Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

131
ডুমুরিয়ায় শলুয়ায় সরকারি খালে ক্রসবাঁধ দিয়ে মাছ চাষ : হুমকির মুখে মন্দির, রাস্তাসহ একাধিক বসতঘর

জাতীয় কৃষক সমিতি খুলনা জেলা কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
কৃষকের অধিকার প্রতিষ্ঠাসহ কৃষি ও কৃষকের স্বার্থে ১০ দফা দাবি সম্বলিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলা কমিটির পক্ষ থেকে সোমবার বেলা ১২টায় খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ১. বাজেটে কৃষিখাতে বরাদ্দ বৃদ্ধির লক্ষ্যে থোক বরাদ্দ থেকে প্রদান, বাজেটে কৃষিখাতে (কৃষি, খাদ্য এবং মৎস ও প্রাণিসম্পদ) বরাদ্দকৃত সকল অর্থ সঠিকভাবে ব্যয়ের নিশ্চয়তা, কৃষিপণ্যের লাভজনক মূল্য প্রদান ও কৃষি উপকরণের মূল্য কমানো, ব্যাংক ঋণের সুদ কমিয়ে সরল সুদে কৃষকদের ব্যাংক ঋণ প্রদা, মহাজনের ঋণের অত্যাচার বন্ধ করা; ২. সরকারী হিসাবে আমাদের দেশে প্রায় ৫০ লক্ষ একর খাস জমি ও জলা আছে। তা অবিলম্বে গণতান্ত্রিক ভূ-সংস্কার নীতিমালার অধীনে ভূমিহীন কৃষক ও মৎস্যজীবীদের অধিকার প্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে সিলিং উদ্বৃত্ত জমি খাসের আওতায় আনা; ৩. দেশের যে সকল নদী-বিল-হাওর আছে তা সংস্কার করে যাতে ভূ-উপরস্থ পানি সেচ কাজে ব্যবহার করা যায় এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও নদী ভরাট রোধে সরকারের ডেল্টা প্লান অনুযায়ী ভরাট নদীসমূহ খনন করে জোয়রের পানিতে আসা পলি ব্যবস্থাপনার জন্য ঞজগ (ঞরফধষ জরাবৎং ঝরষঃ গধহধমবসবহঃ) প্রকল্প বাস্তবায়ন করা; ৪. (ক) সারাদেশে পূর্ণ রেশনিং চালু, (খ) ৬০ বছর বয়সের কৃষক ও খেতমজুরদের জন্য জমা বিহীন পেনশন স্কিম চালু, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতাসহ সকল ভাতার পরিমাণ ও সংখ্যা বৃদ্ধি করা; ৫. পচনশীল কৃষিপণ্য রক্ষণাবেক্ষণের জন্য সরকারের উদ্যোগে হিমাগর নির্মাণ এবং অন্যান্য কৃষিপণ্য বছরব্যাপী সংরক্ষণের জন্য সরকারি সংরক্ষণাগারের পরিমাণ জেলা-উপজেলায় বাড়ানো; ৬. বরেন্দ্র অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করতে ফারাক্কা চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা, পদ্মা ও এর শাখা নদীসমূহের নাব্যতা বৃদ্ধিতে খনন কাজ পরিচালনার উদ্যোগ গ্রহণ; ৭. মুজিববর্ষ উপলক্ষে সরকার যে সমস্ত গৃহহীনদের ঘর দিচ্ছে সেই বণ্টনে প্রচুর দুর্নীতি হচ্ছে তা অবিলম্বে বন্ধ করা এবং ঘরের মানও সরকারি পরিকল্পনা মাফিক হচ্ছে না বিষয়টিও খতিয়ে দেখা; ৮. প্রচলিত সমাজ ব্যবস্থায় কৃষিকে যান্ত্রিকীকরণের জন্য প্রকৃত কৃষকরা লাভবান হচ্ছে না, লাভবান হচ্ছে জোতদার ধনী কৃষক, লাভবান হচ্ছে পুঁজিপতি কোম্পানিগুলো। ক্ষতিগ্রস্ত হচ্ছে গরিব কৃষক ও খেতমজুর। অবিলম্বে সরকারি উদ্যোগে কৃষক সমবায় গঠন করে কৃষিকে যান্ত্রিকীকরণের ব্যবস্থা করা; ৯. তিস্তা নদীর পানি নিয়ে বাংলাদেশের সাথে ভারতের যে চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তি অবিলম্বে সম্পাদন ও বাস্তবায়ন করা এবং আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী পানির ন্যায্য হিস্যা আদায় করা; ১০. বর্তমান বাজেট ব্যবস্থা মধ্যস্বত্ত্বভোগী সিন্ডিকেটের স্বার্থে, তা ভেঙ্গে কৃষকদের স্বার্থে বাজার ব্যবস্থা গড়ে তোলার দাবী সম্বলিত ১০ দফা উল্লেখ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় কৃষক সমিতি, খুলনা জেলা সভাপতি গৌরাঙ্গ প্রসাদ রায়, সহ-সভাপতি সেলিম আকতার স্বপন, সাধারণ সম্পাদক মাস্টার সন্দীপন রায়, দপ্তর সম্পাদক শেখ মফিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক জুলফিকার আলী কাজী, সম্মানিত সদস্য দেলোয়ার উদ্দিন দিলু প্রমুখ নেতৃবৃন্দ।

মোল্লা মারুফ রশীদ এর আশু রোগ মুক্তি কামনা
খবর বিজ্ঞপ্তি
বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোল্লা মারুফ রশীদ অসুস্থ অবস্থায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রপচারের পর চিকিৎসাধীন আছেন। তাঁর আশু রোগ মুক্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, সহ-সভাপতি মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, যগ্ম মহাসচিব মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, অর্থ সম্পাদক মিনা আজিজুর রহমান, সাবেক সভাপতি আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মাস্টার, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, বাণিজ্য সম্পাদক এস এম আকতার উদ্দিন পান্নু, শ্রম সম্পাদক মোঃ খলিলুর রহমান, ক্রীড়া সম্পাদক শেখ আবিদ উল্লাহ্, দপ্তর সম্পাদক সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, সাংস্কৃতিক সম্পাদক মোল্লা মারুফ রশীদ, শিক্ষা সম্পাদক অধ্যাপক মোঃ আযম খান, সমাজসেবা সম্পাদক মোঃ আব্দুস সালাম, তথ্য ও গবেষণা সম্পাদক ইঞ্জিঃ রফিকুল আলম সরদার, পরিবেশ সম্পাদক এস এম ইকবাল হোসেন বিপ্লব, শেখ আব্দুস সালাম, শেখ গোলাম সরোয়ার, শেখ আবুল কাসেম, আফজাল হোসেন রাজু, ছাত্র বিষয়ক সম্পাদক সরদার রবিউল ইসলাম রবি, যুব বিষয়ক সম্পাদক মতলুবুর রহমান মিতুল, কৃষি সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, এস এম আসাদুজ্জামান মুরাদ, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, মোঃ শফিকুর রহমান, মোঃ ইলিয়াস মোল্লা, মোঃ হাফিজুর রহমান চৌধুরী, নুরুজ্জামান খান বাচ্চু, মোঃ মিজানুর রহমান টিংকু, শিকদার আব্দুল খালেক প্রমুখ।

কালিগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিগঞ্জ প্রতিনিধিঃ
১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান ঘাতকের গুলিতে স্বপরিবারে নিহত হন।এদিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ শে জুলাই) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট’র সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সনদ কুমার গাইন, সহ-সভাপতি ছয়লোউদ্দীন,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হবি,প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম,তথ্য ও গবেষণা সম্পাদক আনারুল কবির লিটু।দপ্তর সম্পাদক শাহিনুর রহমান,ক্রীয়া সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু,কৃষি বিষয়ক সম্পাদক আবু তালেব সরদার,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর কবির,শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান মনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মোজাহার হোসেন কান্টু,সিরুজামান,আবু মুসা সরদার, জাহিদুল ইসলাম বাবু, নয়ন দাস,জিল্লু রহমান, উপজেলা বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল,উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুনাহার জেবু, সাধারণ সম্পাদিকা শিখা রানী।

উপজেলা ১২টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাইকগাছার হরিঢালী ইউনিয়নে ইসলামী আন্দোলনের সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন পাইকগাছা উপজেলা শাখার হরিঢালী ইউনিয়নের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয় শাখার সভাপতি মোহাঃ জি এম কামরুজ্জামান বাবলু এর সভাপতিত্বে মোঃ আব্দুল গফফার এর পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালীব, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ সভাপতি মুঃ আজাদ মোড়ল,জয়েন্ট সেক্রেটারি মোঃ আব্দুর গফফার, সাংগঠনিক সম্পাদক মোহাঃ আব্দুল্লাহ, প্রচার দাওয়া বিঃ সম্পাদক ক্বারী রফিক উদ্দিন, ছাত্র ও যুব সম্পাদক রেস্তাদুল, মোঃ সহিদুর ইসলাম সরদারসহ প্রমূখ নেতৃবৃন্দ।

