স্টাফ রিপোর্টার।।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম,পীর সাহেব চরমোনাই-এর পক্ষে খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির ব্যবস্থাপনায় অসহায় দরিদ্র ও শারীরিক প্রতিবন্ধী মোঃ আল-আমিনের বসবাসের জন্য বটিয়াঘাটা পুটিমারীতে নবনির্মিত ঘর গতকাল শুক্রবার (৭ অক্টোবর) সকালে তার নিকট হস্তান্তর করা হয়।
নবনির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানে ঘর নির্মাণ কমিটির আহবায়ক ও জেলা মুজাহিদ কমিটির যুগ্ম সম্পাদক এস এম হাদিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় শাখা মুজাহিদ কমিটির ছদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আউয়াল (খলিফা, পীর সাহেব চরমোনাই রহ.)।
বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা শাখা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করিম।
এছাড়াও আলহাজ্ব মাওলানা আবু সাঈদ, আলহাজ্ব মাওলানা দ্বীন ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, আলহাজ্ব মোঃ শফিউল ইসলাম, আলহাজ্ব মোঃ আবু তাহের, মাওলানা ফজলুর কাদের, মোঃ মোমিনুল ইসলাম নাসিব সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল মুজাহিদরা উপস্থিত ছিলেন।











































