Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৭

5


স্টাফ রিপোর্টার


মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ বোতল ফেন্সিডিল, ৫পিস ইয়াবা ও ৮৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর খালিশপুর ১০৯, পালপাড়ার মৃত. খান নূর মোহাম্মাদের ছেলে খান জাকির হোসেন (৬২), ডাকবাংলা এপিসি স্কুলের সামনের গলির আলমগীরের খাবার হোটেলের ২য় তলার বাসিন্দা মো. সাঈদ হাওলাদারের পালক ছেলে মো. রমজান হাওলাদার (১৫), শের-এ বাংলা রোড আমতলা মোড়ের হালিমের বাড়ীর ভাড়াটিয়া মো. মান্দার গাজীর ছেলে মো. বুলবুল গাজী (৫৮), ডালমিল মোড়স্থ বশিরহাট কলোনীর বাপ্পী ও ময়নাদের বাড়ীর ভাড়াটিয়া জনাব আলির ছেলে মো. বাবু মিজি (৩৯), বি কে রায় ক্রস রোডস্থ ন্যাশনাল স্কুল গলির আয়ুব বাঙ্গালীর বাড়ীর ভাড়াটিয়া নজরুল শেখের ছেলে মো. আল-আমিন শেখ (৩০), খালিশপুর পিপলস্ ৫ম তলা বয়স্ক মাদ্রাসার পাশে মুন্সী মিয়ার বাড়ীর ভাড়াটিয়া মো. শাহাজাহান ওরফে খাকন মোল্লার ছেলে মো. সাকিব মোল্লা (২১) ও দৌলতপুর মহেশ্বরপাশা প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাসিন্দা মৃত. হাফিজুর রহমান খোকার ছেলে মো. রবিউল ইসলাম (২৩)।


কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ২৪ বোতল ফেন্সিডিল, ৫ পিস ইয়াবা ও ৮৫ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬টি মাদক মামলা রুজু করা হয়েছে।