স্পোর্টস ডেস্ক।।
মাত্র ৩ মিনিটের ব্যবধানে দু’দলে দুই গোল উপভোগ করলেন দর্শকরা। আর রোমাঞ্চকর ফুটবলে ২-১ গোলে এগিয়ে গেলো সেনেগাল। ৬৭তম মিনিটে গোল নিয়ে ম্যাচে সমতায় ফিরেছিল ইকুয়েডর। কিন্তু তা বজায় থাকে মাত্রই তিন মিনিট। ৭০তম মিনিটে ফের গোল আদায় করে সেনেগাল। ডিফেন্ডার কালিদি কুলিবালির গোলে এগিয়ে যায় আফকন চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের এ গ্রুপের দুই ম্যাচের প্রথমার্ধের খেলা শেষে এগিয়ে নেদারল্যান্ডস ও সেনেগাল। স্বাগতিক কাতারের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে ডাচরা। অপর ম্যাচে একই ব্যবধানে সেনেগালের বিপক্ষে পিছিয়ে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডর। আসর প্রথম ম্যাচে সেনেগালের বিপক্ষে জয়ের পর ইকুয়েডরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল নেদারল্যান্ডস।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ গোলে হারিয়ে অভিযান শুরু করেছিল লাতিন আমেরিকার দল ইকুয়েডর। কাতার পরে হেরে যায় সেনেগালের কাছেও।
সোমবার ম্যাচের ২৬তম মিনিটে কোডি গ্যাকপার গোলে এগিয়ে যায় ডাচরা। অন্য ম্যাচে ৪৪তম মিনিটে সফল স্পটকিক থেকে সেনেগালকে এগিয়ে নেন ইসমাইলা সার।










































