Home আঞ্চলিক পটুয়াখালিতে ২০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল নৌবাহিনী

পটুয়াখালিতে ২০০ অসহায় পরিবারকে ত্রাণ দিল নৌবাহিনী

5

খুলনাঞ্চল রিপোর্ট

পটুয়াখালি, ২০ আগস্ট ২০২০ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনী উপকূলীয় জেলা সমূহে দায়িত্বপালনসহ করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রেখেছে। করোনা ভাইরাসের ভয়াল ছোবলে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই অংশ হিসেবে কমান্ডার খুলনা নেভাল এরিয়া রিয়ার এডমিরাল মুসা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড দুঃস্থ ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তৈল ও লবণ এবং ৫০০ টাকা করে আর্থিক সহায়তা। এই ত্রাণ সহায়তা অসহায় মানুষগুলোর মনে আশার সঞ্চার করে। এই সহায়তার অংশ হিসেবে বানৌজা শের-ই-বাংলা প্রকল্প কাজে নিয়োজিত ৮৬০ জন শ্রমিকের মাঝে দুপুরের খাবার বিতরণ করে।