয়ে ১ মিনিট নিরবতার পালন ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
তিনি ছিলেন ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতী জনতার মুক্তিসংগ্রাম এবং সমাজতান্ত্রিক আন্দোলনের অগ্রণী সেনা।
সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড ডা. মনোজ দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড এইচ এম শহাদাৎ, সাধারণ সম্পাদ কমরেড অ্যাড. নিত্যানন্দ ঢালী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সুতপা বেদজ্ঞ, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সদর থানা সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. খান আজরফ হোসেন মামুন, খালিশপুর থানা সাধারণ সম্পাদক কমরেড মোস্তাফিজুর রহমান রাসেল, রূপসা উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল হালিম, সিপিবি নেতা কমরেড সুজিত সাহা, সাংস্কৃতিক সংগঠক মাহফুজুর রহমান মুকুল, যুব ইউনিয়ন জেলা সভাপতি ধীমান বিশ্বাস, সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন, মহানগর সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কমরেড মনি সিংহের প্রজ্ঞা, আমৃত্যু নিরলস কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বক্তারা তাঁর লক্ষ্য ও আদর্শকে ধারণ করে সমাজতান্ত্রিক লড়াইকে বেগবান ও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কেরোসিন-ডিজেলের দাম একটাকা কমলো, অপরিবর্তিত পেট্রোল-অকটেন
খুলনাঞ্চল রিপোর্ট
দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১ টাকা কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ দাম আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি ২০২৫ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
ডিজেলের দাম প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা ও কেরোসিন ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা পুনর্র্নিধারণ বা সমন্বয় করা হয়েছে।
তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। অকটেন ১২৫ টাকা ও পেট্রোল বিক্রি হবে ১২১ টাকায়।