পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় একটি খাসি ছাগলকে খাদ্যর সাথে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগে থানায় অজ্ঞাত ব্যক্তির নামে মামলা হয়েছে। পাইকগাছা থানা পুলিশ সোমবার সকালে ছাগলের সুরত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য উপজেলা প্রানী সম্পদ কর্তৃপক্ষের মাধ্যমে পশুচিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। ঘটনাটি রোববার রাতে উপজেলার লস্কর ইউনিয়নে।
মামলার বাদী জেসমিন বেগম জানান, আমি সখকরে একটি খাসি ছাগল লালন পালন করি। রোববার রাতে কে বা কারা আমার ছাগলের খাবারের সাথে বিষ মিশিয়ে ছাগলটি মেরে ফেলেছে। আমার বাড়ির পাশে রহমত মোল্লা নামে এক ব্যক্তির সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। আমার সন্ধেহ এ সুযোগে সে এ কাজটি করতে পারে। এ বিষয় প্রানী সম্পদ কর্মকর্তা চিকিৎক বিষ্ণুপদ রায় জানান, খাসি ছাগলটি বিষক্রিয়ায় মারা গেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, যেহেতু বিষয়টি নিয়ে সন্দেহ রয়েছে সে কারণে খাসিটির মৃতদেহের সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য উপজেলা প্রানী সম্পদ কর্তৃপক্ষের মাধ্যমে পশুচিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে কিভাবে পশুটি মারাগেল।
পৌরসভার সাবেক মেয়রের ১৬তম মৃত্যুবার্ষিকী ও দোয়া অনুষ্ঠান
পাইকগাছা পৌরসভার সাবেক মেয়র মাহাবুবর রহমান এর ১৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় পৌরসভা কার্যালয়ে আয়োজিত স্মরণ সভা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান এর সঞ্চালনায় স্মৃতি চারণ করেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমিরণ সাধু, পৌরসভার মনোনীত সদস্য আজিজুল করিম, সাবেক ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, সহকারী অধ্যাপক আ. হাকিম, ব্যবসায়ী শেখ জালাল উদ্দীন, দেবব্রত রায়, শহীদুল ইসলাম, ষোআন ব্যবসায়ী সমিতির সভাপতি শুকুরুজ্জামান, কাউন্সিলর কবিতা রাণী দাশ, আসমা আহম্মেদ, এস এম ইমদাদুল হক, স্মরণ সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, মাও. মো. সাইফুল ইসলাম।









































