নৌকা বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করতে হবে: এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী বলেছেন দলের মধ্যে সকল প্রকার দ্বিধা দ্বন্দ ভুলে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করতে হবে। সম্প্রতি দলেল মধ্যে বিএনপি জামাতের দোসররা ঢুকে আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্ষতি করার জন্য ঘাপটি মেরে বসে আছে। ২০২৪ সালের জাতীয় নির্বাচনের পূর্বে এসকল দাললদেরকে চিহ্নিত করতে হবে এবং যে সকল আওয়ামীলীগের নেতারা আত্মীয়ের দোহাই দিয়ে বিএনপি জামাতের লোকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে তাদেরকেও শতর্ক থাকতে হবে। নৌকা বিজয়ী হলে এদেশের জনগন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বসবাস করে। অপরদিকে নৌকার পরাজয় হলে এদেশের জনগন সহ আমাদের সকলকে কড়া মাসুল দিতে হবে। একারনে সকল দ্বিধা ভুলে নৌকা বিজয়ী করা লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। গতকাল ১৮ ফেব্রুয়ারী বিকালে উপজেলা আওয়ামীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
খুলনা ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদী বলেছেন আওয়মীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ নিরাপদে আছে। দেশ উন্নত থেকে উন্নত বিশ্বের দিকে ধাবিত হয়েছে। এসবকিছু সম্ভব হচ্ছে জাতীর জনকের কন্যা আপোষহীন নেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারনে। এজন্য সকলকে নৌকা বিজীয়র লক্ষ্যে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশের মানুষকে নিরাপদে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে সকলে মিলে মিশে কাজ করতে হবে তিনি প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন। গতকাল ১৮ ফেব্রুয়ারী বিকালে উপজেলা আওয়ামীগ আয়োজিত বর্ধিত সভায় বক্তার একথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ কাজী বাদশা মিয়া, এমএম মুজিবুর রহমান, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মোঃ কামরুজ্জামান জামাল, এ্যাডঃ ফরিদ আহম্মেদ। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, এসএম খালেদীন রশিদী সুকর্ন, প্রচার ও প্রচারনা সম্পাদক জোবায়ের আহম্মেদ খান জবা, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক মোকলেসুর রহমান বাবলু, শ্রম বিষয়ক সম্পাদক মোজাফফর মোল্যা, উপ-প্রচার সম্পাদক মোঃ খায়রুল আলম, জেলা কৃষকলীগের সভাপতি আশরাফুজ্জামান বাবুল, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আজগর বিশ্বাস তারা, ফ,ম আঃ সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, শাহিনা আক্তার লিপি, মোঃ জামিল খান, শিউলী সরোয়ার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ আবু হানিফ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার, সাধারণ সম্পাদক ইমরান হোসেন। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার মাহাবুবুর রহমান, এ্যাড. মোহাম্মদ আলী, আইয়ুব মল্লিক বাবু, আ:মজিদ ফকির, আরিফুর রহমান মোল্লা, ফ ম আলাউদ্দিন মাহমুদ, মোরশেদুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাস, ইমদাদুল ইসলাম, মোতালেব হোসেন, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, চঞ্চল মিত্র, এমডি রকিব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, আঃ গফুর খান, শ,ম জাহাঙ্গীর, সেলিম মোল্যা, শক্তিপদ বসু, সোহেল জুনায়েদ, রবিউল ইসলাম লিঠু, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ,আজিজুল হক কাজল, মনিশংকর নাগ, উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান মোস্তাক, রবিউল ইসলাম বিশ্বাস,আরিফুজ্জামান লিটন, মুনীর হোসেন মোল্যা,বিনয় কৃষ্ণ হালদার,সরদার মিজানুর রহমান, তাহিদ মোল্লা, রুহুল আমিন রবি,রাজীব দাস, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, ব্রজেন দাস,আল মমিন লিটন, সরদার নুরুজ্জামান, উপজেলা যুবলীগ নেতা আকলিমা তুলি, সারমিন সুলতানা রুনা, বাদশা মিয়া, বাসুদেব রায় চৌধূরী, সুব্রত বাকচী, নোমান ওসমানী রিচি, সরদার জসীম, শফিকুর রহমান ইমন, মনিরুজ্জামান বুলু, শামীম হাসান লিটন, আবুল কালাম আজাদ, আজিজুর মোল্যা, রবিউল ইসলাম, মেজবাববুর রহমান, শাহনেওয়াজ কবির টিংকু, রতন মন্ডল, খায়রুজ্জামান সজল, জয়দেব সরকার, শাওন, মারুফ খান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশিকুজ্জামান তানভীর, আরিফুজ্জামান কাজল, শাফিরুল ইসলাম হিমেল, রুবেল মোল্লা, অঞ্জন প্রমুখ।
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনায় দু’দিন ব্যাপী ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টায় স্কুল মাঠে এর আয়োজন করা হয়। ৪১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা নৌঅঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, বিএনএফডব্লিউএ’র চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার। স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ খুলনার অধ্যক্ষ ক্যাপটেন এম সামছুজ্জামান ভূঁয়া।
প্রধান অতিথি তার বক্ততায় বলেন, আজকের শিশুরা একদিন দেশের সু নাগরিক হবে। তারা দেশের মুখ উজ্জল করবে। তিনি আরো বলেন, আমাদের সন্তানদেরকে জিপিএ-৫ এর পিছনে না ছুটিয়ে তাদেরকে এমনভাবে তৈরি করতে হবে জিপিএ-৫ যেন তাদের পিছনে ছুটে। জিপিএ-৫ এর পিছনে ছুটার এই প্রতিযোগিতা আমাদেরকে পরিহার করতে হবে। তিনি শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন। গত ১৬ ফেব্রুয়ারি এই প্রতিযোগিতা শুরু হয় এবং শনিবার শেষ হয়। ৭২টি ইভেন্টে ৬শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন আজ
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের টানা তিন মেয়াদের উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে রচিত ‘দেশরত্ন শেখ হাসিনার স্বর্ণযুগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হবে আজ রোববার। বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সভাপতিত্ব করবেন গ্রন্থটির লেখক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি। উপস্থিত থাকবেন বইটির প্রকাশক কালান্তর প্রকাশনীর সত্ত্বাধিকারী কাজী তারিক আহমদ, বইটির সম্পাদক সাংবাদিক ও কলামিস্ট ফিরোজ আলম মিলনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নগরীতে মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ আবু নাসেরের পূণ্য ভূমি খুলনায় মিলন মেলা ও সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী গল্লামারীর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশেনের ব্যবস্থাপনায় ও জেলা মৎস্য অফিসের সহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত কুমার অধিকারী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক রুনু ইকবাল বিথার। সম্মানিত অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পাল, ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর সরোজ কুমার মিস্ত্রি, গ্লোবাল খুলনার চেয়ারম্যান শাহ মামুনুর রশীদ তুহিন ও ডুমুরিয়ার সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। সভাপতিত্ব করেন ফোয়াব সভাপতি মোল্লা সামছুর রহমান শাহীন। সঞ্চালনা করেন খুলনা আর্ট একাডেমির পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ^াস।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ১১ সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত সফল উদ্যোক্তারা হচ্ছে বটিয়াঘাটার মালতী গাইন, রুনা লায়লা, রূপসার ইয়াসমিন, দিঘলিয়ার মোছা: তাসকিরা বেগম, পাইকগাছার ইন্দ্রা আলী, ডুমুরিয়ার নারগিস বেগম, সুচরিতা বিশ^াস, শিউলী মন্ডল, লক্ষ্মী মন্ডল, মুক্তা বিশ^াস ও জান্নাতুল ফেরদৌস।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোয়াবের সাংগঠনিক সম্পাদক শেখ শাকিল হোসেন, সহ-সভাপতি লস্কর মনিরুজ্জামান, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক রাইসুল কবীর দিপু, বিশ^জিৎ, সাফায়েত শাওন, বুলুরানী মন্ডল, বাহাদুর শেখ, মো: মুজিবর রহমান, মো: হারুন আকন, উজ্জ্বল বিশ^াস, মহিদুল ইসলাম, মাস্টার শহিদুল ইসলাম, প্রীতিষ চন্দ্র মন্ডলসহ উপজেলার মৎস্য চাষীরা ও মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আগামী ৩ মার্চ সাংবাদিকতায় কবিরত্ম নাসির উদ্দিন আহমেদ পদক প্রদান
