বেনাপোল প্রতিনিধি ।।
ভারতে পাচারের সময় বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ৩ কেজি ওজনের ৪টি স্বর্নের বার সহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি।
আটকরা পাচারকারীরা হচ্ছে, ঝিনাইদহ জেলার কালীগন্জ থানার পিরোজপুর গ্রামের মহিউদ্দীনের ছেলে সাইদুর রহমান মাজেদ (৩৩),যশোর সদরের বাগডাংগা গ্রামের নাসির আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের রেজাউল চৌধুরীর ছেলে মাসুদ চৌধুরী বাবু (৩১)।
বুধবার (৩০ আগষ্ট) দুপুরে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে প্রাইভেট কার সহ ৩ কেজি স্বর্নেও বার জব্দ করা হয়।
২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান পিএসসি বলেন, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমান স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচেছ এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার অবস্থান নেয়। পরে সীমান্তগামী একটি প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ৩ কেজি ওজনের বড় বড় চারটি স্বর্নের বার উদ্ধার করা হয়। আটক স্বর্নেও মূল্য ২ কোটি ৬৫ লাখ টাকা।
এ ব্যাপারে আটক ৩ পাচারকারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। সোনার চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়।











