ডুমুরিয়ার মাগুরখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র্যালি ও সভা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মাগুরখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক এক বর্ণাঢ্য ্র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ্র্যালিটি মাগুরখালী সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি আওয়ামীলীগ নেতা সুকৃতি মন্ডল, ইউপি সচিব আঃ হালিম সরদার, ইউপি সদস্য সঞ্জয় সানা,মনোজ কুমার সরকার, গোপাল হালদার, লাভলী বিশ্বাস, প্রমিলা মন্ডল,স্বরসতি মন্ডল, আওয়ামীলীগ নেতা উদয় মল্লিক, চিত্তরঞ্জন সানা, ইউনুস সরদার, সুব্রত গোলদার,অজয় রায়, প্রাণকৃষ্ণ মোহন্ত, সুশান্ত বিশ্বাস ও তুহিন মন্ডল।

দেবহাটায় জাতীয় যুব নীতি কার্যকর বাস্তবায়নে অধিপরামর্শ সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
রূপান্তরের প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, , প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, প্রজেক্ট অফিসার সুমিত শাহরিয়ার, রূপান্তরের উপজেলা সমন্বয়ক মিনহাজুল হক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার সহ ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এসময় জাতীয় যুব নীতির ধারা-১৩ এর আলোকে সুস্থ সমাজ বিনির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ২০১৬ সালের হলি অর্টিজন বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি সাপোর্ট মেকানিজম এই প্রকল্পের অংশীজন। জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভায় পিসক্লাবের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ আগামীতে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেটে স্বল্প ভাবে যুবকদেরকে উজ্জীবিত করতে আর্থিক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়। জাতীয় যুব নীতিমালায় যুবকদের দক্ষতা বৃদ্ধি আর কর্মক্ষেত্র সৃষ্টি নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি যুব সংগঠনের বিকাশ এবং দেশপ্রেম নৈতিকতার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনায় যুব অংশগ্রহণকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

এসএসসিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের শ্রেষ্ঠত্ব অর্জন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইন্সটিটিউশন এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শতবর্ষ পার করা শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছর মুনাম অর্জন করে চলেছে। এবারের এসএসসি- ২০২৩ এর ফলাফলে পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানা যায়, ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন কৃতকার্য হয়েছে। যা পাসের হার ৯৯.১১% দাড়িয়েছে। এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৩১ জন, এ গ্রেড -৩৬ জন, এ মাইনাস- ১৮জন, বি গ্রড-১৯ জন ও সি গ্রেডে-৭ জন উত্তির্ণ হয়েছে। এ সফলতায় স্কুল ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। পরে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে, প্রধান শিক্ষক মদন মোহন পাল এই ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা এবং আগামীতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
এতে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর আব্দুল্যাহ গাজী, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, ইউপি সদস্য আসমাতুল্যাহ গাজী, নুরুজ্জামান সরদার, মোনায়েম হোসেন, আজগর আলী, প্রকল্প সমন্বয়কারি ডা. জিএম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, আল-আমিন, শেফালী পারভীন, রবিউল ইসলাম ও ফজলুর হক সহ নওয়াপাড়া ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দেবহাটায় জাতীয় যুব নীতি কার্যকর বাস্তবায়নে অধিপরামর্শ সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় জাতীয় যুব নীতি ২০১৭ কার্যকর বাস্তবায়নে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উগ্রপন্থা প্রতিরোধে সক্রিয় জনসম্পৃক্তকরণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুস সালাম সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ।
রূপান্তরের প্রকল্প পরিচালক শাহাদাৎ হোসেন বাচ্চু’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমান, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা সাইকো সোশাল কমিটির সভাপতি আব্দুল ওহাব, , প্রোগ্রাম ম্যানেজার গোলাম কিবরিয়া, প্রজেক্ট অফিসার সুমিত শাহরিয়ার, রূপান্তরের উপজেলা সমন্বয়ক মিনহাজুল হক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার সহ ইউনিয়ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ। এসময় জাতীয় যুব নীতির ধারা-১৩ এর আলোকে সুস্থ সমাজ বিনির্মাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া ২০১৬ সালের হলি অর্টিজন বেকারিতে উগ্রবাদীদের ভয়াবহ হামলার উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার এজেন্ডা হিসেবে এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কান্ট্রি সাপোর্ট মেকানিজম এই প্রকল্পের অংশীজন। জাতীয় যুব নীতি ২০১৭ বিষয়ে উপজেলা পর্যায়ে অধিপরামর্শ সভায় পিসক্লাবের যুবকদের বিভিন্ন প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন সুযোগ-সুবিধা সহ আগামীতে স্থানীয় সরকার অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেটে স্বল্প ভাবে যুবকদেরকে উজ্জীবিত করতে আর্থিক বরাদ্দ রাখার সুপারিশ করা হয়। জাতীয় যুব নীতিমালায় যুবকদের দক্ষতা বৃদ্ধি আর কর্মক্ষেত্র সৃষ্টি নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনি যুব সংগঠনের বিকাশ এবং দেশপ্রেম নৈতিকতার সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ সম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা সহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনায় যুব অংশগ্রহণকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

এসএসসিতে দেবহাটা সরকারি বিবিএমপি ইন্সটিটিউশনের শ্রেষ্ঠত্ব অর্জন
দেবহাটা প্রতিনিধি
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল পাবলিক ইন্সটিটিউশন এসএসসি পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শতবর্ষ পার করা শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতি বছর মুনাম অর্জন করে চলেছে। এবারের এসএসসি- ২০২৩ এর ফলাফলে পাসের হারে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
খোঁজ নিয়ে জানা যায়, ১১২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১১ জন কৃতকার্য হয়েছে। যা পাসের হার ৯৯.১১% দাড়িয়েছে। এর মধ্যে জিপিএ -৫ পেয়েছে ৩১ জন, এ গ্রেড -৩৬ জন, এ মাইনাস- ১৮জন, বি গ্রড-১৯ জন ও সি গ্রেডে-৭ জন উত্তির্ণ হয়েছে। এ সফলতায় স্কুল ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠে। পরে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দের বহিঃপ্রকাশ ঘটে। এদিকে, প্রধান শিক্ষক মদন মোহন পাল এই ভালো ফলাফলের জন্য শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের প্রতি কৃতজ্ঞতা এবং আগামীতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অ্যাডভোকেসি সভা
দেবহাটা প্রতিনিধি
দেবহাটায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা সমৃদ্ধকরণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে এ অ্যাডভোকেসি সভাটি অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আলো’র বাস্তবায়নে এবং আমেরিকেয়ার ফাউন্ডেশন ইনকর্পোরেটেড’র অর্থায়নে বাংলাদেশের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় উপজেলার কুলিয়া ও নওয়াপাড়া ইউনিয়নে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। সভায় আশার আলো’র নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী।
এতে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইন্সপেক্টর আব্দুল্যাহ গাজী, নওয়াপাড়া ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিমা সিংহ, ইউপি সদস্য আসমাতুল্যাহ গাজী, নুরুজ্জামান সরদার, মোনায়েম হোসেন, আজগর আলী, প্রকল্প সমন্বয়কারি ডা. জিএম ইমতিয়াজ আহমেদ, প্রকল্প অফিসার আলমগীর হোসেন, হিসাবরক্ষক ফজলুল হক, কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা রবিউল ইসলাম, মাধবী মন্ডল, রিক্তা পারভীন, রাকিবা সুলতানা, আল-আমিন, শেফালী পারভীন, রবিউল ইসলাম ও ফজলুর হক সহ নওয়াপাড়া ইউনিয়নের সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আর্থিক সহযোগিতার বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা দামুড়হুদার মেধাবী ছাত্রর
মাহমুদ হাসান রনি,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)
দামুড়হুদার দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ভর্তির সুযোগ করে দিলেন জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরি গ্রামের আক্কেল আলীর ছেলে মামুন হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে এবার মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় এচঅ-৫(অ+) পেয়ে উর্ত্তীণ হন। সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধাতালিকায় ভর্তির যোগ্যতা অর্জন করে।কিন্তু তার গরীব অসহায় পিতা পরিবারের দায়িত্ব ও ভরণপোষণ না দেওয়ায় নিজে লেখাপড়ার পাশাপাশি কায়িক শ্রমের মাধ্যমে পরিবারের ব্যয়ভার বহন করতে থাকে। মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে তার ভবিষ্যত। বিষয়টি চুয়াডাঙ্গা জেলা পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন জানতে পেয়ে মেধাবী শিক্ষার্থী মামুন হোসেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতার হাত বাড়ায়। সোমবার দুপুর আড়াই টায় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে মেধাবী শিক্ষার্থীকে ভর্তি বাবদ তিনি আর্থিক সহযোগিতা প্রদান করেন।

রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীর কারাদণ্ড
মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদণ্ড প্রদান করা হয়েছে। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ সালাউদ্দীন দিপু সোমবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মো. লিয়াকত আলী খাঁ’র পুত্র মো. রাজ্জাক খাঁ (৩১) ও রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের পুত্র শেখ নূরুল ইসলাম (৪১)। গত ৩০ জুলাই সকালে সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মিলন কুমার মুখার্জীসহ অন্যান্য কর্মচারীদের নিয়ে এক অভিযান পরিচালনা করেন।

ওই সময় আসামী রাজ্জাকের দখলে থাকা ১ কেজি ১০ গ্রাম গাঁজাসহ তাকে পারগোবিন্দপুর এলাকা থেকে তাকে আটক করেন। ভ্রাম্যমাণ আদালতে বসিয়ে তাকে ১ বছর ১০ মাস বিনা শ্রম কারাদণ্ড প্রদান করেন। অপর আসামী নূরুল ইসলামকে রণসেন এলাকা থেকে ৮২ পুরিয়া হোরোইন (৩ গ্রাম) সহ আটক করেন। আটক নূরুল কে হোরোইন রাখার অপরাধে ১ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

আটককৃত দন্ডপ্রাপ্ত ২ আসামীকে রামপাল থানা পুলিশের নিকট সোপর্দ করা হলে পু্লশি তাদের বাগেরহাটের জেল হাজতে প্রেরণ করে।#

দামুড়হুদা, দর্শনা ও জীবননগরে নতুন ওসির যোগদান
দামুড়হুদা(চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা, জীবননগর থানা, দর্শনা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জগণের যোগদান সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে দামুড়হুদা মডেল থানায় আলমগীর কবীর, জীবননগর থানায় এসএম জাবীদ হাসান এবং দর্শনা থানায় শ্রী বিপ্লব কুমার সাহা নবনিযুক্ত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন।এর আগে তারা চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের সাথে দেখা করতে গেলে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন নবনিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান।
মাহমুদ হাসান রনি

মহানগর ভাইস চেয়ারম্যান আশিক উস সালেহিনের জন্মদিনে
ন্যাপ ভাসানী’র শুভেচ্ছা
খবর বিজ্ঞপ্তি
সাবেক জাতীয় পার্টির নেতা, খুলনা-৩ আসনের সাবেক সাংসদ সংসদ হুইপ, অগ্নিকন্যা অধ্যাপিকা প্রয়াত হাসিনা বানু শিরিনের পুত্র ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, খুলনা মহানগর ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিনের ৩৮তম জন্মদিন উপলক্ষে ৩১ জুলাই ’২৩ সকালে পবিত্র কোরআন তেলওয়াত, জোহরের নামাজ শেষে ২৪নং ওয়ার্ডের বিভিন্ন মসজিদের দোয়া ও তেহেরী বিতরণ করা হয়।
অপরদিকে ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ভাসানী, খুলনা মহানগর ভাইস প্রেসিডেন্ট আশিক-উস সালেহিনের ৩৮তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিবৃতি প্রদান করেছেন ন্যাপ ভাসানী’র সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর সভাপতি শেখ ইকবাল আহমেদ, খুলনা মহানগর সাধারণ সম্পাদক মোঃ মাসুম মৃধা, সাংগঠনিক সম্পাদক শেখ আলমগীর হোসেন, উপদেষ্টা শেখ ফজলুল রহমান, ন্যাপ নেতা শেখ রিজওয়ান রিজু, ২৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আজিম হাওলাদার, ২০নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরিদ খান, সহ-সভাপতি সাজিদ হোসেন মাল্লান, সাধারণ সম্পাদক মোঃ জুম্মান, ১৪নং ওয়ার্ড সভাপতি মোঃ শেখ মকবুল হোসেন, সহ-সভাপতি ডাঃ মোঃ নূর ইসলাম তালুকদার, ১৬নং ওয়ার্ড সভাপতি শেখ মোঃ মনিরুল ইসলাম মনি, সহ-সভাপতি শেখ মোঃ তৌহিদ হোসেন, ২৫নং ওয়ার্ড সভাপতি মোঃ শফি মল্লিক, ২৬নং ওয়ার্ড সভাপতি মোঃ সুমন হক, বিশিষ্ট সমাজসেবক মোঃ হুমায়ুন কবির, এস এম খালিক, নূর মোহাম্মদ নুরু প্রমুখ।

স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এঁর ১৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরণ
খবর বিজ্ঞপ্তি
জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পি সি রায়ের স্মৃতি রক্ষা ও গবেষণার জন্য গঠিত সংগঠন “স্যার পি সি রায় স্মৃতি সংসদের” পক্ষ থেকে সোমবার বিকাল ৩.০০টায় খুলনা জিলা স্কুল অডিটোরিয়ামে বরেণ্য শিক্ষাবিদ, জগদ্বিখ্যাত বিজ্ঞানী ও দার্শনিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় এঁর ১৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান স্মৃতি সংসদের সভাপতি ডাঃ মুহাম্মাদ কওসার আলী গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী রফিকুল আলম সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব ফারহানা নাজ। স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায় সম্পর্কে প্রবন্ধ উপস্থাপক ছিলেন ড. মোঃ মোকাররম হোসেন, বিভাগীয় প্রধান, ইতিহাস বিভাগ, সরকারি পাইওনিয়ার মহিলা কলেজ, খুলনা। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন কৃষিবিদ ড. মোঃ হারুনর রশিদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, খুলনা।
স্যার পি সি রায়ের জীবন দর্শনের উপর আলোচনায় অংশগ্রহণ করেন স্যার পি. সি. রায় স্মৃতি সংসদের সহ সভাপতি প্রফেসর অশোক কুমার ঘোষ, উপাধ্যক্ষ (অবঃ), এ কে এম আযম, জেলা শিক্ষা অফিসার (অবঃ), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জি এম ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল ইসলাম মনি, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদ রানা, সহকারী অধ্যাপক মোঃ হুমায়ুন কবীর, দপ্তর সম্পাদক শেখ মাইনুল ইসলাম জুয়েল, মোঃ আরিফিন খান, খুলনা সাইক্লিস্ট এডমিন মাহাথির মুহম্মদ অথৈ প্রমুখ। সভায় বক্তরা স্যার পি সি রায়ের স্মৃতি রক্ষার্থে খুলনা জেলার পাইকগাছা উপজেলায় নির্মাণাধীন কৃষি কলেজকে জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন, স্যার পি. সি. রায়ের বসতভিটাসহ রাড়ুলী গ্রামকে কপোতাক্ষ নদের ভয়াবহ ভাঙ্গন থেকে রক্ষা করা, রাড়ুলী গ্রামে বিজ্ঞানী পি সি রায়ের ধ্বংসপ্রায় বসতবাড়িকে পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য রেস্ট হাউজ, সংগ্রহশালা ও মিউজিয়াম প্রতিষ্ঠা করা, স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জীবনী এবং অবদান বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যৎ প্রজন্মকে এই নিবেদিতপ্রাণ মনিষীকে জানার সুযোগ করে দেওয়া এবং স্যার পি. সি. রায়ের গ্রামে বাবা-মায়ের নামে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান-আর.কে.বি.কে হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনকে ড্রিগ্রী কলেজে রূপান্তর ও জাতীয়করণ এবং দেশের প্রথম বালিকা বিদ্যালয় রাড়ুলী ভুবনমোহিনী বালিকা উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ করার দাবী জানানো হয়। আলোচনা অনুষ্ঠান শেষে খুলনা মহানগরীর ১০টি স্কুলের শিক্ষার্থীদের মাঝে ৩০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

খুলনা মহানগর ওয়ার্কার্স পার্টির জরুরী সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির এক গত ৩০ জুলাই রবিবার বিকেল ৫:৩০ মিনিটে জরুরী সভা সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড আনসার আলী মোল্লার মৃত্যুতে এক গভীর শোক প্রস্তাব গ্রহণ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ আগস্ট বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য কমরেড আনসার আলী মোল্লার শোক সভায় অংশগ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় অপর এক প্রস্তাবে আগস্ট মাসব্যাপী পার্টির বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ উল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মনির আহমেদ, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড আমিরুল সরদার, নির্বাহী সদস্য কমরেড বাবুল আক্তার, কমরেড ফারুক মাস্টার প্রমুখ নেতৃবৃন্দ।