খবর বিজ্ঞপ্তি
সাংবাদিকতায় কবিরত্ম নাসির উদ্দিন আহমেদ পদক প্রদান অনুষ্ঠান আগামী ৩ মার্চ-’২৩ তারিখ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে। “চাঁদের হাট জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন’’ এর পক্ষ থেকে এই পদক প্রদান করা হবে। শনিবার সকালে “চাঁদের হাট জাতীয় শিশু কিশোর ও যুব কল্যাণ সংগঠন (জাতীয় নিবন্ধন: জাতীয়-২২)” এর কেন্দ্রিয় পরিষদ কর্তৃক অনুমোদিত “কবিরত্ম নাসির উদ্দিন আহমেদ পদক-২০২৩” প্রদান বিষয়ক এক জরুরী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
চাঁদের হাটের খুলনা জেলার নিরালাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী ০২, ০৩ ও ০৪ মার্চ ২০২৩ তারিখে খুলনা প্রেস ক্লাবের শহীদ আবু নাসের ব্যাঙ্কুয়েট হলে ৩ (তিন) দিনব্যাপী শিশু উৎসব ও ফাগুন মেলা অনুষ্ঠিাত হবে। উক্ত আয়োজনে তিনটি শাখায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা, আবৃত্তি ও দেশের গান বিষয়ক প্রতিযোগিতা ও যুবকদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে।
উক্ত আয়োজনে সম্বর্ধিত অতিথিবৃন্দ হলেন চাঁদের হাটের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রেসিডিয়াম মেম্বার জাতীয় তারকা ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, সাইফুল আলম, আফজাল হোসেন, জামিউর রহমান লেমন, শেখ আসলাম, মুবদি আহমেদ, ইয়াহিয়া সোহেল ও অন্যান্য গুণীজনরা উপস্থিত থাকবেন। এছাড়া ওই অনুষ্ঠানে সাংবাদিকতায় কবিরত্ম নাসির উদ্দিন আহমেদ পদক-২৩০৩ প্রদান করা হবে। সম্পাদক হিসেবে দৈনিক আজকের তথ্যে সম্পাদক এম এম নজরুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল মোহাম্মদ আলী সনি, দৈনিক জন্মভূমির সম্পাদক আসিফ কবিরকে পদক প্রদান করা হবে। এছাড়া সাংবাদিকতায় অবদান রাখায় দৈনিক রাজপদের দাবীর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও আজকের পত্রিকার খুলনা ব্যুরো প্রধান শেখ আবু হাসান, কলামিস্ট সাংবাদিকতায় দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী ও আলোকিত বাংলাদেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান কাজী মোতাহার রহমান, মিডিয়া সাংবাদিকতায় দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, মাছরাঙ্গা টিভির খুলনা ব্যুরো প্রধান আবু হেনা মোস্তফা জামাল পপলু, ফটো সাংবাদিকতায় দৈনিক পূর্বাঞ্চলের ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল ও দৈনিক জন্মভূমি পত্রিকার ফটো সাংবাদিক দেবব্রত রায়কে পদক প্রদান করা হবে।
চাঁদের হাটের খুলনা জেলার নিরালাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত শনিবারের সভায় উপস্থিত ছিলেন চাঁদেরহাট কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য সাদিক মাহ্তাব, খুলনা জেলা শাখার সভাপতি নাসিম সাদিক বণী, সাধারণ সম্পাদক নাজমুন নাজ লাইজু, মহানগরের ডঃ রোমানা হক, জি.এম. মাহমুদ হারুন, মোঃ রেজাউল হক, মাসুদ রানা, মোঃ আলমগীর হোসেন, মোঃ মাসুম আহম্মেদ, কলেজ শাখার অর্ক খান, মেধা ও শিশু ব্রিগেডের আহনাফ নাঈম জিসান, জায়ান, এশান, রেহান ও অন্যান্য সদস্যবৃন্দ।
উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী জানিয়েছেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম। ১৮ ফেব্রুয়ারি (শনিবার) বিকাল ৩:০০ টায় লিডার্স শাখা অফিসে শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে এবং বেসরকারী উন্নয়ন সংগঠন লিডার্স এর সহযোগিতায় এই জলবায়ু অধিপরামর্শ ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অর্ধবার্ষিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ফোরামের সম্পাদক, শিক্ষক ও সাংবাদিক রনজিত বর্মণ, বীর মক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, সদস্য ও আতরজান মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ, ফোরামের সদস্য ও মহিলা ইউপি সদস্য দেলোয়ারা বেগম সহ ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ। উপস্থিত সকল সদস্যদের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট ফোরামের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। এ সময় লিডার্স এর প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী জি. এম মোর্শারফ হোসেন।
বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনের কারনে উপকূলে বাড়ছে সংকট। এই সংকট কৃষি, পানি ও স্বাস্থ্য ক্ষেত্রে আরও ব্যাপক হারে বাড়ছে। উপকূলীয় অঞ্চলের এই সংকট বাংলাদেশের অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন। এখানে মানুষকে দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে না পেরে শত শত মানুষ নিজ বাসভূমি ছেড়ে অন্যত্র পাড়ি জমাচ্ছে।”
উপকূলীয় বেড়িবাঁধ নির্মানের প্রস্তাব তুলে ধরে বক্তারা আরও বলেন, উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধ নির্মানের জন্য একনেকে যে বাজেট অনুমোদন হয়েছে তার কাজ এখনও শুরু হয়নি। বর্ষা মৌসুমে আবারও বেড়িবাঁধ ভেঙ্গে এলাকা ডুবে মানুষের স্বপ্ন তলিয়ে যাবে। এটা অমানবিক।
বক্তারা আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীবন-জীবিকা, সম্পদ, খাদ্য, পানি, বাসস্থান, কৃষির উপর নেতিবাচক প্রভাব উপকূলীয় মানষকে বিষিয়ে তুলেছে। আজ মানুষ অসহায় হয়ে সরকারের কাছে বার বার উপকূল রক্ষার আবেদন তুলে ধরেছে। কিন্তু এখনও এর কোন সমাধান আসেনি। উপকূলের মানুষ ও জীববৈচিত্র্য রক্ষার জন্য সরকারের কাছে উপকূলীয় অঞ্চলকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করার দাবী করছি।”
সুজন খালিশপুর থানা কমিটির সভায় ভোট দিবস পালনের সিদ্ধান্ত
খবর বিজ্ঞপ্তি
সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থানা কমিটির এক আলোচনা সভা শনিবার বিকেলে প্লাটিনামগেটস্থ স্বেচ্ছাসেবী সংগঠন একুশের আলো অফিসে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে সম্পাদক খলিলুর রহমান সুমনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সুজন বিভাগীয় কমিটির সম্পাদক নাগরিক নেতা এড. কুদরত ই খুদা, বিশেষ অতিথি ছিলেন সুজনের বিভাগীয় সম্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু ও হাঙ্গার প্রজেক্টের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার। সভায় খালিশপুর থানা কমিটি চূড়ান্ত করা হয়। সভায় আগামী ২ মার্চ জাতীয় ভোট দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তৃতা করেন সংগঠনের সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি, শফিকুল ইসলাম অভি, খন্দকার খলিলুর রহমান, মাহবুবুল হক, নজরুল ইসলাম, শফিউল আযম আদু, আঃ হান্নান, এড. আরিফা খাতুন, হুমায়রা নাজ হুমা, নুরুল ইসলাম, বরকত আলী, আবুল কালাম আজাদ কাজল, এইচ এম তানভীর আহমেদ, সাব্বির ফকির প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ব্যবস্থা সচল রাখতে ভোটের কোন বিকল্প নেই। তাই ভোটাররা যাতে ভোট কেন্দ্রে ভোট দিতে আসে সে ব্যাপারে তাদের সচেতন করতে হবে।
