Home আঞ্চলিক ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে ৯টি মামলা; জরিমানা আদায়

ফকিরহাটে ভ্রাম্যমান আদালতে ৯টি মামলা; জরিমানা আদায়

7

পি কে অলোক, ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাসে সরকারের ঘরে থাকা নির্দ্দেশ অমান্য করে অকারণে যানবাহন চালানো সহ বিভিন্ন কারণে ৯টি যানবাহনের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের ও ৪২শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যামান আদালত।

বৃহস্পতিবার সকালে খুলনা-বাগেহাট ও খুলনা-মংলা মহাসড়কের কাটাখালী বাসস্ট্যান্ডের বাদল চত্তরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা।

এসময় বিজ্ঞ আদালত-কে সহযোগীতা করেন, মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) গৌতম রায়, কাটাখালী হাইওয়ে পুলিশের এএসআই আব্দুল আজিজ ও আদালতের পেশকার রোস্তম আলী।