সাচিয়াদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হানিফ
বিএনপি-জামাত সবসময় দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ বলেছেন, বিএনপি-জামাত দেশে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকে দেশকে লুটছে। এরা এখনও এ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা বিদেশিদের কাছে ধরনা দেয়, নালিশ করে। এরা সবসময় দেশের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে। তিনি বলেন, বিএনপি-জামাতের মূল লক্ষ্য হলো জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনাকে নিশ্চিহ্ন করা। এরা সবসময় শেখ হাসিনা সরকারকে উৎখাত করার চেষ্টা করে। তারা দেশের মানুষের স্বার্থের জন্য কোনো আন্দোলন বা সংগ্রাম করে না। তাদের লক্ষ্য হলো দেশের ক্ষমতায় গিয়ে দেশের মানুষের উন্নয়নের রাজনীতিকে ধ্বংস করা। সোমবার (৩১ জুলাই) বিকালে তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সাচিয়াদাহ বাজার চত্বরে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ আনিচুল হক, সাচিয়াদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আজমীর মোল্যার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য প্রসেনজিৎ মজুমদার সঞ্চালনায় সমে¥লনে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল আহমেদ, বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম আসাদুজ্জামান নূর, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু সালেহ বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ মাহমুদুন্নবী মিল্টন, দপ্তর সম্পাদক মোঃ আবু সাঈদ খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ ইমরান হোসেন যুবরাজ, স্বেচ্ছাসেবক লীগ নেতা খান ফরহাদুজ্জামান সুমন, মোঃ মাকসুদুল আলম মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হুসাইন, স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়ন লস্কর সহ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলনের দ্বিতীয় অধিবেশন চলছিল।

 

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত,আহত-১
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
অফিসের কাজ শেষ করে সিএনজি যোগে বাড়ী যাওয়ার সময় সিএনজি ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নজিবুর রহমান (৫৬) নিহত হয়েছে। এ সময় গুরুতর ভাবে আহত হয়েছে ইমরাম হোসেন (২৭) নামের এক ব্যাক্তি। আহত ইমরাম হোসেনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা তেল পাম্পের সামনে।
এলাকাবাসী জানান, সোমবার বিকাল ৪টার দিকে মহেশপুর ছেড়ে যাওয়া সিএনজির সাথে ভৈরবা থেকে ছেড়ে আসা লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ হয় ভৈরবা তেল পাম্পের সামনে।
সিএনজি ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে মহেশপুর উপজেলার লালপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে ও ভাষানপোতা-আমিননগর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নজিবুর রহমান মারা যায়। এসময় গুরুতর ভাবে আহত হয়েছে একই উপজেলার সামন্তা কটিপাড়ার আজিবর রহমানের ছেলে ইমরান হোসেন।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ মাহামুদা নার্গিস জানান, আহত ইমরান হোসেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান নিহত শিক্ষক নজিবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণের চেষ্টা চলছে।

কয়রায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ৩১ জুলাই বেলা ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কমলেশ কুমার সানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে আরও বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আমিনুল হক, প্রানী সম্পদ অফিসার কাজী মুস্তাইন বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, সহকারী শিক্ষা অফিসার বুধার চন্দ্র মন্ডল,,জনস্বাস্থ্য প্রকৌশলী ইসতিয়াক আহম্মেদ, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা, ইউপি চেয়াররম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আলহাজ্ব আব্দুস সামাদ গাজী, মোঃ জিয়াউর রহমান জুয়েল, মোঃ আছের আলী মোড়ল, সাংবাদিক শেখ মনিরুজ্জমান মনু, ওবায়দুল কবির সম্রাট, উপজেলা দুপ্রোকের সভাপতি মোল্যা আবু দাউদ, কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সরদার জুলফিক্কার আলম প্রমুখ।

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় কিশোর শ্রমিকের মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মহাসড়ক সংস্কারের সময় ট্রাকের ধাক্কায় সজিব শেখ (১৭) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ এলাকায় কাজ করার সময় খুলনাগামী একটি মালবাহী ট্রাক সজিবকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সজিবের মৃৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ট্রাক জব্দ এবং চালক রুহুল আমীনকে আটক করেছে পুলিশ।
নিহত সজিব খুলনার পাইকগাছার উপজেলার কপিলমুনি এলাকার রুস্তুম আলীর ছেলে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক জব্দ ও চালক রুহুল আমিনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাগেরহাটে প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ, থানায় মামলা
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকায় গাছ কেটে এবং সীমানা প্রাচীর ভেঙ্গে জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। জমি দখলের নেওয়ার জন্য দফায় দফায় হামলা ও মারপিটেরও ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের। প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ মোঃ এসকেন্দার আলী ৭ জনের নাম উল্লেখ করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ডেমা ইউনিয়নের ডেমা মৌজার ৭৯৪ নং খতিয়ানে মোঃ এসকেন্দার আলী ও তার ভাইদের ৩শতক জমি রয়েছে। ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মান করে এবং গাছপালা লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। কিন্তু গেল ২০ জুলাই ওই জমি দাবী করে একই এলাকার আনসার উদ্দিন পাইকের ছেলে জাহিদুল কবির টুকু, জাফর আলী পাইক এর ছেলে আলাউদ্দিন বাচ্চুসহ ২০-২২ জন লোহার রড, শাবল, কুড়াল, হাতুড়িসহ বিভিন্ন অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে। তারা ১৭৫ ফুট সীমানা প্রাচীর ভেঙ্গে ২ লক্ষ টাকার ক্ষতি করে এবং বেশকিছু গাছ কেটে ফেলে। এসময় মোঃ এসকেন্দার আলী‘র চাচা নওশের আলী পাইক বাধা প্রদান করলে তারা তাকে খুন জখমের হুমকি দেয়। বিষয়টি ৯৯৯ এ কল করে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে জাহিদুল কবির টুকু পাইক, মুরাদ খান এবং কবির শেখকে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে মোঃ এসকেন্দার আলী ও তার ভাই এস এম এনামুল কবির বাড়িতে আসেন। ২৩ জুলাই জাহিদুল কবির টুকুর নেতৃত্বে আবারও ওই জমি দখলের চেষ্টা করে। তখন বাঁধা দিলে জাহিদুল কবির টুকুসহ অন্যরা মোঃ এসকেন্দার আলী ও তার ভাই এস এম এনামুল কবিরকে মারধর করে। এদিনও বেশকিছু গাছ কেটে অন্তত ৭২ হাজার টাকার ক্ষতি করে জাহিদুল কবির টুকু ও তার লোকজন।
ক্ষতিগ্রস্থ মোঃ এসকেন্দার আলী বলেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি আমার শান্তিপূর্ণভাবেই ভোগ দখল করে আসছি। জাহিদুল কবির টুকু ও তার লোকজন আমাদের জমি জোরপূর্বক দখল করার জন্য পায়তারা করছে। তারা আদালতে একটি ১৪৪ ধারার আবেদনও করেছিল। আদালত তাদেরকে দেওয়ানি মামলা করতে বলেছেন, এরপরেও তারা জোরপূর্বক আমাদের জমি দখলের চেষ্টা করে। আমাদেরকে মারধর করেছে। সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলেছে এবং গাছ কেটে আমার বিপুল অংকের টাকার ক্ষতিসাধাণ করেছে। তিনি আরো বলেন, আলাউদ্দিন বাচ্চু সেনা সদস্য হওয়ায় সে নিজের প্রভাব খাটিয়ে প্রায়ই আমাদের হুমকি ধামকি ও মারথর করে। এখন সে মামলার জামিনে বের হয়ে আবারো আমাদের হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।
এবিষয়ে কথা বলার জন্য জাহিদুল কবির টুকুকে বারবার ফোন করা হলেও, তার ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে ওই জমি নিজেদের দাবি করে জাহিদুল কবির টুকুু পাইকের স্ত্রী মনিরা আক্তার বলেন, জমিটি এক সময় সুলতান আলীর ছেলেরা ওয়াল নির্মাণ করে, গাছ লাগিয়ে খড়কুটো রেখে ভোগ দখল করতো। এই জমি এখন আমাদের তাই আমরা দখলে নিয়েছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, একটি মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাগেরহাটে অধ্যক্ষের বাড়িতে হামলার অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল এর অধ্যক্ষ মোসাঃ ফারহানা আক্তারের বাড়ীতে হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় ফারহানা আক্তার বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছেন।
ফারহানা আক্তার জানান, গত ২৮ জুলাই শুক্রবার রাত দুইটার দিকে বাড়িতে বিকট শব্দ হয়। বিকট শব্দে ঘুম ভেঙ্গে গেলে দেখি আমার স্বামী যে রুমে ঘুমিয়েছে তার জানালার গ্লাস ভেঙ্গে গেছে। জানালা গ্লাস এমন ভাবে ভেঙ্গে পড়েছে যে তিনি অল্পের জন্য প্রানে বেচে যান। গত মাসে আমার মৃত দেবরের বাসায় অগ্নি সংযোগ ঘটানো হয়। সিটি ক্যামেরার ফুটেজে দুইটি ঘটনারই তথ্য রয়েছে। তিনি আরো জানান, আমি একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্ব পালন করছি। কোন একটি বিশেষ মহল আমাকে ভয়ভীতিসহ নানাবিধভাবে হেনস্থা করবার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে তার পরিবারের সকলের জানমালসহ নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবী করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় শলুয়ায় সরকারি খালে ক্রসবাঁধ দিয়ে মাছ চাষ : হুমকির মুখে মন্দির, রাস্তাসহ একাধিক বসতঘর
এস রফিক, ডুমুরিয়া
ডুমুরিয়ায় শলুয়া কালিঘাট পুরাতন স্লূইস গেটের খালে অবৈধ ভাবে ক্রসবাঁধ ও মন্দিরের জায়গা দখল করে মাছ চাষ করে আসছে ¯’ানীয় রূপ কুমার নামে এক প্রভাবশালী বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ভাংগনের কবলে পড়েছে ¯’ানীয় রংপুর দক্ষিণ পাড়া সার্বজনীন কালিঘাট মন্দির ও এলাকাবাসীর যাতায়াতের একমাত্র রাস্তাটি। ফলে এলাকাবাসী পড়েছে চরম দুর্ভোগে। ¯’ানীয়ভাবে সমাধানে ব্যর্থ হওয়ায় বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত গড়িয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়েরকৃত অভিযোগ, মন্দির কমিটির সভাপতি দুলাল বিশ্বাস, ইউপি সদস্য সুচন্দা মন্ডলসহ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, উপজেলার রংপুর শলুয়ার কালিঘাট পুরাতন স্লূইসগেট এলাকায় গড়ে উঠে রংপুর দক্ষিণ পাড়া সার্বজনীন কালিঘাট মন্দির ও কয়েকশ’ ভূমিহীন পরিবারের আবাস¯’ল। এমতাব¯’ায় প্রায় দেড় যুগ ধরে ওই গেটের খালে অবৈধ ভাবে ক্রসবাঁধ দিয়ে গায়ের জোরে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে মাছ চাষ করে আসছে রুপকুমার নামে এক প্রভাবশালী ব্যক্তি। বারো মাসই ওই খালে পানি ভর্তি রেখে মাছ চাষের ফলে প্রতিনিয়ত চতুরপাশের মাটি গিলে খা”েছ মাছে। এতে ভাংগনের কবলে পড়ে বিলীন হয়েছে মন্দির চত্বর, যাতায়াতের একমাত্র রাস্তা ও ২০টি পরিবারের বসতবাড়ি। এছাড়া মৎস্য ঘেরে ব্যবহৃত খাবারের দূর্গন্ধে একদিকে যেমন পরিবেশ বিনষ্ট অন্যদিকে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এলাকাটি। আশু ব্যব¯’া গ্রহণ না করলে সার্বজনীন মন্দিরটি ও পরিবারগুলো যেমন হুমকির মুখে, অন্যদিকে সরকার হারা”েছ রাজস্ব। এ ব্যাপারে জানতে চাইলে মন্দিরের জায়গা ও রাস্তা ভেঙে ঘেরের মধ্যে ঢুকেছে এমনটি স্বীকার করে রূপকুমার ঘেরের জায়গাটি তার নিজের বলে দাবি করেন এবং আগামী শুকনো মৌসুমে রাস্তা সংস্কার ও মন্দিরের জায়গা ছেড়ে দিবেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান বলেন, এ বিষয়ে এলাকাবাসীর দায়েরকৃত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণ করা হবে।