ডুমুরিয়ার পল্লীতে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত: ৪ দিনেও থানায় মামলা হয়নি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ার পল্লীতে প্রতিপক্ষের হামলায় রবিউল ইসলাম লাবু (৪৬) নামে একজন ধান-চাল ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ৪ দিন ধরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও পুলিশ এখনও ওই ঘটনায় কোন মামলা নেয়নি। ঘটনাটি ঘটেছে ১৫ ফেব্রুয়ারি ডুমুরিয়া উপজেলার বাগদাড়ী মোড়ে।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, কুকিয়া গ্রামের ধান ও চাল ব্যবসায়ী রবিউল ইসলাম লাবু গত ১৫ ফেব্রুয়ারি রাতে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে বাগদাড়ি মোড়ে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের স্ইাফুল ইসলাম (৪২), মোঃ মিল্টন শেখ (৪০)সহ ৩/৪ জন তার মটর সাইকেলের গতি রোধ করে লোহার রড় ও ধারালো অস্ত্র দিযে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় একাধিক সেলাই দেয়া হয়েছে। এ ঘটনায় পরের দিন থানায় একটি লিখিত অভিযোগ করলেও আজ মামলা গ্রহন করা হয়নি। এ ব্যাপারে ডুমুরিয়া থানার এস আই মোঃ শফিকুল ইসলাম বলেন, ঘটনা স্থলে যেয়ে সত্যতা পাওয়া গেছে। তবে তিনি বলেন, এখনও মামলা হয়নি ।
কেইউজে’র সভাপতি ফারুক আহমেদকে অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সভাপতি ফারুক আহমেদ খুলনা ওয়াসা’র সদস্য মনোনীত হয়েছেন। তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতি দাতারা হলেন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মো: জাহিদুল ইসলাম, আলমগীর হান্নান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, যুগ্মসম্পাদক নেয়ামুল হোসেন কচি, কোষাধ্যক্ষ দিলীপ বর্মন, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মানিরুজ্জামান, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, শেখ জাহিদুল ইসলাম।
ভাষা দিবসে কেইউজে’র কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ২১শে ফেব্রুয়ারী পালন উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারী দিনগত রাত ১২-১ মিনিটে খুলনা শহীদ হাদিস পার্কে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে দশটায় খুলনা প্রেস ক্লাবে আলোচনা সভা। খুলনা সাংবাদিক ইউনিয়নের সকল সদস্য ও কর্মরত সকল সাংবাদিকদের কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।
খানজাহান আলী নূরাণী একাডেমীর ১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
খবর বিজ্ঞপ্তি :
খানজাহান আলী নূরাণী একাডেমীর ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকেলে নগরীর আব্দুল আজিজের মোড়স্থ চায়না কমপ্লেক্সে (একাডেমীর উত্তর পার্শ্বে, জলিল স্মরণীর বিপরীতে) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেডের এজিএম (অব.) আব্দুল জলিল হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক শেখ আকরামুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সংগঠক ও সমাজ সেবক মোঃ সাইদুর রহমান সাইদ ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রউফ, অভিভাবক প্রতিনিধি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মিরাজুল হক। উদ্বোধন করেন খানজাহান আলী নূরাণী একাডেমীর প্রিন্সিপ্যাল মাওলানা এমদাদুল হক।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি শিশুদের বিভিন্ন খেলাধুলায় উৎসাহ দিতে হবে। তবে অসম প্রতিযোগিতায় ঠেলে দেওয়া যাবে না। সর্বপরি মুসলিম পরিবারের শিশুদের শুরুতেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান তারা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর থানা বিএনপি নেতা শেখ আব্দুল হালিমের স্বরণসভা
খবর বিজ্ঞপ্তি
দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শেখ আব্দুল হালিমের স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠান গতকাল শনিবার বাদ আসর মধ্যডাঙ্গা ঈদগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। স্বরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মোঃ মনিরুজ্জামান মণি, দৌলতপুর থানা বিএনপি’র সাবেক সভাপতি শেখ মুশাররফ হোসেন, শেখ ইকবাল হোসেন, ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, ইকবার হোসেন খোকন, এইচ এম আবু সালেক, রবিউল ইসলাম, আবুল কালাম শিকদার, শরীফুল আনাম, মাহাবুব হোসেন, আশরাফ হোসেন, আব্দুল জলিল হাওলাদার, শেখ ইউনুস আলী, সৈয়দ গাজী, আসলাম হোসেন, মোঃ আব্দল্লাহ, ফারুক হোসেন, সেলিম মোল্যা, ওলি গাজী, গৌতম হারু, শহিদুল ইসলাম, তনিরুল হুদা লিটন, জামাল হোসেন, রিপন হোসেন, ইকবাল হোসেন, আসাদুর রহমান, নাজমুল হোসেন, মোঃ হান্নান, মোঃ হাসেম খা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মধ্যডাঙ্গা ঈদগাহ মসজিদের পেশ ইমাম।
শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম: খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এ জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় অভ্যস্থ করতে হবে। তিনি বলেন, খেলাধুলাসহ সকল ক্ষেত্রে মেয়েরা এখন এগিয়ে যাচ্ছে। সাফ ফুটবলে মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকলে মেয়েরা সামনের দিকে আরো এগিয়ে যেতে পারবে।
সিটি মেয়র শনিবার দুপুরে নগরীর সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আফরোজা জেসমিন বিথি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মন্ডল। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাম্মত মাহমুদা খাতুন। অন্যান্যের মধ্যে স্কুল পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে সিটি মেয়র ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খানজাহান আলী ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানার শিরোমনি খানজাহান আলী ব্লাড ব্যাংক এর উদ্যোগে মহান শহীদ দিবস উপলক্ষে শিরোমণি শহীদ মিনার চত্বরে গতকাল শনিবার সকাল ১০টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা তাঁতী লীগ নেতা কাজী আজাদুর রহমান হিরোক, খানজাহান আলী ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা কাজী মিনহাজুর রহমান রিপ্ত, ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ অভি খান, সাধারণ সম্পাদক ওয়ালিদ গাজী, সংগঠনের সহ-সভাপতি মুস্তাকিন গাজী, দপ্তর সম্পাদক অনিক, তামিম আহমেদ, মীর জাবেদুল ইসলাম, পলাশ, লিমন, সাইফুল ইসলাম বনি, শেখ আংশিক, তওসিম খান, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার মাসুম বিল্লাহ ও ডাক্তার এইচ এম জিহানুর রহমান খান। এসময় ডাক্তার দ্বারা রোগী দেখা, অক্সিজেন লেভেল, রক্তের বি ভাইরাস টেস্ট, প্রেশার মাপা ইত্যাদি পরীক্ষা করা হয়।
প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর নির্মাণে দিঘলিয়ায় ২ মাসে ব্যাপক অগ্রগতি
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন এর চন্দনী মহল এলাকায় প্রধানমন্ত্রীর উপহার জমি সহ ঘর নির্মানে মাএ ২ মাসে ব্যাপক অগ্রগতি দেখা দিয়েছে সরেজমিনে গিয়ে দেখা যায় প্রাথমিক পর্যায়ে ৬৩ টি ঘর নির্মান কাজে ব্যাপক অগ্রগতি গতবারের তুলনায় এবারে ঘর নির্মাণে দক্ষ টেকনিক্যাল লোক দ্বারা দেখভাল ও পর্যবেক্ষণ করায় কাজের গুণগতমান অত্যন্ত ভালো হচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। এবিষয়ে আরো জানা যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর , এই কাজের ব্যাপক ভূমিকা পালন করে আসছে খুলনা ৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মুর্শিদ এমপি এবং দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এর অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধানে এই ৬৩ টি ঘর নির্মাণ কাজ অত্যন্ত ভালো মানের হচ্ছে, তবে গত ২ মাস আগে কাজ শুরুর পর থেকেই দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম এর অক্লান্ত প্রচেষ্টায় ও পিআইও আরিফুর রহমান এর সহযোগীতায় বিরতিহীন ভাবে উক্ত আশ্রয় প্রকল্পের কাজ চলছে এবিষয়ে সেনহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান এর সাথে কথা বলে জানা যায় এই কাজের জন্য একজন দক্ষ টেকনিক্যাল বাবু রঞ্জিত কুমার কে দায়িত্ব দেওয়া হয়েছে,তারপরেও দেখা যায় প্রতিনিয়ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম, উপজেলা পিআইও আরিফুর রহমান, ও সেনহাটি ইউনিয়ন এর চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান সবসময় কাজের তদারকি করছেন যার কারণে মাএ ২ মাসে নির্মানাধীন ৬৩ টি ঘরের প্রায়, ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে। তবে ঘরের চালে গুনগত মানের উন্নত কালার টিন, টেকসই পিলার, মজবুত গ্রেড ভিম,টেকসই দরজা, ও ইট, বালু সিমেন্ট সহ সবকিছুই যেন ১০০% গুণগত মান সম্পন্ন বর্তমানে ৮০ শতাংশ কাজের দিকে একটু লক্ষ্য করে দেখলে দেখা যায় কোন ভাস্করে্যর অপরুপ তৈরি ভাস্কর্য।
