স্পোর্টস ডেস্ক।।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিয়েছে নেদারল্যান্ডস। রোববার (৬ আগস্ট) সিডনিতে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস নারী ফুটবল দল। শেষ আটে প্রতিপক্ষ হিসাবে স্পেনকে পেয়েছে দলটি।
আজ সিডনির ৪০ হাজার দর্শকের সামনে দারুণ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পেতে দারুণ বেগ পেতে হয়েছে দলটি। প্রথমার্ধে আফ্রিকান চ্যাম্পিয়নদের ঠেকিয়ে রাখার ক্ষেত্রে বড় ভূমিকাটি পালন করেছেন ডাচ গোলরক্ষক ড্যাফনে ফন ডোমসেলার।
খেলার ৯ মিনিটেই নেদারল্যান্ডকে এগিয়ে নেন জিল রুর্ড (১-০)। ওই গোলের পর প্রথমার্ধের বাকি সময়ে গোল করতে পারেনি নেদারল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও চেষ্টা করেছে সমতা ফেরানোর। কিন্তু পারেনি। দ্বিতীয়ার্ধে আবারো এগিয়ে যায় ডাচ মেয়েরা। খেলার ৬৮ মিনিটে রিনথ বিয়ারেনস্টেইনের শট আটকাতে ব্যর্থ হন আফ্রিকান গোলরক্ষক। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে নেদারল্যান্ডস।
আজকের ম্যাচের জয়ের পর কোয়ার্টার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে ডাচ মেয়েরা। ওই ম্যাচ নিয়ে ডাচ গোলরক্ষক ফন ডোমসেলার বলেন, এটি আমাদের সেরা পারফর্মেন্স নয়। তবে গোল হজম থেকে দলকে বিরত রাখতে পেরে আমি খুশি।









































