Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিন পালন

11

খবর বিজ্ঞপ্তি।।

জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় আওয়ামী লীগ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক। খুলনা জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি খান খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সদস্য আব্দুল মান্নান খান মনা, রূপসা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান আরমান মিয়া। বক্তৃতা করেন আইচগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কৃষক লীগ নেতা মোঃ তারেকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনোয়ার, মোঃ মনা হাওলাদার, মোঃ লালু হাওলাদার, আজিজুর রহমান টুকু, আবদুললাহ হীল হাদী, মোঃ সুমন, আলী আকবর, মোঃ আশিক, মোঃ শামীম, মোঃ নয়ন, মোঃ মেহেদী হাসান, মোঃ শান্ত, মোঃ মিরাজ হোসেন প্রমুখ।