মশিয়ালী থেকে গাজা সহ মাদক ব্যবসায়ি আটক
আটরা গিলাতলা প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন থানাধীন পূর্ব মশিয়ালী এলাকা থেকে ২ শ” গ্রাম গাজাসহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ । আটককৃত মাদক ব্যবসায়ি পূর্ব মশিয়ালী গ্রামের মৃত রাজ্জাক শেখ এর পুত্র মোঃ রানা শেখ (৫১)। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান শুক্রবার রাতে মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে আটরা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মোঃ খায়রুল ইসলাম সংগীয় অফিসার সহ পূর্ব মশিয়ালী রেললাইন সংলগ্ন আব্দুল লতিফ শেখ এর বাড়ীর উঠানের উপর গাজা বিক্রয়ের সময় রানা শেখ কে ২ শ” গ্রাম গাঁজা সহ গাজা বিক্রয়ের নগদ ১৫ শ” ৬০ টাকা উদ্ধার করে ।
এ ঘটনায় খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে যার নং-০৮।
বাগেরহাটে ইউপি চেয়ারম্যানের নামে মিথ্যা অপপ্রচার, সংবাদ সম্মেলন
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের মাদক ও নারী কেলেংকারীর ঘটনা নিয়ে জনতার হাতে মার খেয়ে এখন ঘটনা ভিন্ন দিকে নিতে ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতাদের বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এমনকি জনতার মারখেয়ে নির্বাচনে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে হয়রারি করছে। আবার মামলার আসামিরা জামিনে আসলেও তাদেরকে মিথ্যা কাল্পনিক অভিযোগ উত্থাপন করে কুৎসা রটাচ্ছে।
এ ঘটনার প্রতিবাদে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কচুয়া উপজেলা ধোপাখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হুমাউন মোল্লা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বলা হয়, এলাকার রেজউল করিম ওরফে রেজা মেম্বর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকসহ সন্ত্রাসী বাহিনী করে এলাকাবাসীকে অতিষ্ট করে তোলে। গেলো ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে ইউপি সদস্য নির্বাচিত হয় এবং এলাকায় মাদক, জুয়াসহ নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। তার বিপক্ষের লোকদের একের পর এক মারপিট করতে থাকে। এতে অতিষ্ঠ এলাকাবাসী গত ৪ ফেব্রুয়ার স্থানীয় দেপাড়া বাজার ব্রীজের কাছে ফেলে গণপিটুনী দেয়। আর এই গণপিটুনিকে ইস্যু করে রেজা মেম্বর প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে। এমন কি আমাদের দলে মধ্যে গ্রুপিং করছে। তাকে গণপিটুনির ঘটনায় ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যানের জড়িত থাকার কথা উল্লেখ করে রেজা মেম্বরের বাহীনি সদস্য তার দূর সম্পর্কের ভাইপোকে দিয়ে বাগেরহাটে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবারহ করেছে।
উল্লেখ্য, এর আগে রেজা মেম্বর বাহিনীর কাছ থেকে স্থানীয়দের সহায়তায় পুলিশ প্রচুর পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাই আমরা উপায়ন্তর না পেয়ে এ ঘটনায় আমাদের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের হস্তক্ষেপ কামনা করে এই সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রেজা মেম্বর বাহিনীর দ্বারা নির্যাতিত বেনজির হাওলাদার, রাজু মোল্লা, জাহিদুল ও জমিসসহ এলাকার প্রায় অর্ধশত গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মেম্বর রেজাউল করিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার পক্ষে তার ভাতিজা লুৎফর রহমান বলেন, গেলো ইউপি নির্বাচনের জের ধরে ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা আমার চাচাকে মারপিট করেছে।
এ বিষয়ে ধোপাখালী ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন বলেন, এলাকাবাসী অতিষ্ট হয়ে রেজা মেম্বর কে গনপিটুনি দিয়েছে। এখন সে তার নির্বাচনে যারা প্রতিপক্ষ ছিল তাদেরকে আসামী করে মামলা করে হয়রানি করছে। আমার জানামতে যাদের আসামি করা হয়েছে তারা কেহই রেজা মেম্বরকে মারপিটের ঘটনায় ছিলো না।
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত জেলে অনুকূল মারা গেছেন
স্টাফ রিপোটার,বাগেরহাট
দীর্ঘ ২১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বাঘের আক্রমণে আহত অনুকূল গাইন (৪২)। গতকাল শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজের নিবিঙ পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অনুকূল গাইনের চাচাতো ভাই নিধির গাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা স্টেশনের সুধীরের সিলা এলাকায় মাছ ধরার সময় বাঘের আক্রমণের শিকার হন অনুকুল গাইন। এ সময় অনুকূলের সঙ্গে থাকা মাহবুব নামের এক জেলের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনুকূলকে উদ্ধার করেন। পরে দুপুর ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয় আহত অনুকূলকে। অবস্থা গুরুতর হওয়ায় পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে। খুমেক থেকে পরে ঢামেকে স্থানান্তর করা হয়। বাঘের আক্রমণে তাঁর মেরুদন্ড, পাঁজরসহ পেটে ক্ষত সৃষ্টি হয়েছিল।
অনুকূল গাইন মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে। অনুকূলের মা কুমুদিনী গাইন একজন মানসিক প্রতিবন্ধী। এ ছাড়া আর কেউ নেই অনুকূলের পরিবারে।
নিধির গাইন বলেন, ‘অনুকূল রাতে মারা গেছেন। আমরা বাগেরহাটে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছি। বাড়িতে পৌঁছানোর পরে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।’
চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে ডুমুরিয়ায় পাউবোর জায়গরা দখল আবারও শুরু
সিরাজুল ইসলাম, ডুমুরিয়া
নূরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে’র অফিসে স্ব-শরীরে যেয়ে লিখিত মুচেলকা দিয়েছেন বৃহস্পতিবার। আর পাউবোর কোন জায়গায় কাজ করবো না। শনিবার থেকে আবারও ভরাট করছেন পাউবোর জায়গা। ভরাটকারীদের দাবি কর্তৃপক্ষ’র অনুমতি রয়েছে। পাউবো বলছে আমরা কিছুই জানিনা। এভাবে চোর-পুলিশ খেলার মধ্য দিয়ে ডুমুরিয়ায় পাউবোর জায়গরা দখল অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার খুলনাঞ্চলসহ বেশ কয়েকটি পত্রিকায় প্রভাবশালীদের প্রভাবে পাউবোর জায়গা দখল হচ্ছে এমন খবর প্রকাশিত হয়। বৃহস্পতিবার সকালে ভান্ডারপাড়া গ্রামের পাউবোর জায়গা দখল ও ভরাটকারী পঞ্চানন অধিকারী নুরনগরস্থ পানি উন্নয়ন বোর্ডে যেয়ে লিখিত মুচেলকা দেন তিনি আর মাটি ভরাট করবেন না ও ওই জায়গায় কোন কার্যক্রমও চালাবেন না। কিন্তু ওই দিন বিকেলে আবারও নেট দিয়ে ঘেরা বেড়া দেন। পরে পাউবো কর্তৃপক্ষের নির্দেশে ঘেরাটি সন্ধ্যার পরে অপসারণ করেন। একদিন পরে শনিবার এবার ওই পঞ্চানন অধিকারী স্কেবেটার দিয়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় আবারও কাজ শুরু করেন। কৈয়া বাজারের জামাল হাওলাদারের ছেলে সোহেল রানা ওই স্কেবেটার নিয়ে কাজ শুরু করে। এই সোহেল রানা এখনও ষোলমারী খেয়াঘাটের কাছে নদী থেকে মাটি কাটছে। এর বিরুদ্ধে সরকারের বিভিন্ন দপ্তরে এর আগে একাধিকবার অভিযোগ করলেও তার অপকর্ম অব্যাহত রয়েছে। গতকাল বিকেলে কাজ করা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে যেয়ে পুনরায় কাজ শুরু করার কারণ জানতে চাইলে তিনি বলেন, কর্তৃপক্ষের অনুমতিতে কাজ করা হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী হাসেম আলী বলেন, কাজ করলে আমাদের কি করার আছে। আমরা ঘটনাস্থলে আগামী সোমবার যেয়ে ব্যবস্থা নেয়া হবে। নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। আগামী কালই পাউবো কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। উল্লেখ্য গতকালও পাউবোর মাটি গিলে খাচ্ছে ইটভাটা শিরোনামে সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। কিন্তু কারও বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
বটিয়াঘাটা চিকিৎসা কর্নারের উদ্বোধন
বটিয়াঘাটা প্রতিনিধি
জাতীয় সংসদের হুইপ, জেলা আ’লীগনেতা ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, সরকারের স্বাস্থ্য সেবা প্রান্তিক গ্রামাঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূদুর প্রসারী দিকনির্দেশনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগ সময়োপযোগী চিকিৎসা সেবার মান বাড়িয়ে দিতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের এই সদিচ্ছায় আজ জটিল রোগের চিকিৎসা তৃণমূল পর্যায়ে পৌঁছে যাচ্ছে। সরকারের আন্তরিকতা এখানে বড় বিষয় যে সাফল্যের একমাত্র দাবীদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা আছে বলেই তাঁর নিরলস প্রচেষ্টায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি গতকাল শনিবার বেলা ১১ টায় বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ক্যানসার, স্ট্রোক ও হৃদরোগ, এ্যাজমা সহ(এনসিডি) রোগের চিকিৎসা কর্নারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মো: মিজানুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, ভারপ্রাপ্ত ওসি জাহিদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ ও দাকোপ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শিপন ভূঁইয়া। ফোকাল পার্সন ডা: রাহুল দেব সাহা ও মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা: মো: মাহফুজুর রহমান’র যৌথ উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা: আশিক দত্ত, ডা: শারমিন অনন্যা, ডা: স্পর্শী, ডা: হাবিব, ডা: কামরুল আলম, ডা: আবু হোসেন, ডা: মিতু ঘোষ, ডা: নিপা রায়, সিনিয়র ষ্টাফ নার্স যথাক্রমে সুনীতি, কৃষ্ণা রানী, প্রতিভা রায়, রিংকু বালা, সরযূ বালা, স্টাফ মুজিবুর রহমান প্রমূখ। প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ এ সময় হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং এই সেবার সাথে অন্যান্য সেবা কার্যক্রমের যে ধারাবাহিকতা বজায়ে আছে সেটি ধরে রাখার জন্য সকল চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য এখন থেকে সাধারণ চিকিৎসার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, এ্যাঁজমা, ক্যানসার, স্ট্রোক ও হৃদরোগ (এনসিডি) সহ নানান জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং কমিউনিটি ক্লিনিক থেকে এই রোগ সংক্রান্ত রেফারকৃত রোগীদেরকেও এই কর্ণারে গুরুত্বের সাথে চিকিৎসা সেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া যেমন প্রয়োজন, অনুরূপভাবে খেলাধুলা করা প্রয়োজন
-তালুকদার আব্দুল খালেক
তথ্য বিবরনী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া যেমন প্রয়োজন, অনুরূপভাবে খেলাধুলা করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতা লাভ করা যায়। শারীরিকভাবে অসুস্থ থাকলে জীবনে সফলতা অর্জন করা যায় না। দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ক্রীড়াবিদেরা সারা পৃথিবীর সামনে তুলে ধারতে পারেন।
মেয়র শনিবার সকালে খুলনা দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সিটি মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার স্বাধীনতার জন্য রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন। স্বাধীনতার পরে শহিদ শেখ কামাল আবাহনী ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ফুটবল খেলা চালু করেন। আধুনিক ক্রীড়া জগতে প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের অবদান অনেক। এই সরকারের আমলেই আমরা ১৯৯৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে প্রবেশ করি। তিনি আরও বলেন, খুলনা শহরকে তিলোত্তমা নগরী গড়ে তোলার জন্য ময়ুর নদসহ ২২টি খাল খননের কাজ এবং জলাবদ্ধতা নিরসনের জন্য খুলনার ড্রেনেজের কাজও চলমান রয়েছে। এছাড়া নগরীর ৩১টি ওয়ার্ডের চারশত ৮১টি রাস্তার উন্নয়ন কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য তিনশত ৯১ কোটি টাকার প্রকল্প বস্তবায়িত হয়েছে। খুলনা সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপাধ্যক্ষ প্রফেসর মোঃ তবিবার রহমান, ছাত্র সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর সমীর কুমার দেব, কলেজ ছাত্র লীগের সভাপতি মোঃ রাকিব মোড়ল এবং সাধারণ সম্পাদক নিশাত ফেরদৌস অনি বক্তৃতা করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আজ খুলনায় আসছেন
তথ্য বিবরণী
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামূল কবীর এক দিনের সফরে আজ ১৯ ফেব্রুয়ারি (রবিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী মহাপরিচালক ১৯ ফেব্রুয়ারি দুপুর ১২টায় খুলনা জেলা তথ্য অফিস পরিদর্শন করবেন। তিনি বেলা দুইটায় খুলনা জেলা তথ্য অফিস কর্তৃক গুজব/অপপ্রচার, সাম্প্রদায়িকতা ও মাদকের বিরুদ্ধে প্রচার কার্যক্রম, রাজস্ব খাতের নিয়মিত প্রচার কার্যক্রম মনিটরিং এবং খুলনা জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের স্থান পরিদর্শন করবেন। সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
রাত পোহালেই কাঁঠালতলা বাজার কমিটির নির্বাচন: ভোটারদের মধ্যে চলছে জল্পনা কল্পনা
ডুমুরিয়া প্রতিনিধি।
আগামি কাল সোমবার ২০ ফেব্রয়ারি আসন্ন ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার কমিটির ত্রি-বার্ষিকী নির্বাচন। কে হবেন সভাপতি, সম্পাদক এ নিয়ে ভোটারদের মধ্যে চলছে চুল চেরা বিশ্লেষণ। নির্ঘুম রাত কাটছে প্রার্থীদের। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটছেন ভোটারদের কাছে। আর এ নির্বাচন কে ঘিরে মাঠ সরগরম হয়ে উঠেছে, চলছে ভোটের আমেজ। প্রতিদ্বিন্ধী প্রার্থীদের বিভিন্ন প্রতিকের পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে বাজারের অলিগলি চলছে ভোটের মহাউৎসব। প্রচার প্রচারণায় পিছিয়ে নেই কেউ।
কে হবেন সভাপতি? আর কে হবেন সাধারণ সম্পাদক? এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী বলেন, বাজারের উন্নয়নের লক্ষ্যে এবং আমাদের বিপদ আপদে যে ভূমিকা রাখে তাকেই মনোনীত করবো। ঘোষিত তফসিল অনুযায়ি ১০ টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বিন্ধীতা করছেন। সভাপতি পদে চেয়ার প্রতিকে শেখ আব্দুল আজিজ,ছাতা প্রতিকে মাহবুব রহমান উথান ও হারিকেন প্রতিকে বিষ্ণুপদ বসাক এ পদে প্রতিদ্বিন্ধীতা করছেন। সাধারণ সম্পাদক পদে মাছ প্রতিকে মোঃ রায়হান মোড়ল, ফুটবল প্রতিকে মোঃ হাসান শেখ,মোরগ প্রতিকে শেখ হাফিজুর রহমান ও তালা প্রতিকে পলাশ দাশসহ চার জন প্রার্থী এ পদে প্রতিদ্বিন্ধীতা করছেন।