চুয়াডাঙ্গার জীবননগরে ইয়ুথ এসেম্বলির উদ্যোগে যুব উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান
দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে ইয়ুথ এসেম্বলির আয়োজনে যুব উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় জীবননগর ইয়ুথ এসেম্বলির উদ্যোগ্য জীবননগর উপজেলা হলরুমে সম্মাননা অনুষ্ঠানে জীবননগর ইয়ুথ এসেম্বলির সভাপতি সাংবাদিক মিথুন মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা লোকমোর্চার কর্মকর্তা আব্দুল আলীম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-০২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মো.আলী আজগার টগর। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলী আজগর টগর বলেন, যুবসমাজই পারে একটি দেশের উন্নয়নের অংশীদারিত্ব হতে।তারা পারে দেশকে এগিয়ে নিয়ে যেতে।তাই যুবক তোমরা তোমাদের মেধাকে ভালভাবে ব্যবহার করে দেশের মানচিত্রের মানকে অক্ষুন্ন রাখতে এগিয়ে চলো।বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদেরকে আরও সহযোগীতা করবে।এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেসিআই এর পরিচালক এমপির পুত্র মুনতাসির আজগার আকাশ।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,পৌর মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে জনপ্রতিনিধি,রাজনীতিবিদ ছাড়াও ৩৫০ জন যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

মাগুরা থেকে প্রশাসন পরিবারের দুইজন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এ ভূষিত
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরা থেকে প্রশাসন পরিবারের দুইজন বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ এ ভূষিত হয়েছেন। উন্নয়ন প্রশাসন ক্যাটাগরিতে দলগতভাবে তাঁরা এই পদক পেয়েছেন।
৩১ জুলাই সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁদের হাতে এ পদক তুলে দেন।
পদকপ্রাপ্ত দুইজন হলেন: বাসুদেব কুমার মালো, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মহম্মদপুর, মাগুরা (প্রাক্তন কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি)। ও
শেখ নওশাদ হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা (প্রাক্তন কর্মস্থল: জেলা প্রশাসকের কার্যালয়, খাগড়াছড়ি)।
তাঁরা এ পদকে ভূষিত হওয়ায় জেলা প্রশাসন মাগুরা এর পক্ষ থেকে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানান হয়েছে।
জেলা প্রশাসন, মাগুরা বিশ্বাস করে যে, তাঁদের এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে জেলা প্রশাসন, মাগুরার শক্তি আরও বৃদ্ধি পাবে। একই সাথে সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবায় নিত্যনতুন উদ্ভাবনের মাধ্যমে আপামর জনসাধারণকে সেবা প্রদানের ক্ষেত্রে জেলা প্রশাসন, মাগুরা আরও সামনে এগিয়ে যাবে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবিতে মাসব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কালোব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উক্ত কর্মসূচি অনুযায়ী ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কালোব্যাজ ধারণ করতে অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খুবির ফউটে ডিসিপ্লিনের ল্যাব এটেনডেন্ট
উজ্জ্বল কুন্ডুর মায়ের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনে কর্মরত ল্যাব এটেনডেন্ট উজ্জ্বল কুন্ডুর মাতা সন্ধ্যা রানী কুন্ডু গতকাল ৩০ জুলাই (রবিবার) রাত ১০.৩০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ৩১ জুলাই (সোমবার) সকাল ১০টায় বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা গ্রামের শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে কর্মরত ল্যাব এটেনডেন্ট উজ্জ্বল কুন্ডুর মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. রুমানা রানাসহ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।

মহেশপুরে বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দেশব্যাপি বিএনপির অগ্নি সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও সহিংসতার প্রতিবাদে গতকাল রোববার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তর থেকে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় চত্তওে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদেও চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,পৌর মেয়র আব্দুর রশিদ খান, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কুমার কুন্ডু, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাষ্টার,যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ, নেপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্রভাষক এম এ আসাদ, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইয়াকুব আলী প্রমুখ।

খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে প্রতিযোগিতা

তথ্য বিবরণী

খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০২৩ উপলক্ষ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

রচনা প্রতিযোগিতা ক-বিভাগ: ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি, খ-বিভাগ: একাদশ থেকে দ্বাদশ শ্রেণি এবং গ-বিভাগ: স্নাতক থেকে স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত। উভয় বিভাবের বিষয়: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি। ক-বিভাগ ৫০০, খ-বিভাগ ৭৫০ এবং গ-বিভাগের শিক্ষার্থীদের এক হাজার শব্দের মধ্যে লিখতে হবে। স্বহস্তে লিখিত রচনা আগামী ৭ আগস্ট তারিখ বিকাল তিনটার মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে।

চিত্রাংকন প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট বিকাল সাড়ে তিনটায় খুলনা জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। ক-বিভাগ: প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত বিষয়: প্রাকৃতিক দৃশ্য, খ-বিভাগ: তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিষয়: বৃক্ষরোপণ এবং গ-বিভাগ: ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বিষয়: বৃক্ষরোপণ।

আগামী ৫ আগস্ট খুলনায় সুজনের মানববন্ধন সফল করতে প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সুজনের উদ্যোগে আগামী ৫ আগস্ট শনিবার সকাল ১১টায় খুলনায় মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে সুজন খুলনার অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা, অংশ নেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, এস এম সোহরাব হোসেন, এসকেএম তাছাদুজ্জামান, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শাহ মামুনুর রহমান তুহিন, শেখ আইনুল হক, এড. মামুনর রশীদ, খলিলুর রহমান সুমন, কামরান হাসান মন্টু, মাহবুবুল হক, রুবিনা আক্তার, বনানী সুলতানা ঝুমু, ইরিনা আক্তার, কৃষ্ণা দাশ প্রমূখ। সভায় আগামী ৫ আগস্ট খুলনা প্রেসক্লাবের সামনের মানববন্ধন সফল করতে নানা কর্মসূচী গ্রহণ করা হয়।
একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ তথা সুষ্ঠু-নির্বাচনের প্রত্যাশাকে সামনে রেখে ঘোষিত মানববন্ধনকে সফল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সুজনের সকল স্তরের নেতৃবৃন্দকে অনুরোধ সভায় অনুরোদ জানানো হয়।

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে আধুুনিক ৬জলযান
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের সক্ষমতার বৃদ্ধির ধারাবাহিকতায় এবার যুক্ত হচ্ছে আধুনিকমানের ছয়টি জলযান। বন্দরের অপারেশনাল কাজের সুবিধার জন্য ৭৬৭কোটি টাকা ব্যয়ে কেনা হচ্ছে এ জলযান। ছয়টি জলযানের মধ্যে এ বছরের শেষে বন্দরে আসবে হংকংয়ের চিউলি শিপ ইয়ার্ডে নির্মিত দুটি টাগবোট। বাকি চারটি জলযান আসবে আগামী বছরের জুন মাসে। তবে সেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে। এর মধ্যে সার্স অ্যান্ড রেসকিউ ভ্যাসেল তৈরী হচ্ছে খুলনা শিপ ইয়ার্ডে, আর বাকি তিনটি তৈরী হচেছ নারায়ানগঞ্জের কর্নফুলি শিপ ইয়ার্ডে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (মেরিন) কমান্ডার মোমেন উল্লাহ মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই জলযানগুলো কেনা হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এ কাজের পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। ছয়টি জলযান হচ্ছে-একটি পাইলট মাদার ভ্যাসেল, দুটি টাগবোট, একটি সার্স অ্যান্ড রেসকিউ ভ্যাসেল (উদ্ধারকারী জাহাজ), একটি সার্ভে অ্যান্ড রিসার্স ভ্যাসেল ও একটি বয়লিং ভ্যাসেল। এরমধ্যে পাইলট মাদার ভ্যাসেল নির্মাণে ব্যয় হচ্ছে ১৯১কোটি ২৮লাখ টাকা। এ জাহাজটি বন্দরে যুক্ত হলে মাদার ভ্যাসেল থেকে পাইলট ও বিদেশী নাবিকদের জাহাজ থেকে নদীর তীরে আনা-নেয়া আরও সহজ হবে। এছাড়া জাহাজটির মাধ্যমে প্রয়োজনে বন্দরের নিরাপত্তার জন্য টহল জোরদার করা যাবে।

এ বছরের শেষের দিকে বন্দরে সংযুক্ত হওয়া টাগবোট দুইটি ক্রয় করা হয়েছে ২৩৩কোটি ৩৮লাখ টাকায়। টাগবোট দুইটি বন্দরে আসার পর বন্দরে অবস্থানরত জাহাজ মুরিং (ভিড়াতে-ঘুরাতে) করা সহজ হবে। এছাড়া এ বোটের মাধ্যমে মাদার ভ্যাসেলকে (বিদেশী জাহাজ) প্রপেলার বন্ধ অবস্থায় টেনে আনা ও দূর্ঘটনা কবলিত জাহাজ টেনে নেয়া সহ অন্যান্য জাহাজের সাহায্যকারী হিসেবে কাজ করবে।

আগামী বছরে বন্দরে যুক্ত হতে যাওয়া উদ্ধারকারী জাহাজ সার্স অ্যান্ড রেসকিউ ভ্যাসেল কেনায় ব্যয় হচ্ছে ১১৩কোটি ৪৪লাখ টাকা। আধুনিক এ জাহাজ দিয়ে সমুদ্রে দূর্ঘটনা কবলিত জাহাজ খুঁজে বের করা ও দূর্ঘটনা কবলিত জাহাজের নাবিক ও কর্মকর্তা ও কর্মচারীদের উদ্ধার করা যাবে। এছাড়া এ জাহাজের সাহায্যে ঝড়, জ্বলোচ্ছাসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে আক্রান্ত জাহাজের ক্ষয়ক্ষতি কমবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোঃ জহিরুল হক বলেন, বন্দর সংশ্লিষ্ট গবেষণার কাজে ব্যবহৃত হবে সার্ভে অ্যান্ড রিসার্স ভ্যাসেল। এ জাহাজটিও আগামী বছর মোংলা বন্দরে সংযুক্ত হবে। এটি কেনায় ব্যয় হয়েছে ১১৩কোটি ৪৪লাখ টাকা। জাহাজটির মাধ্যমে নদী ও সমুদ্রে বিভিন্ন ধরণের জরিপের কাজে এবং সামুদ্রিক প্রাণী সম্পর্কে গবেষণার কাজ করা সহজ হবে।

এছাড়া তিনি বলেন, বন্দর চ্যানেলে বয়া স্থাপন ও বিভিন্ন সিগন্যাল দেয়ার জন্য ১২৬কোটি ৩৭লাখ ব্যয়ে কেনা হয়েছে অত্যাধুনিক বয়লিং ভ্যাসেল। এটি দিয়ে স্বল্প সময়ে চ্যানেলের উপযুক্ত স্থানে সহজে বয়েল করা যাবে। এটিও আগামী বছর মোংলা বন্দরে সংযুক্ত হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী বলেন, এসব নৌযান/জাহাজ, জলযান বন্দরে সংযুক্ত হলে বন্দরের সক্ষমতা কয়েকগুন বেড়ে যাবে। সবকিছু ঠিক থাকলে এ বছর দুইটি ও আগামী বছর চারটি জলযান মোংলা বন্দরে যুক্ত হবে বলে জানান তিনি।

দেবহাটায় ছাত্রলীগের সভাপতি হওয়ার আগেই পদ বাণিজ্যের অভিযোগ
সাতক্ষীরা প্রতিনিধি :
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হতে চান অস্ত্র মামলার আসামী জিল্লুর রহমান জীবন। জীবন উপজেলার সেকেন্দ্রা গ্রামের প্রফেসর আব্দুল কাদেরে ছেলে। ২০২২ সালের ২৫ সেপ্টম্বর র্যাব-৬’র খুলনার একটি অভিযানিক দলের হাতে হাতে অস্ত্রসহ আটক হয় জীবন।

জানা যায়, ২০২১ সালের ১৩ ডিসেম্বর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন জেলা ছাত্রলীগ। এরপর থেকে অভিভাবকহীন হয়ে যায় দেবহাটা উপজেলা ছাত্রলীগের কর্মীরা । সম্প্রতি উপজেলা ছাত্রলীগের কমিটি প্রদানের গুঞ্জন উঠলে সভাপতি পদ পেতে জীবন সহ বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে বলে একাধিক সুত্রে জানা গেছে।

এদিকে, সভাপতি হওয়ার আগেই পদ পাইয়ে দেওয়ার নামে বিভিন্ন কর্মীর অর্থ বানিজ্যেরও অভিযোগ পাওয়া যায় জীবনের বিরুদ্ধে। নাম প্রকাশে অনিচ্ছু ইউনিয়ন ছাত্রলীগের এক সভাপতি প্রার্থী ও জীবনের মেসেঞ্জার কনভারসেশনে দেখা যায়, কনভারসেশনে জীবন জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক কে কমিটি নিতে অর্থ দিয়েছে বলে দাবি করে। এছাড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেনকে নিয়ে কটাক্ষ করে।

মেসেঞ্জার কনভারসেশন এর কিছু অংশ তুলে ধরা হলো।
জীবন: চিন্তা করো না আমি উপজেলা ছাত্রলীগের সভাপতি হব।

ছাত্রলীগ কর্মী: তাহলে কিন্তু আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বানাতে হবে ভাই।

জীবন: হবে তবে কিছু খরচ করতে হবে কিন্তু।

ছাত্রলীগ কর্মী : তাহলে আর ছাত্রলীগ কি করে করব ভাই?

জীবন: কি করার বল উপর থেকে এটাই চলছে। আমি হব দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি এবার তুমি চিন্তা করে দেখো কি করবে। আশিককে মাল দিয়ে পটিয়ে রেখেছি আর কোন চিন্তা নেই। দেবহাটায় আমি ফানটু এবং বাংলার ফার্মেসি তৈরি করব যদি সভাপতি হই।

ছাত্রলীগ কর্মী : হাসি পেলাম ভাই।

জীবন: শুধু একবার সভাপতি হতে দাও কাউকে চ★★ না দেবহাটায়।

অপরদিকে,এর আগেও বিভিন্ন সময়ে মাদক সেবনসহ বিতর্কিত কর্মকাণ্ড করে আলোচনা আসে জীবন। যে কারণে বিভিন্ন সময়ে হয়েছে সংবাদমাধ্যমের শিরোনাম।

এসব বিষয়ে অভিযুক্ত দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জিল্লুর রহমান জীবন বলেন, র্যাব আমাকে গ্রেফতার করে এটা সত্য। তবে আমাকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানো হয়। কমিটি নিতে জেলা ছাত্রলীগের সভাপতি কে টাকা দেয়ার বিষয় জীবন বলেন, কমিটি নিতে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক ভাইকে টাকা দেওয়ার কোন প্রশ্নই আসে না। আমি নিজ যোগ্যতায় কমিটি নিতে আগ্রহী। এছাড়া মেসেঞ্জার কনভারসেশনটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি।

জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক বলেন, ছাত্রলীগের কমিটিতে কোন বিতর্কিত লোকজনের স্থান নেই। কমিটি হওয়ার আগে অনেকেই অনেক কথা বলে, তবে আমরা ত্যাগী কর্মীদের ছাত্রলীগের কমিটিতে রাখব। কোন বিতর্কিত লোকজনকে নয়।

দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি বলেন, জিল্লুর রহমান জীবন বিভিন্ন সময়ে মাদক সেবনসহ বিভিন্ন বিতর্কিত কার্যক্রম করে বলে আমি জেনেছি। বিতর্কিত কেউ ছাত্রলীগের কমিটি না আসুক এটা আমরা চাই। দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন হয়। উপজেলা আওয়ামী লীগের মতামত নিয়ে ছাত্রলীগের কমিটি হয় না, এটা খুব দুঃখজনক।

অনৈতিক কার্যকলাপের সময় ব্লেড দিয়ে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলো প্রেমিকা
রূপসা প্রতিনিধি
রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নে প্রেমিককে ডেকে নিয়ে পুরুষাঙ্গ কেটে দিলো প্রেমিকা। আহত প্রেমিককে খুলনা মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

ঘটনাটি খুলনা জেলার তেরখাদা উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের হাড়িখালি গ্রামের মোকাররম হোসেন শেখ এর ছেলে মাহিন শেখ (১৮)ঘাটভোগ ইউনিয়নে চাঁদপুর গ্রামের পশ্চিমপাড়া/প্রেমিকার সঙ্গে।

আহত মাহিন, হাড়িখালী টেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র(১৮) ও বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী —-(১৬) এর মধ্যে দীর্ঘ ৬”মাস ধরে প্রেমের সম্পর্ক
চলছিলো।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের প্রেম ঘটিত কারনেই গত ২৯ জুলাই রাত ৯টার সময় মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটি ছেলেটিকে তার মামার বাড়িতে ডেকে নেয় এবং অনৈতিক কার্যকলাপের সময় ব্লেড দিয়ে মাহিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

আহত মাহিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এ”ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

নগর আ’লীগের শোক সভা আজ
খবর বিজ্ঞপ্তি
জাতীয় শোকের মাসে ৪০ দিনের কর্মসূচি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির প্রথম দিনে ১লা আগস্ট সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখিত কর্মসূচিতে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।

অনিয়ম দুর্নীতির অভিযোগ: ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ সদস্যের অনাস্থা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি।।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধার বিরুদ্ধে অনাস্থা এনেছেন ওই ইউপির ১০ সদস্য। তাঁরা চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অনাস্থা প্রস্তাবে লেখা হয়, চেয়াম্যান নির্বাচিত হবার পর থেকেই অসীম কুমার প্যানেল চেয়ারম্যান উৎপল জোয়ার্দারকে সঙ্গে নিয়ে নানা অনিয়ম করে যাচ্ছেন। জেলে-বাউয়ালী, বিধবা ও বয়স্ক ভাতা কার্ডসহ সরকারি-বেসরকারি সুবিধা দেওয়ার বিপরীতে সুফলভোগীদের কাছ থেকে টাকা নেন। মাতৃত্বকালীন ভাতাকার্ড প্রতি নেন পাঁচ হাজার টাকা। ভুমিহীন প্রত্যায়নপত্র, ওয়ারিশ সনদ, জম্ম-মৃত্যু সনদের বিপরীতেও ২শ থেকে আড়াইশ টাকা পর্যন্ত আদায় করেন। এছাড়াও টিআর, কাবিখা, কাবিটাসহ উন্নয়ন সহায়তা প্রকল্পের কাজের জন্য তাঁকে ৫০ হাজার টাকা অগ্রীম দিতে হয় ইউপি সদস্যদের। প্রতিবাদ করলে প্রকল্পের কাজ থেকে বঞ্চিত করাসহ নানা ধরণের হুমকি দেয়া হয়। এমনকি ফান্ডে টাকা না থাকার অজুহাতে তাঁদের সম্মানীর টাকাও আটকে দেন চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেছেন ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, মো. এ জলিল, সিরাজুল ইসলাম, রেহানা পারভীন, হরিদাস হালদার, কাজলকান্তি হালদার, জিয়াউর রহমান, আনোয়ারুল ইসলাম, দেবাশীষ গায়েন ও নিপা চক্রবর্তী।

অভিযোগ প্রসঙ্গে ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, আমাকে হেয় করতে কিছু সদস্য মিথ্যাচার করছেন। তাঁদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ কর্ম দিবসের মধ্যে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে। প্রতিবেদন পাওয়ার পর সে আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

 

দুই পাচারকারীর পায়ের নিচে মিললো দু’কোটি টাকার সোনা
উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮টি সোনার বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা।

আটকরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের রবিউল ইসলামের ছেলে মিলন হোসেন (৩৬) এবং একই থানার বোয়ালিয়া গ্রামের মিকাইল ইসলামের ছেলে শাহজামাল (২৫)।

সোমবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোলের দৌলতপুর গ্রামের স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে ভারতে পাচারের সময় দুই পাচারকারীকে সোনাসহ হাতে নাতে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন খবর পেয়ে বেনাপোলের দৌলতপুর সীমান্তের স্থানীয় প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এ সময় সন্দেহভাজন দুজন পাচারকারীকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে আটকদের অগ্রভুলাট ক্যাম্পে নিয়ে একজনের জুতার মধ্যে, অপরজনের পায়ের অ্যাংলেট মোজায় মোড়ানো অবস্থায় দুই কেজি একশো গ্রাম ওজনের ১৮ পিস সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৮০ টাকা।

আটকদের স্বর্ণ পাচার মামলায় শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হবে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।

সুন্দরবনে অপহৃত ১৪ জেলে উদ্ধার, ৫ বনদস্যু গ্রেফতার
স্টাফ রিপোর্টার
সুন্দরবনে অপহৃত ১৪ জেলেকে উদ্ধারসহ ৫ বনদস্যুকে গ্রেফতার করেছে র্যাব-৬। খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাব-৬ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল মো. ফিরোজ কবির।

