রূপসা প্রতিনিধি।।
বৈশাখ মাসের অত্যাধিক দাবদহ ও প্রাকৃতিক বিপর্যয়ে মাছের আমদানি কম থাকায় রূপসা মৎস্য বাজারে অতিরিক্ত দামে মাছ বিক্রি হওয়ায় সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাছ কিনতে নাভিশ্বাস উঠছে। একদিকে আয় কম অপরদিকে জীবন যাত্রার ব্যয়ভার বেশি হওয়ায় অনেকের কাছে দিনদিন তাদের পছন্দের মাছ খাওয়াটা ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। মাছে ভাতে বাঙালি প্রবাদটি এখন আর বাস্তবে মিলছে না। একমাত্র তেলাপিয়া মাছের দামটা ক্রয় ক্ষমতার মধ্যে।বর্তমানে তেলাপিয়া ছোট ১৮০ টাকা/ কেজি,বড় সাইজ ২৫০-৩০০ টাকা /কেজি, আর ৬০০ টাকার নিচে কোন মাছ কেনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ২ কেজি ওজনের বেশি কাতলা মাছ ৩৫০ টাকা/ কেজি, এক কেজি ওজনের বেশি রুই মাছ ৩৫০ টাকা/কেজি, মিডিয়াম ওজনের ফাইস্যা মাছ ৬০০টাকা/ কেজি,ভেটকি মাছ কেজির ওজনের ৭৫০-৮০০ টাকা/কেজি,ছোট ৫৫০-৬০০ টাকা/ কেজি,চিংড়ি মাছ ছোট সাইজের ৬০০ টাকা/ কেজি,বড় সাইজ ৭০০-৮০০/কেজি,খরুল্লা মাছ ছোট সাইজের ৩৫০ টাকা/কেজি,বড় সাইজের ৫০০-৬০০ টাকা/ কেজি,শোল মাছ বড় সাইজ ৬০০-৬৫০/ কেজি,ছোট শোল মাছ ৪৫০-৫০০ টাকা/ কেজি,কোরাল মাছ কেজি ওজনের ৭০০/ কেজি, চিত্রা মাছ ছোট সাইজের ৩২০ ও একটু বড় সাইজের ৪০০ টাকা/ কেজি দামে বিক্রি হচ্ছে।মাছের রাজা ইলিশ ৩০০-৪০০ গ্রামের ৮০০ টাকা/ কেজি,৮০০ গ্রামের ইলিশ মাছ ১২০০ টাকা/ কেজি ও ১ কেজির ইলিশ ১৫০০-১৬০০ টাকা / কেজি দামে বিক্রি হচ্ছে।
এদিকে মাছের সাথে সবজির দামটাও লাফিয়ে লাফিয়ে চলছে । আজকের রূপসা কাচাঁ বাজারে পটল ৫০টাকা/কেজি,টমাটো ৪০ টাকা / কেজি,ঢেঁড়স ২০ টাকা/ কেজি,লাউ ৪০ টাকা/ পিস,উচ্ছে ৬০ টাকা /কেজি, লেবু ৫ টাকা/ পিস,কাঁচা মরিচ ৮০ টাকা / কেজি,বেগুন ৬০-৮০ টাকা/ কেজি,বরবটি ৫০ টাকা/ কেজি,আলু ৫৫ টাকা/ কেজি, পেঁয়াজ ৭০ টাকা/ কেজি,রসুন- ১৩০-১৬০ টাকা/ কেজি,মিষ্টি কুমড়া ৩০ টাকা / কেজি,আদা ৩০০ টাকা / কেজি দামে বিক্রি হচ্ছে।
বাজারে মাছ ও সবজি কিনতে যাওয়া ক্রেতা সাদেক হোসেনের সাথে কথা বলে জানা যায়,তিনি তার সন্তানদের জন্য ও নিজের জন্য মাছ কিনতে এসে বিলের দেশি মাছ খুঁজে পাননি,অগত্যা ৬০০ টাকা কেজি দামের টেংরা মাছ ৫০০ গ্রাম ও ৫০০ গ্রাম ছোট চিংড়ি মাছ কিনে তার কাছে আর টাকা না থাকায় তিনি সবজি কিনতে পারেন নি।তাই মনে কষ্ট নিয়ে তিনি বাড়ির ফিরে যান।অপর কাষ্টমার মাহফুজ জামিলের সাথে কথা বলে জানা যায়,বাড়িতে মেহমান আসায় ইলিশ মাছ কিনতে বাজারে আসে কিন্তু ইলিশ মাছের দাম অত্যাধিক হওয়ায় তিনি একটি ভেটকি মাছ কিনেন।আর সবজি কিনতে গিয়ে ২০ টাকার বেগুন ৮০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকার স্থলে ৮০ টাকা,টমাটো ৩০ টাকার স্থলে ৪০ টাকা দরে কিনে সে তার পকেট খালি করে বাড়িতে ফেরে।এভাবে সাধারণ নিম্ম মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের স্বাদের খাবার সাধ্যের বাইরে চলে যাচ্ছে।









