সহ-সভাপতি পদে আম প্রতিকে নজরুল ইসলাম শেখ ও আনারস প্রতিকে মোঃ আসাদুজ্জামান।সহ-সম্পাদক পদে একক প্রার্থী আব্দুল্লাহ মোল্লা। কোষাধ্যক্ষ পদে কলম প্রতিকে মোঃ হাফিজুর রহমান ও গোলাপফুল প্রতিকে মুকতার হোসেন গাজী।সাংগঠনিক সম্পাদক পদে মই প্রতিকে আঃ রশিদ গাজী ও প্রজাপতি আতাউর রহমান। দপ্তর সম্পাদক প্রহলাদ দাস, প্রচার সম্পাদক হায়দার আলী শেখ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা ও নির্বাহী সদস্য পদে এসএম সিদ্দিকুর রহমান ও আমিনুল ইসলাম।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক জিএম ফারুক হোসেন জানান,নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সকল প্র¯‘তি নেয়া হয়েছে। সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি জানান।
ডুমুরিয়া সদরে আ’লীগ নেতা কর্মীদের মতবিনিময়
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ’লীগ নেতা গাজী হুমায়ুন কবির বুলুর আয়োজনে দলীয় নেতা কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে হাসেম আলী পাইকারি কাঁচা মাল আড়ৎ চত্বরে ওয়ার্ড আ’লীগের সভাপতি আবুল কালাম সরদারের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী এবং দলের সভানেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আয়োজিত সভায় বক্তব্য দেন আ’লীগ নেতা শেখ হাবিবুর রহমান,আ: সবুর সরদার, রতন কুমার কুন্ডু,খান হাফিজুর রহমান, গাজী রকিবুল ইসলাম,খান রকিবুল ইসলাম, কবিরুল ইসলাম, খান সিরাজুল ইসলাম,ওসিয়ার রহমান গাজী, খান আসলাম হোসেন, খান আজগর আলী, সোহেল আহমেদ লিটন, এজাহার শেখ,ইমান আলী,গাজী,খান মহাসিন হোসেন, আশরাফুল ইসলাম, দেবাশীষ মন্ডল,পুলিন মন্ডল,আ: হামিদ সরদার,শাহিন সরদার, আজাহারুল গাজী, শহিদুল ইসলাম,মনি গোলদার,সাগর, শেখ সোহেল, প্রমূখ।আনুষ্ঠান পরিচালনা করেন হোসেন আলী গাজী।
যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদীর মৃত্যু
শহিদুল ইসলাম দইচ, যশোর অফিস
যশোর কেন্দ্রীয় কারাগারে নারায়ন চন্দ্র বি. (৮০) নামে একজন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। ১৭ই ফেব্রুয়ারী রাতে পোনে দশটার দিকে তার মৃত্যু হয়। নিহত নারায়ন চন্দ্র নড়াইল জেলার কালিয়া উপজেলার শুক্র গ্রামের মৃত প্রিয় বিশ্বাসের ছেলে। তার কয়েদী নাম্বার ছিল ( ৫৭২৬/ এ) জানতে চাইলে কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর জানান,সাবেক চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের তওশিলদার নারায়ন চন্দ্রের নামে একটি দূর্ণীতি মালা হয়। ওই মামলায় আদালত তাকে সাত বছরের সস্রম কারাদন্ড দেন। চলতি বছরে ১২ জানুয়ারী নারায়ন চন্দ্র কারাগারে আসে। গত কাল রাতে হটাৎ করে সে বমি করছিল এবং তার শরির অসম্ভ ঘামছিল। রাত রাত ৯ টা ৩৮ মিনিটে তাকে জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তারে উদ্ধৃতি দিয়ে বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যু প্রকৃত কারন জানা যাবে।
ডুমুরিয়ায় ৫’শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে ৫থশ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ উত্তর ডুমুরিয়া এলাকার আলতাফের মোড় থেকে তাদেরকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এসআই মনিরুজ্জামানের নেতৃত্বে ঘটনার রাতে শাহপুর আলতাফের মোড় এলাকায় অভিযান চালায়। এসময়ে মটরসাইকেল যোগে আসা মাদক ব্যবসায়ী শাহপুর গ্রামের আছির উদ্দিন গাজীর ছেলে জিএম হাবিবুর রহমান (২৮) ও একই এলাকার লিটন খানের ছেলে সোহান খান (২৭) কে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫থশ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে রুবেল নামে আরো একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এ বিষয়ে ওসি সেখ কনি মিয়া বলেন এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আসামিদের জেল-হাজতে প্রেরন করা হয়েছে।
ডিআইসি ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু
খবর বিজ্ঞপ্তি
নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস্ সম্পর্কে সচেতন করার লক্ষে ড্রপ ইন সেন্টার (ডিআইসি) এর ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে সেভ দ্যা চিলড্রেনের সহযোগীতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়।
এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এইডস/এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক এবং প্রোগ্রাম ইনচার্জ ডাঃ মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেভ দ্যা চিলড্রেনের ফিমেল সেক্স ওয়ার্কার ইন্টারভেনশন ও এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিনা সুলতানা, টেকনিক্যাল অ্যাডভাইজার ইজাজুল ইসলাম চৌধুরী, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক।
এসময় অতিথিরা প্রকল্পের জনগোষ্ঠীকে সরকারি সকল সুবিধার আওতায় আনা, লক্ষিত জনগোষ্ঠীর পরষ্পরের যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা এবং নারী যৌনকর্মী যারা ইনজেক্টিং ড্রাগ ব্যবহার করে তাদের প্রকল্পের আওতায় আনার উপর গুরুত্বারোপ করেন।
এই কার্যক্রমে সারাদেশের ২৫ জন ডিআইসি ও আউটলেটের ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।
দাকোপের বাজুয়ায় মহানাম যজ্ঞ পরিদর্শন করেন নবগঠিত উপজেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বাজুয়ায় উৎসব মুখর পরিবেশে ও ধর্মীয় ভাবগম্ভীযের মধ্য দিয়ে বাজুয়া খুটাখালী আর্য্য হরি সভা অঙ্গনে ৪৩ বর্ষীয় ৫৬ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ ১৩ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার সন্ধ্যায় গন্ধাধিবাস সহকারে পরবর্ত্তী প্রত্যুষকাল হতে ৫৬ প্রহরব্যাপী মহানাম সংকীর্তন শুরু হয়। আর্য্য হরিসভার মহানাম যজ্ঞের পঞ্চম দিনে দাকোপ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত কমিটি ও সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল যজ্ঞ অঙ্গন পরিদর্শন করেন এবং ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের নবগঠিত সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের নবগঠিত সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, নবগঠিত উপজেলা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, খুলনা জেলা পরিষদের সদস্য সরোজিত কুমার রায়, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মানস কুমার রায়, ইউপি চেয়ারম্যান মিহির মন্ডল, ইউপি চেয়ারম্যান সুদেব কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও বাজুয়ায় দেশের বিভিন্ন স্হানের নামিদামি সুনাম খ্যাত কীর্তন দলের মহানামে ধ্ববিত হচ্ছে আর্য্য হরি সভা অঙ্গন। প্রতিবছরের মতো এবার ও দেশের বিভিন এলাকা থেকে হাজার হাজার ভক্তদের আগমনে আর্য্য হরি সভা অঙ্গন পরিপূর্ণ হয়ে উঠেছে।
খুলনার দাকোপে আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি শেখ আবুল হোসেন; সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
