খবর বিজ্ঞপ্তি।।
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন যুবলীগ নেতা শংকর ঢালীর ঠাকুর মা’র শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কপিলমুনির চিনামলা-গোয়ালবাথান এলাকায় আয়োজিত এ শ্রাদ্ধ অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা দীপক কুমার মন্ডল, সহকারী অধ্যাপক মায়নুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপজেলা যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, আলহাজ্ব রফিকুল ইসলাম, ইউনুচ আলী মোড়ল, ওজিয়ার রহমান, হাচান ইমাম, জাহাঙ্গীর সরদার,মীর ছদরুল আমিন, মোঃ আব্দুল গফফার গাজী, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি প্রমুখ।











































