খালিশপুরে কলেজ ছাত্র হাসিব হত্যা মামলা
স্টাফ রিপোর্টার
খালিশপুর লাল হাসপাতালের সামনে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনে ঢুকে ১৫/২০জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কলেজ ছাত্র মো. হাসিবুর রহমান (২৫) কে।
গতকাল শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান মামলার ৪আসামিকে আদালতে হাজির করেন। আসামিরা হলেন খালিশপুর পিপলস পাঁচতলা নতুন কলোনীর নাজমুল শেখের ছেলে সাকিব (২২), আব্দুর রহমানের ছেলে নাঈমুর রহমান ফাহিম (১৮), ২১৩নং রোডের ৭১নং বাসার গোলাম মোস্তফার ছেলে তুষার (২৬) ও পৌরসভা মোড়ের মৃত. আব্দুল কাদেরের ছেলে ইথুন (১৮)। এসময় আসামি সাকিব ও ফাহিম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেয়া ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারার জবানবন্দি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রেকর্ড করেছেন। অপর দু’আসামি তুষার ও ইথুনের ১০দিনের রিমা-ের আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের দু’জনের প্রত্যেককে ৭দিন করে রিমা-ে মঞ্জুর করেছেন।
২০আগস্ট রাতে কলেজ ছাত্র মো. হাসিবুর রহমান হত্যার ঘটনায় তার পিতা খালিশপুর তৈয়বা কলোনীর শরীফ আহম্মেদ এর বাড়ির ভাড়াটিয়া মো. হাবিবুর রহসান শিকদার বাদী হয়ে খালিশপুর থানায় ২০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন খালিশপুর তৈয়বা কলোনীর কবির মুক্তিযোদ্ধার ছেলে সৈকত (৩২), তৈয়বা কলোনীর লাভ রোডের কুদ্দুস মোল্লার ছেলে আরাফাত (৩৫), মেগার মোড়ের বাবুর ছেলে অন্ত (৩২), তৈয়বা কলোনীর রুনু হাওলাদারের ছেলে হাসান রাব্বি (২৬), পাওয়ার হাউজ গেট এলাকার কানা নুরুর ছেলে সাজ্জাত (২০) ও সেন্টুর ছেলে হৃদয় (২০), টিএন্ডটি এলাকার স্বামী হারা রোডের নান্নুর ছেলে তুষার (২২), তৈয়বা কলোনীর আকরামের বাড়ির ভাড়াটিয়া রাব্বি ওরফে নাটা রাব্বি (২৫) ও রুবেল (২৪), তৈয়বা কলোনীর রাকিবের বাড়ির ভাড়াটিয়া ফকরুলের ছেলে সাইফুল (২৫), বঙ্গবাসি এলাকার মান্নানের ছেলে পয়েন্ট বাবু (২৫) ও কালামের ছেলে সালমান (১৯), তৈয়বা কলোনীর জব্বারের ছেলে রায়হান (২২), মনিরহাজি মসজিদের পাশে এনই-৯ এর বাসিন্দা আমীর খানের দু’ছেলে আরিফ (২৮) ও মুন্না (২২), তৈয়বা কলোনীর নাটা জুয়েল (২৫) ও ভাসানি স্কুলের সামনে এন এ/২৩ এর বাসিন্দা আমিন উদ্দিনের ছেলে আতাং বাবু (২৮)।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার ৪আসামিকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি সাকিব ও ফাহিম আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেন। তাদের স্বীকারোক্তিতে জানা যায় এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খুন করা হয় হাসিবকে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সকলের নাম জানায় তারা। তাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অপর দু’আসামি তুষার ও ইথুনের ১০দিনের রিমা-ের আবেদন করা হলে অদালত তাদের দু’জনের প্রত্যেককে ৭দিন করে রিমা-ে মঞ্জুর করেছেন। তাদের জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে। মামলার সকল আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার বিবরণে জানা যায়, খালিশপুর তৈয়বা কলোনীর শরীফ আহম্মেদ এর বাড়ির ভাড়াটিয়া পিপলস জুট মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক মো. হাবিবুর রহমান শিকদারের ছেলে হাজী মুহাম্মদ মহসিন কলেজের ছাত্র মো. হাসিবুর রহমান ১৯ আগস্ট বিকেল ৫টার দিকে বন্ধুদের নিয়ে খালিশপুর লাল হাসপাতাল মাঠে ক্রিকেট খেলতে যায়। ৯টার দিকে এসআর ক্রিয়েটিভ কাটস এন্ড কফি সেলুনের নিচতলায় ব্যাট ও স্ট্যাম্প রাখতে গেলে আগের থেকে ওৎ পেতে থাকা আসামিরা
এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে হাসিবুর রহমানকে। এসময় মারাত্ম আহত হয় খালিশপুর মানষী বিল্ডিং মোড়ের বাসিন্দা আলতাফের ছেলে জোবায়ের (২৫) ও ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের মোড়ের বাসিন্দা মো. সানোয়ারের ছেলে মো. রানা (২৫)। তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় নিহতের পিতা মো. হাবিবুর রহসান শিকদার বাদী হয়ে খালিশপুর থানায় ২০জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন যার নং-১৭।











