উন্নয়ন ও গনতন্ত্রের পথ হারা বাংলাদেশকে দক্ষ নেতৃত্ব দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল আত্ম মর্যাদাশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করেছে। গ্রামকে করেছে শহর। বিভিন্ন ধরনের ভাতার আওতায় এনে এ দেশের হতদরিদ্র মানুষদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করেছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও পদ্মা সেতু মেট্রো রেলের মত মেঘা প্রকল্প বাস্তবায়নের সাহস একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষে দেখানো সম্ভব হয়েছে। দেশের এই অগ্রযাত্রা উন্নয়ন দেখে জনবিচ্ছিন্ন বিএনপি জামায়াত জোটের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন যে কোন মূল্যে ক্ষমতায় যেতে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে। তাদেরকে আর সেই সুযোগ দেওয়া হবেনা। সকল ষড়যন্ত্র আর অশুভ শক্তিকে মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। বৃহস্পতিবার খুলনার দাকোপ উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন। স্থানীয় মোহাম্মদ আলী স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশিদ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চানন মন্ডলের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে অনুষ্ঠিত এই সম্মেলন অনেক বেশী গুরুত্ব বহন করে। শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে এবং দেশ বিরোধী সকল চক্রান্ত নস্যাৎ করতে শক্তিশালী সুশৃংক্ষল সংগঠনের কোন বিকল্প নেই। আমরা এক এবং অভিন্ন শেখ হাসিনার অনুসারী। আমাদের মনে রাখতে হবে শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে আমরা ভাল থাকবো। বিশেষ অতিথির বক্তৃতায় অন্যান্য নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ফজরের নামাজ পড়ে দেশের কাজে আত্মনিয়োগ করেন আর গভীর রাত পর্যন্ত সেই ধারা অব্যহত রাখেন। তিনি অসংখ্যবার সন্ত্রাসী হামলার শিকার হয়েও জীবনের ঝুকি নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সেই স্বপ্নের ক্ষুধা দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে আমাদের তেমনি দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দলকে সুসংগঠিত করতে হবে। বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয়নেতা এ্যাড. আমিরুল আলম মিলন এমপি, কেন্দ্রীয়নেত্রী এ্যাড. গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি, কেন্দ্রীয়নেতা নির্মল কুমার চ্যাটার্জি। প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগনেতা এ্যাড. সোহরাব আলী সানা, এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. নিমাই চন্দ্র রায়, মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, এস এম খালেদীন রশিদী সুকর্ন, জোবায়ের আহমেদ খান জবা, এ্যাড. নবকুমার চক্রবর্তী, কাজী শামিম আহমেদ, মোল্যা মোজাফ্ফার হোসেন, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শ্রীমন্ত অধিকারী রাহুল, সাবেক এমপি ননী গোপাল মন্ডল, আশরাফুল আলম খান, খায়রুল আলম, শ্রী নান্টু রায়, রবার্ট নিক্সন ঘোষ, আজগর বিশ্বাস তারা, ফারহানা হালিম, জামিল খান, শিউলী সরোয়ার, এস এম শফিকুল ইসলাম, যুবনেতা চৌধুরী রায়হান ফরিদ, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, মহিলা লীগনেত্রী হোসনে আরা চম্পা, নাজনিন নাহার কনা, শেখ মোঃ আবু হানিফ, এম এম আজিজুর রহমান রাসেল, পারভেজ হাওলাদার, ইমরান হোসেনসহ দাকোপ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
এর আগে সম্মেলনের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন। সকাল ১০ টায় সম্মেলন শুরু হয়। তার আগে উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভা থেকে রং বেরঙের ব্যানার ফেস্টুন ও টি শার্ট পরে বর্ণাঢ্য মিছিল সহকারে নেতাকর্মিরা সম্মেলনস্থলে জড়ো হয়। দীর্ঘ ৮ বছর পর ক্ষমতাসীনদলের এই সম্মেলনকে ঘিরে চালনা পৌর এলাকা উৎসবের শহরে পরিনত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিভেশনে সভাপতি পদে ৩ জন সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থী হয়। এর মধ্যে সভাপতি পদে সমঝোতার ভিত্তিতে এবং সাধারণ সম্পাদক পদে সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সমর্থনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচন করেন। সব শেষে প্রধান অতিথি আলহাজ্ব শেখ আবুল হোসেনকে সভাপতি ও বিনয় কৃষ্ণ রায়কে সাধারণ সম্পাদক এবং শেখ যুবরাজকে সিনিয়র সহ- সভাপতি, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে ১ নং সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খানকে ২ নং সদস্য এই ৫ জনের নাম ঘোষনা করে কমিটি ঘোষনা করেন।
বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় হিফজুল কুরআন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
পবিত্র কুরআনের হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা- ২০২৩ ‘কুরআনের নূর’ এর খুলনা বিভাগের অডিশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতিযোগিতায় অংশ নিতে সোনাডাঙ্গা তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদ্রাসা প্রাঙ্গনে ছুটে আসেন ক্ষুদে হাফেজ প্রতিযোগীরা। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি আয়োজনে দেশব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টা থেকে পাঁচটি বুথে রেজিস্ট্রেশন করা হয় কুরআনের পাখিদের। নাম, পিতার নাম, মাদ্রাসার নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করেন হাফেজরা।
এরপর দশটা পাঁচ মিনিটে মাদ্রাসা কক্ষে শুরু হয় অডিশন পর্ব। একসঙ্গে পাঁচজন প্রতিযোগি এ পর্বে বিচারকদের সুললিত কণ্ঠে কুরআন শোনান। এর আগে সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে অডিশন হয়েছে।
খুলনা ভেন্যুর অডিশনের সমন্বয়ক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম জানান, খুলনা থেকে অডিশন পর্বে প্রথমে ৩০ জন হাফেজ নির্বাচিত করা হয়। সেখান থেকে বাছাই করা হয় সেরা ১০। যাদের মধ্যে সাতজনকে বিভাগীয় পর্যায়ের সেরা পুরস্কৃত করা হয়। চূড়ান্তভাবে সেরা তিনজন পাবে ঢাকার টিকিট। হাফেজদের সর্ববৃহৎ মিলনমেলা জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার খুলনা পর্বে যশোর, খুলনা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল জেলার বিভিন্ন মাদ্রাসার প্রায় তিন শতাধিক কুরআনের পাখি অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সভাপতি হাজী মো. ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মিয়া ফয়সাল আহমেদ। অডিশনের চূড়ান্ত পর্বে বিচারক ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিব্বুুল্লাহিল বাকী নদভী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম শায়খুল হাদিস মুফতি মুহিউদ্দিন কাসেম ও মেয়র হানিফ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান নুরুদ্দীন। উপস্থাপনা করেন মাওলানা ইলিয়াস হাসান।
এদিকে বসুন্ধরা গ্রুপের পৃষ্টপোষকতায় ‘কুরআনের নূর’ প্রতিযোগিতাটি মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। হাফেজদের জন্য দেশে এত বেশি পুরস্কার আর কখনো ছিল না। প্রথম পুরস্কার বিজয়ীর পরিবার, শিক্ষকসহ চারজন উমরার সুযোগ পাবেন। তাই প্রকৃত পুরস্কার ২০ লাখ টাকার বেশি। সম্প্রতি বসুন্ধরা গ্রুপ ১০৪ জন হাজিকে হজের সুযোগ করে দিয়েছে। বসুন্ধরা গ্রুপের প্রতিযোগিতার কারণে কুরআনের পাখিদের সহিহভাবে শেখার প্রতি আগ্রহ জন্মাবে।
প্রতিযোগিতায় পাঁচজন ছাত্র নিয়ে আসা খুলনার পল্লীমঙ্গল খাদেমুল উলুম হাফেজি মাদ্রাসার হাফেজ মো. তামজিদ শেখ বলেন, বসুন্ধরা গ্রুপের এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। এতে অনেকে উদ্বুদ্ধ হবেন ভালো হাফেজ হওয়ার।
চাকরি ছেড়ে দিতে চাওয়ায় যুবকের হাত-পা ভাঙলেন মালিক
মাগুরা প্রতিনিধি
চাকরি ছেড়ে দিতে চাওয়ায় মাগুরায় খলিলুর রহমান নামে এক ইটভাটা মালিক নিজের ছেলেকে সঙ্গে নিয়ে এক কর্মচারীর হাত-পা ও কলারবোন ভেঙ্গে দিয়েছেন। শুক্রবার দুপুরে রাকিবুল ইসলাম জনি (২৭) নামে ওই যুবককে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিবুল ইসলাম জনি মাগুরার সদর উপজেলার উথলি গ্রামের শফি মোল্যার ছেলে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রাকিবুল ইসলাম জনি জানান, তিনি খলিলুর রহমানের ইটভাটায় স্কেবেটর চালকের কাজ করে থাকেন। শুক্রবার বেলা ১১টার দিকে জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ায় স্কেবেটর বন্ধ হয়ে যায়। এ অবস্থায় তিনি ভাটা ম্যানেজার আলিমের কাছে তেল চাইলে তিনি ভাটায় রাখা ড্রাম থেকে তেল নিতে বলেন। কিন্তু জনি সেখান থেকে তেল নিতে গেলে ভাটা মালিকের ছেলে আল আমিন তাকে অন্যায়ভাবে গালমন্দ করেন। এ ঘটনায় তিনি ক্ষুব্ধতা প্রকাশ করে চাকরি ছেড়ে দেওয়ার কথা বললে ভাটা মালিক খলিলুর রহমান ও তার ছেলে আল আমিন বাঁশের লাঠি নিয়ে তাকে বেধড়ক পিটুনি দেয়।
