Home আঞ্চলিক হামলা মামলা গ্রেপ্তার করে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না: খুলনা বিএনপি

হামলা মামলা গ্রেপ্তার করে জনগণের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না: খুলনা বিএনপি

8

খবর বিজ্ঞপ্তি।।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রচার সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং খুলনা বিভাগের মনিটর কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পুলিশী নির্যাতন ও গণগ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়েছে খুলনা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) খুলনা বিএনপির মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে বলা হয়, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটে পদযাত্রা কর্মসূচি থেকে দলের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ শামীমুর রহমান শামীম ও জেলা শাখার আহ্বায়কসহ ২০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। হামলা মামলা গুম খুন গ্রেপ্তার করে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র মুক্তির যে স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হয়েছে ফ্যাসিবাদী সরকারের সংশ্লিষ্ট রাষ্ট্রযন্ত্র কোনোভাবেই তা বন্ধ করতে পারবে না। বরং অত্যাচারের মাত্রা বাড়লে একসময় তা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে অবৈধ শাসকগোষ্ঠীর পতন নিশ্চিত করবে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে কৃষিবিদ শামীমুর রহমান শামীমসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির জোর দাবি জানান। অন্যথায় আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে তাদের মুক্তি নিশ্চিত করা হবে বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

খুলনা মহানগর বিএনপি’র প্রস্তুতি সভা আজ

গ্যাস, বিদ্যুৎ, চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার ও সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে দাবিতে ৪ মার্চ কেন্দ্র ঘোষিত, থানায় থানায় পদযাত্রা কর্মসুচি সফল করার লক্ষ্যে আজ ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল ১১টায় দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
সভায় মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন আহবায়ক কমিটির নেতৃবৃন্দ, অংগ ও সহযোগি সংগঠনের সভাপতি/ সাধারণ সম্পাদক, আহবায়ক/ সদস্য সচিবকে উপস্থিত হয়ে চলমান ফ্যাসিস্ট সরকার বিরোধী গনতান্ত্রিক আন্দোলনকে আরো বেগবান করার আহবান জানিয়েছেন খুলনা মহানগর আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন।