খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য আফসার উদ্দিন, মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিব বিশ্বাস, ২৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মনি, ২৮নং ওয়ার্ড যুবদলের শেখ মাহামুদুল বেলাল রুবেল, ১নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেন, ৫নং ওয়ার্ড থেকে জাকির হোসেন, আড়ংঘাটা যুবদল নেতা সন্দীপ চ্যাটার্জি, ১২ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক খোকন ও ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা ইয়াসিন আরাফাত সাগরকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি।
শুক্রবার (৩ মার্চ) খুলনা বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতি নেতৃবৃন্দ উল্লেখ করেন, চলমান গনতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করার মানসে কিছু সংখ্যাক অতিউৎসাহী পুলিশ সদস্য বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করছে ও মিথ্যা গায়েবী মামলায় আদালতে প্রেরণ করছে। কিন্তু গ্রেফতার, হামলা-মামলা করে কোনভাবে বর্তমান সরকারের ক্ষমতা চিরস্থায়ী করা যাবে না। চলমান আন্দোলনেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। অবিলম্বে গ্রেফতার বন্ধ করতঃ গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা মহানগর সম্মানিত সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমুখ।











