রাকিবুল ইসলাম জনি বলেন, আমার বাবা শফি উদ্দিন মোল্যা একজন শারীরিক প্রতিবন্ধী। বাড়িতেই পড়ে থাকেন। এ অবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিই আমি। অথচ অন্যায়ভাবে ভাটা মালিক ও তার ছেলে আমাকে পিটিয়ে হাতপা ভেঙে দিয়েছেন।
রাকিবুলের স্ত্রী তৃপ্তি খাতুন স্বামীর উপর নির্যাতনের ঘটনায় বিচার দাবি করেছেন।
এদিকে স্কেবেটর চালক রাকিবুল ইসলাম জনির ওপর হামলার বিষয়ে ভাটা মালিক খলিলুর রহমান বলেন, ছেলের সঙ্গে ঝগড়া করে তিনি চাকরি ছেড়ে দেওয়ার কথা বলে চলে যাচ্ছিলেন। এতে আমার ভাটা অচল হয়ে পড়বে। এ অবস্থায় তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও কথা না শোনায় রাগান্বিত হয়ে ছেলের সঙ্গে আমিও তাকে মারধর করেছি। কিন্তু তার হাত-পা ভেঙ্গে গেছে কিনা জানি না।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও খুলনা জেলা শাখার আওতাধীন পূর্ব রুপসা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শ ম শফিকুল রহমান নিম্ন আদালতে হাজিরা দিতে গেলে বাকশালী আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা মহানগর শাখার আহ্বায়ক ইসতিয়াক আহমেদ ইসতি ও সদস্য সচিব মো তাজিম বিশ্বাস ছাত্রনেতাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মাহিন্দ্রাচালক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার
স্টাফ রিপোর্টার
খুলনায় মাহিন্দ্রাচালক ওহিদুর রহমান রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ এ তথ্য জানিয়েছেন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, বৃহস্পতিবার অভিযান চালিয়ে ঢাকা মহানগরীর রূপনগর থানা এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি খুলনার বটিয়াঘাটার মাসুদ রানা মোল্লাকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। আসামিকে বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সাতক্ষীরার মাহিন্দ্রাচালক রিপন ২০১৬ সালের ১১ জানুয়ারি সকালে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পরে আর ফেরেননি। পরদিন রিপনের লাশের সন্ধান পায় তার পরিবার। মাসুদসহ চার জন পেশাদার ছিনতাইকারী পূর্ব পরিকল্পনা অনুযায়ী সাতক্ষীরা থেকে খুলনা আসার জন্য মাহিন্দ্রাগাড়িটি ভাড়া করেন। ওইদিন সন্ধ্যায় সাতক্ষীরার তালা থানা এলাকার একটি ফাঁকা জায়গায় আসার পর রিপনকে কুপিয়ে হত্যা করেন তারা। আসামিরা লবণচরার একটি স্থানে রিপনের লাশ ফেলে দিয়ে মাহিন্দ্রা নিয়ে পালিয়ে যান। এ বিষয়ে ভিকটিমের বড় ভাই মামলা করেন। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত বছরের ২৯ মার্চ আদালত মাসুদসহ চার জনের মৃত্যুদণ্ড দেন।
স্কুলে নিয়োগ বাণিজ্যের অভিযোগ সভাপতির বিরুদ্ধে
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙার আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদি মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহায়ক, পরীচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের সভাপতি আব্দুল হান্নান পছন্দের তিন প্রার্থীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়েছেন বলে গুঞ্জন রয়েছে। এজন্য নিয়োগ বিজ্ঞপ্তি গোপন রেখেই শুধুমাত্র পছন্দের প্রার্থীকে পাঠানো হয় প্রবেশপত্র। নিয়োগ স্থগিত ও ম্যানেজিং কমিটি বাতিল চেয়ে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করেন ম্যানেজিং কমিটির ৪ জন অভিভাবক সদস্য। এ ঘটনায় গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে যশোর শিক্ষা বোর্ড ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ ৫টি দপ্তরে ৪ জন অভিভাবক সদস্য লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ডিসেম্বরে এনায়েতপুর বাড়াদি আলহাজ্ব খোস্তার আলি মাধ্যমিক বিদ্যালয় ভবনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষা গোপন রেখে অভিভাবক ৪ সদস্য একরামুল হক ,মোহাম্মদ আলী, খন্দকার মোস্তাক আহমেদ স্বপন ও নিলুফা ইয়াসমিনের স্বাক্ষর করে নেয়। নিয়োগ প্রক্রিয়া গোপন রাখায় স্থানীয় কোন প্রার্থী অংশ নিতে পারেনি পরীক্ষায়। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নানের মেয়েসহ পছন্দের আরো ২ প্রার্থীকে গোপনে নিয়োগ দেওয়া হয়।
লিখিত অভিযোগে অভিভাকরা আরো উল্লেখ করেন, আমাদের অজান্তেই সভাপতি ২২ লাখ টাকা গ্রহণ করে নিয়োগ বাণিজ্য করেছেন। সভাপতি আব্দুল হান্নান একজন আদম ব্যবসায়ী। সে অত্যন্ত র্ধূত এবং চালাক প্রকৃতির মানুষ। নিয়োগের অর্থ দিয়ে বিদ্যালয়ের সভাপতি কোনো উন্নয়নমূলক কাজ করে নাই। এখন এই সভাপতির সঙ্গে আমরা কাজ করতে রাজি নই। উক্ত বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি বাতিলসহ নিয়োগ বানিজ্য করার কার্যক্রম স্থগিত করার জন্য আবেদন করেন তারা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খন্দকার মোস্তাক আহমেদ স্বপন বলেন, পরিচ্ছন্নতাকর্মী পদে ৮ লাখ টাকা লেনদেন হয়েছে বলে শুনেছি। এ ব্যাপারে সভাপতি ও প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছি। তারা অস্বীকার করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন বলেন, যথাযথ নিয়মে নিয়োগ পরীক্ষা শেষে উত্তীর্ণদের নাম ঘোষণা করা হয়েছে। অফিস সহায়ক পদে বিদ্যালয়ের সভাপতির মেয়ে দিলরুবা খাতুন, আয়া পদে সামিমা খাতুন ও পরিচ্ছন্নতা কর্মী পদে সামাদ উত্তীর্ণ হয়। নিয়োগে কোন টাকা পয়সা লেনদেন হয়নি। কেউই আমার আত্মীয় নয়। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীকেই ডাকঘরের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হয়েছিল।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হান্নান বলেন, আমার বিরুদ্ধে যারা অর্থ বাণিজ্যের অভিযোগ তুলেছে তাদের অভিযোগ সত্য নয়। যোগ্যতা অনুযায়ী ও সঠিক নিয়মে পরীক্ষার কার্যক্রম শেষ করা হয়েছে।
আলমডাঙ্গা উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুর রউব বলেন, গত বুধবার নিয়োগ কার্যক্রম স্থগিত চেয়ে আবেদনের একটি অনুলিপি পেয়েছি। এরপরই অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ডাকা হয়েছিল। তিনি জানিয়েছেন, নিয়ম মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। একটি পক্ষ ফাঁসানোর জন্যে মিথ্যা বানোয়াট অভিযোগ করেছেন।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহি অফিসার রনি আলম নুর বলেন, নিয়োগে অনিয়মের কোন সুযোগ নেই। তবে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নিকট অভিযোগ দিয়েছেন। আমরা অনুলিপি অনুযায়ী অবগত রয়েছি। বিষয়টি শিক্ষা বোর্ড খতিয়ে দেখবে। আমাদের নিকট লিখিত অভিযোগ দিলে আমরাও বিষয়টি দেখবো।
সাংবাদিক কৌশিক দে’র পিতার মৃত্যুতে কেসিআরএর শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সদস্য, দৈনিক কালের কন্ঠের খুলনা অফিসের নিজস্ব প্রতিবেদক কৌশিক দে’র পিতা দেবতোষ দে’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল প্রমুখ।
জেলা স্বেচ্ছাসেবক দল নেতাদের মুক্তি দাবি
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু উচ্চ আদালতের জামিন নিম্ন আদালতে হাজিরা দিরত গেলে ১৬ ফেব্রুয়ারি জেল হাজতে প্রেরণ করেন। ফ্যাসিবাদী আন্দোলন গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য যেই কথা বলেছে তাকেই মিথ্যা মামলায় অভিযুক্ত করে জেল হাজতে প্রেরণ করেছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিন্দা জ্ঞাপন করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সহ সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি তৈয়েবুর রহমানসহ জেলা শাখার সকল নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে রুনুসহ সকল রাজবন্দিদের মুক্তি দাবি জানান।









































