Home আঞ্চলিক অভয়নগরে মাছের ঘের থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

অভয়নগরে মাছের ঘের থেকে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

8

 

মো.রিপানুর ইসলাম।।

যশোরের অভয়নগর উপজেলায় ধোপাদী উলুবটতলা নামক স্থানে একটি মাছের ঘেরে থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে অভয়নগর থানা পুলিশ উক্ত ঘের থেকে লাশ টি উদ্ধার করে। নিহত ইজিবাইক চালকের নাম মো: রাশেদ হোসেন (২৩)। সে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধোপাদী গ্রামের আজিবর সরদার উলুবটতলা এলাকায় তার মাছের ঘেরে শুক্রবার দুপুরে মাছের খাবার দেয়ার সময় পানির মধ্যে একটি লাশটি দেখতে পায়। এরপর সে এলাকার লোকদের জানায়। পরে এলাকাবাসী অভয়নগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুপুর ১ টার সময় মাছের ঘের থেকে লাশটি উদ্ধার করে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে কালো রংগের গেঞ্জি এবং গলায় রশি পেচানো ছিল।

ঘের মালিক আজিজুর রহমান সরদার জানান, আমি আমার মাছের ঘেরে মাছের খাবার দিতে যাই। খাবার দেওয়ার সময় ঘেরের মধ্যে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে জানাই। এরপর পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

নিহত মো: রাশেদের পিতা জসিম উদ্দিন জানান, গত বৃহস্পতিবার সকালে রাশেদ বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয়। শুনেছি তিনজন লোক ইজিবাইক রিজার্ভ করে নিয়ে গেছে। এরপর আর বাড়ি ফিরে যাইনি। অনেক খোজাখুজির পরও তাকে আর পাওয়া যায়নি। আজ দুপুরে এক আত্বীয়ের মাধ্যমে জানতে পারি অভয়নগরে মাছের ঘেরে একটি লাশ পাওয়া গেছে। আমরা থানায় এসে আমার ছেলে রাশেদের লাশ দেখতে পাই।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, উপজেলার ধোপাদী গ্রামের একটি মাছের ঘের থেকে রাশেদ নামে একজন ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় রশি পেচানো ছিল। তার বাড়ি ঝিকরগাছা উপজেলার মঠবাড়িয়া গ্রামে। থানায় মামলা হয়েছে। ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দ্যেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে।