Home আঞ্চলিক খুলনায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

খুলনায় সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ

17

খবর বিজ্ঞপ্তি||
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ৩০ সেপ্টেম্বর ’২৩ শনিবার বিকেল ৫টায় খুলনা পার্টি কার্যালয় চত্বর থেকে মার্কিন সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লাল পতাকার এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ হাদিস পার্কের সড়কদ্বীপে পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জননেতা কমরেড দীপঙ্কর সাহা দিপু, মহানগর কমিটির সভাপতি জননেতা কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সাধারণ সম্পাদক কমরেড ফারুখ-উল ইসলাম, জেলা কমিটির সদস্য কমরেড সন্দীপন রায়, কমরেড আব্দুল হামিদ মোড়ল, কমরেড আরিফুজ্জামান বাবলু, কমরেড গৌতম কুমার কুণ্ডু, কমরেড রেজোয়ান হোসেন রাজা, কমরেড আব্দুল মজিদ মোল্লা, মহানগর কমিটির সদস্য কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড খলিলুর রহমান, কমরেড নারায়ণ সাহা, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দার, কমরেড অজয় দে, কমরেড আমিরুল সরদার, কমরেড বাবুল আক্তার। এ ছাড়া আরো বক্তব্য রাখেন কমরেড জাহাঙ্গীর আলম, কমরেড লাকি বেগম, মোঃ জালাল গাজী, যুবনেতা মঈনউদ্দীন ময়না, মৃত্যুঞ্জয় সরদার, ছাত্রনেতা জেলা সভাপতি বিকাশ চন্দ্র মণ্ডল, জাহিদুল ইসলাম জাহিদ, এজাজুল ইসলাম, তাপস সরকার, ইন্দ্রজিৎ মণ্ডল, দেবাশীষ সরকার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী মার্কিন সাম্রাজ্যবাদ ও উগ্র সাম্প্রদায়িক অপ- শক্তিকে রুখে সংবিধানের আলোকে নিরপেক্ষ এবং জনগণের কাছে গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে। বক্তারা মুনাফাখোর, ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে হবে এবং জনস্বার্থে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে বলে বক্তারা উল্লেখ করেন।