ডুমুরিয়া প্রতিনিধি।।
ডুমুরিয়ায় ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে স্বপন দাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকালে শোলগাতিয়া দৌলতপুর সড়কের সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ সংলগ্নে এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও ২ জন। নিহত স্বপন দাস সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার তৈলকূপী গ্রামের কালিপদ দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে মোটরসাইকেল যোগে স্বপন দাস সহ দুই জন আরোহী দৌলতপুর যাওয়ার পথে ঘটনা¯’লে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক (যশোর ট ১১-২৫২৩) মোটরসাইকেলে ধাক্বা দিলে স্বপন রাস্তায় পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। ¯’ানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ সময় গুরুতর আহত মোটরসাইকেল চালক মিঠাবাড়ি এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে হাবিবুর রহমান (৪৭) এবং তৈলকূপী এলাকার আনোয়ার হোসেন মল্লিকের ছেলে নূর ইসলাম খোকা (৬২) কে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনা প্রসঙ্গে রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাসুদুর রহমান বলেন; খবর পেয়ে দ্রুত ঘটনা ¯’লে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে মুমূর্ষু অব¯’ায় হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্র¯’ বাইকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি পূর্বক ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।











































