Home আঞ্চলিক আড়ংঘাটা বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আড়ংঘাটা বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

16

 

 

ফুলবাড়ীগেট প্রতিনিধি।।

নগরীর আড়ংঘাটা থানাধীন বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ১ জন নিহত হয়েছেন। অপর ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত ব্যক্তি খানজাহান আলী থানার শিরোমনি পূর্বপাড়া এলাকার কাগজি ইকবাল হোসেনের পুত্র ও হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক মোঃ কাগজি আহাদ ( ১৮)। গুরুতর আহত ব্যক্তি একই এলাকার ইকরাম কাগজীর বাড়ির ভাড়াটিয়া আমির হামযা (৫৬) আড়ংঘাটা থানার এস আই দিপক মন্ডল জানান শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাইপাস সড়কের ওয়েব জুট মিলস এর সামনে দিয়ে বাইসাইকেল যোগে যাওসার সময়ে যশোর থেকে খুলনামুখি একটি প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই বাইসাইকেল থেকে ছিটকে পড়ে আহাদ ও আমির হামযা এ সময় ঘটনাস্থলেই মারা যায় আহাদ এবং আমির হামযা গুরুতর আহত হয়। আড়ংঘাটা থানা পুলিশ ও আড়ংঘাটা ফায়ারসার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে খুমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরন করে এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। আড়ংঘাটা থানা পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে।