Home আঞ্চলিক পাইকগাছায় শিবসা নদীর দখল হওয়া অবৈধ বাঁধ অপসরণ

পাইকগাছায় শিবসা নদীর দখল হওয়া অবৈধ বাঁধ অপসরণ

9

পাইকগাছা প্রতিনিধি।।
পাইকগাছায় শিবসা নদীর দখল হওয়া অবৈধ বাঁধ অপসরণ করলো উপজেলা প্রশাসন। সোমবার সকলে এসকেবেটার দিয়ে বাঁধ অপসরণ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরাফাত হোসেন।
জানাগেছে, পৌরসদর থেকে সোলাদানা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার শিবসা নদী ভরাট হয়ে সরু খালে পরিনত হয়। ভরাট হওয়া নদী প্রভাবশালীরা বাঁধ দিয়ে চিংড়ি চাষ করে। এ নিয়ে উপজেলা প্রশাসন কয়েকবার জরিপকরে নদীর জায়গা ছেড়ে দেয়ার জন্য বলেন। কিন্ত জমি না ছাড়ায় সোমবার সকালে বাঁধকেটে নদীর সাথে মিলান করে দেয় সহকারী কমিশনার ভুমি আরাফাত হোসেন। পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, নদীর জাইগা দখল করে রাখা যাবেনা। পর্যায় ক্রমে সরকারী জায়গায় দখলকারী সকল স্থাপনা উচ্ছেদ করা হবে।