বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার বাগঁআচড়ায় একদিনের সদ্য নবজাতক এক শিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে বাগঁআচড়া পল্লীবিদুৎ অফিসের সামনে রাজ্জাক কলুর মিলের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সদ্য নবজাতক বাচ্চাটি কন্যা সšতান।
পুলিশ সুত্র জানায়, বুধবার গভীর রাতে কে বা কারা নবজাতক শিশুটি ফেলে রেখে যায়। সকালে রাস্থার পাশে চায়ের দোকানদার দেখতে পায় সদ্য নবজাতক একটি শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় ছটফট করছে। শিশুটিকে জীবিত উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
ঘটোনাস্থলে পুলিশ যেয়ে বাচ্চাটি নিরাপদ পরিচর্যা করার জন্য চায়ের দোকানদার বাবুল কে লিখিত নিয়ে তার কাছে হস্থাšতর করা হয়।
বাগঁআচড়া পুলিশ তদšত কেন্দ্রের অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে নবজাতক শিশুটি উদ্ধার করে দোকানদার বাবুলের হেফাজতে রাখা হয়েছে। বিষয় খোঁজ খবর নিয়ে তার জন্মদাত্রীর সন্ধান পাওয়ার চেষ্টা চলছে।











