গ্রেফতাররা হলেন- সঞ্জয় বাইন (৩৪), মো. গাউস (৩০), মঞ্জুআরা বেগম ময়না (৩৪), মো. আল আমিন হাওলাদার (২৮) ও রবিউল হাওলাদার (৩৩)।
লে. কর্নেল মো. ফিরোজ কবির বলেন, গত ২৩ জুলাই খুলনা জেলার দাকোপ থানাধীন গহীন সুন্দরবনের ভেতর ভদ্রা নদীর টগিবগী খালের ওপর জেলেরা ডিঙ্গি নৌকাসহ মাছ ধরার সময় বনদস্যুরা অস্ত্রের মুখে তাদেরকে অপহরণ করে। তাদেরকে গহীন বনে নিয়ে নির্যাতন করে এবং মোবাইল ফোনে জেলেদের পরিবারের কাছে ফোন দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জেলেদের খুন করে মরদেহ গুম করবে বলে হুমকি দেয় তারা।

স্বজন হারানোর ভয়ে জেলেদের পরিবারের লোকজন টাকা দিতে রাজি হন। অপহরণকারীরা তাদেরকে একটি বিকাশ নম্বর দেয় এবং দ্রুত টাকা পাঠাতে বলে। জেলেদের স্বজনরা ওইদিন বিকেলে সর্বমোট ৭০ হাজার টাকা মুক্তিপণ বাবদ অপহরণকারীদের বিকাশ নম্বরে পাঠিয়ে দেন।

পরবর্তীতে ভিকটিম জেলেদের পরিবারের সদস্যরা র্যাব-৬ খুলনাকে অপহরণের বিষয়টি অবহিত করলে র্যাবের একটি দল অপহৃতদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। অভিযান চলাকালে গত তিনদিনে বাগেরহাট ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে বনদস্যুদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণ বাবদ আদায়কৃত ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা জেলার দাকোপ থানায় মামলা রুজু করে বনদস্যুদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আমনের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে ‘কৃষকের বাতিঘর’
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে জেলার মিরপুর উপজেলার কৃষি উন্নয়ন ও সামাজিক সংগঠন কৃষকের বাতিঘর।

সোমবার (৩১ জুলাই) উপজেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা যায়, এ সংগঠনের সদস্যরা ঘুরে ঘুরে কৃষকদের আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে উদ্বুদ্ধ করছেন। সেই সঙ্গে তারা কৃষকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও উচ্চফলনশীল জাত সম্পর্কে জানাচ্ছেন।

জানা যায়, স্থানীয় একদল তরুণ-তরুণী স্বেচ্ছায় কৃষকের বাতিঘর সংগঠনের হয়ে কাজ করছেন। তারা কৃষকদের আধুনিক কৃষি, জীববৈচিত্র্য ও প্রাণ-প্রকৃতি সচেতন হয়ে চাষাবাদের জন্য সহায়তা করছেন।

কৃষকের বাতিঘর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আমন ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে কৃষকদেরকে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে আমন ধানের আধুনিক ও উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ করাতে হবে। এসব বিষয় বিবেচনা করে আধুনিক কৃষি প্রযুক্তি ও উচ্চফলনশীল জাত সম্পর্কে কুষ্টিয়ার কৃষকদের অবহিত করছে কৃষকের বাতিঘর।

আরও জানানো হয়, কুষ্টিয়ার বিভিন্ন উপজেলায় আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে মাঠে বিভিন্ন কর্মশালাও করছে কৃষকের বাতিঘর সংগঠনটির কর্মীরা। আর এই কার্যক্রমে কৃষক, বীজ উৎপাদক, ডিলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

কৃষক আবু তাহের বলেন, বিজ্ঞানীরা নতুন ধানের জাত আবিষ্কার করেছে যেগুলো নাকি অনেক বেশি ফলন দিতে সক্ষম। আমরা তো সেগুলো সম্পর্কে কখনো সেভাবে জানতেই পারিনি। এখন কৃষকের বাতিঘরের সদস্যরা প্রতি সপ্তাহে এসে আমাদের এসব ধানের জাতের কথা বলেন, বীজ ও চারার ব্যবস্থা করে দেন। এখন আমরা ব্রি ধান ৮৮, ব্রি ধান ৯৬ এবং ব্রি ধান ৯২, আইআর ১ এবং ব্রি ধান ৭৯ সম্পর্কে জানি। এছাড়া, ভারতীয় ধানের জাত স্বর্ণার বিকল্প হিসেবে ব্রি ধান ৯৩, ব্রি ধান ৯৪ এবং ব্রি ধান ৯৫ সবচেয়ে জনপ্রিয়। তবে মাঠ পর্যায়ে আমনের সর্বোচ্চ ফলনের জাত হচ্ছে ব্রি ধান ৮৭। এসব তথ্য আমরা আগে সেভাবে জানতাম না, তবে এখন কৃষকের বাতিঘরের মাধ্যমে সবই জানি।

 

ইসলাম আলী নামের অপর এক কৃষক বলেন, ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে ফসলের যত্ন যেমন জরুরি, তেমনি সঠিক জাত নির্বাচন আর ঠিকভাবে পরিচর্যা করতে জানাটাও জরুরি। এছাড়া, বিভিন্ন সময় পোকা-মাকড়ের আক্রমণ তো আছেই। সেগুলো থেকে রক্ষাও একটা বড় বিষয়। এই বিষয়গুলো এখন আমাদের সুন্দর করে বুঝিয়ে দেয় কৃষকের বাতিঘর সংগঠনের পক্ষ থেকে। আমরা এখন আধুনিক চাষ সম্পর্কে একটু হলেও জানি।

কৃষকের বাতিঘরের প্রতিষ্ঠাতা ও পরিচালক হোসাইন মোহাম্মদ সাগর বলেন, ১৯৭২ সালের তুলনায় বর্তমানে ধানের উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়েছে। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধানের চাহিদা বাড়ছে। ধানের উৎপাদন স্থিতিশীল থাকলে হবে না, বাড়াতে হবে।

তিনি আরও বলেন, ধানের জাতের উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যবস্থাপনার উন্নয়ন, প্রচলিত শস্য বিন্যাস উন্নয়নের মাধ্যমে ধানের উৎপাদন বৃদ্ধি পাবে। আর বর্তমান প্রজন্ম মাঠে গিয়ে কাজ করতে আগ্রহী নয়। এ জন্য কৃষিকে যান্ত্রিকীকরণের আওতায় নিয়ে আসতে হবে। সেদিক থেকেই আমন ধানের উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষকের বাতিঘর।

এ বিষয়ে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প -এর পরিচালক (পিডি) কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ বলেন, বৃহত্তর যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের মানুষের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের সকলকে সার্বক্ষণিকভাবে তৎপর থাকতে হবে। খাদ্য নিরাপত্তা সুসংহত করতে না পারলে আমাদের পরনির্ভরশীলতা তৈরি হবে যা কখনোই কাম্য নয়। বিশ্বব্যাপী চলমান সংকটে নিজেদের খাদ্য নিজেদের উৎপাদন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, অধিক ফলনের জন্য বিজ্ঞানীদের পরামর্শ মতে মাটি অনুযায়ী উপযুক্ত জাত নির্বাচন করতে হবে। তাই, খাদ্য উৎপাদন বৃদ্ধিতে ২০৩০, ২০৪০ এবং ২০৫০ সালের যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারিভাবেও সকলকে এগিয়ে আসতে হবে, সমন্বিতভাবে কাজ করতে হবে। এদিক থেকে কৃষকের বাতিঘরের কার্যক্রম সাধুবাদ পাওয়ার মতো।

নগর শ্রমিকলীগের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল
খবর বিজ্ঞপ্তি
সারাদেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস এবং নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ, খুলনা মহানগর শাখার উদ্যোগে- গোলকমনি শিশু-পার্কের সামনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি গোলকমনি শিশু-পার্কের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ আওয়াী লীগ, খুলনা মহানগর শাখা কর্তৃক আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ এমদাদুল হক, মল্লিক নওশের আলী, মো: বাবুল হোসেন, মোল্লা মাহাবুবুর রহমান, মো: সেলিম হোসেন, কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, মোল্লা আজাদ আলী, কিংকর সাহা, শরীফ মোর্ত্তজা আলী, মো: আব্দুর রহমান মোল্লা, মো: আলমগীর মল্লিক, শেখ মো: রমজান আলী, মো: আকতার হোসেন, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: হুমায়ুন কবির, মো: নুর ইসলাম, বিপ্লব কুমার দে, মো: হানিফ সরদার, মো: আসলাম হোসেন, প্রশান্ত কুমার ঘোষ, মো: সেলিম ফরাজী, মো: সোহেল গাজী, মো: সলেমান শিকদার, মো: ইমরান, মো: এরশাদ, মো: তৈয়বুর, মো: সাদ্দাম হোসেন, মো: ইকরাম, মো: শরিফুল ইসলাম, খোকন শীল কুটি, মো: শামিম, মনিরা বেগম, সোনিয়া বেগম, অসিম পাল’সহ প্রমূখ নেতৃবৃন্দ ।