Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় করোনার ও রোজার মধ্যে ব্যাপক ধরপাকড়ে বাংলাদেশিসহ গ্রেফতার ১৪ শত

মালয়েশিয়ায় করোনার ও রোজার মধ্যে ব্যাপক ধরপাকড়ে বাংলাদেশিসহ গ্রেফতার ১৪ শত

7

শেখ সেকেন্দার আলী মালয়েশিয়া থেকে:


করোনা ও রোজা উপেক্ষা করে মালয়েশিয়ায় ইমিগ্ৰেশনের অভিযানে বাংলাদেশীসহ বিভিন্ন দেশের প্রায় চৌদ্দশত অভিবাসীদের আটক করেছে ইমিগ্ৰেশন বিভাগ। করোনা ভাইরাসে কাজ না থাকায় একে তো চলছে কোন রকম’ তার মধ্যে ইমিগ্ৰেশনের অভিযানে  বৈধ ও কাগজপত্র বিহীন সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১১ মে) রাজধানীর কুয়ালালামপুরের পাইকারি বাজার পাচার সেলাইয়াংয়ে স্থানীয়়় সময় সকাল পৌনে নয়টার শুরু হয় অভিযান।

কুয়ালালামপুর পুলিশের নেতৃত্বে অভিযানে অংশ নেয় ইমিগ্রেশন বিভাগ ও সিটি কর্পোরেশনের ১১শ বেশি বিশাল বাহিনী। 


এসময় ৭ হাজার ৫৫১ জন বিদেশী নাগরিকের কাগজ পত্র চেকিং শেষে বৈধ নথিপত্র না থাকায় গ্রেপ্তার করা হয় ১ হাজার ৩ শত ৬৮ জন বিদেশি অভিবাসীদের। 

মঙ্গলবার (১২ মে) মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়। আটককৃতরা হলেন, বাংলাদেশের ৭৮ জন পুরুষ, ইন্দোনেশিয়ার ৪২১,ইন্ডিয়ার ৫৪, পাকিস্তানের ৬, মায়ানমার ৭৯০জন এবং বাকিরা বিভিন্ন দেশের নাগরি।

আটককৃতদের মাঝে পুরুষ রয়েছে ১০০৯ জন, নারী ২৬১ জন এবং তাদের সাথে থাকা ছেলে মেয়ে সন্তান সহ ৯৮ জন, সর্বমোট ১৩৬৮ জন গ্রেফতার। এ সময় ইমিগ্রেশন এর সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃতদের কাছে কোন বৈধ ভিসা বা বৈধতার কোন প্রমানাদি ছিল না এবং এদের প্রত্যেককে আদালতে সোপর্দ করে  ইমিগ্রেশন এর আইন অনুযায়ী শাস্তি শেষে যার যার নিজ দেশে কালো তালিকাভুক্ত  করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ ।

উল্লেখ্য , কোন প্রবাসী কে কালো তালিকাভুক্তি করা হলে ৫ বছরের ভিতরে মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা থাকে। দেশটির সরকার বার বার সতর্ক করে আসছে এদেশে কেউ অবৈধভাবে বসবাস করতে পারবে না। অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে বিচার শেষে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। কিছু দিন আগে এক ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা বলেন  তোমরা তোমাদের জীবন দিয়ে দৌড়াতে পারবে কিন্তু পালিয়ে বাঁচতে পারবে না।

এদিকে মালয়েশিয়া অবৈধ অভিবাসীদের আটকের ব্যাপারে কোন সংগঠন যেন বাড়াবাড়ি না সে ব্যাপারে সতর্ক করেছেন সরকারের সিনিয়র একজন মন্ত্রী।