Home আঞ্চলিক প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোড়েলগঞ্জে কৃষকের ধান কাটলেন প্রা.শিক্ষক প্যানেল প্রত্যাশীরা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় মোড়েলগঞ্জে কৃষকের ধান কাটলেন প্রা.শিক্ষক প্যানেল প্রত্যাশীরা

14

মোড়েলগঞ্জ প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষকের ধান কেটে দিলেন প্রাথমিক সহকারি শিক্ষক প্যানেল প্রত্যাশী ২০১৮ সদস্যরা।

বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা দৈবজ্ঞহাটী ইউনিয়নের মহিলা ডিগ্রী কলেজ এলাকায় কৃষক মো. রুহুল আমীন (৫০) এর দেড় একর বোরো ব্রী-ধান ২৮ ফসলী জমির ধান কেটে দিয়েছেন তারা। এ নিয়ে ২য় দফায় ২৫ সদস্যের এ টিমটি মাঠে গত ২৮ তারিখ থেকে দৈবজ্ঞহাটী, পুটিখালী এলাকায় দিনভর ধানকাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রাথমিক সহকারি শিক্ষক প্যানেল প্রত্যাশী এ সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, দৈবজ্ঞহাটী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারুল বেগম ও ইউনিয়ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মশিউর রহমান।

ধান কাটার নেতৃত্বে ছিলেন যারা প্রাথমিক সহকারি শিক্ষক প্যানেল প্রত্যাশী-২০১৮ কমিটির বাগেরহট জেলা সভাপতি  মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক রাজিব শিকদার, সহ-সভাপতি খোকন মৃধা, প্রচার সম্পাদক সুজন হালদার, শাহানা আক্তার, সঙ্গিতা রানী, মিম আক্তারসহ সহ ২৫ সদস্য’র এ টিম।

এ বিষয়ে সভাপতি মিরাজ হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী তারা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বোরো মৌসুমে কৃষকের ধান কেটে ফসল ঘরে তোলার কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান।

উল্লেখ্য, ২০১৮ সালের সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সারাদেশে ২৪ লাখ পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। এর মধ্যে ৫৫ হাজার ২৯২ জন উত্তির্ন হয়ে মৌখিক পরীক্ষায়ও অংশ গ্রহন করেন। ১৮ হাজার ১৪৭ জন সরকারিভাবে চুড়ান্ত  নিয়োগ প্রাপ্ত হন। বাকি ৩৭ হাজার উত্তির্নকারি পরীক্ষার্থীরা প্যানেল ভিত্তিক নিয়োগের দাবি করে আসছে দীর্ঘদিন ধরে সরকারের প্রতি। ২০১৪ সালের পর থেকে শুধুমাত্র ২০১৮ সালে প্রাথমিক শিক্ষক পদে একটি মাত্র নিয়োগ হয়েছে। ইতোমধ্যে উত্তির্নকারি পরীক্ষার্থীদের অনেকের বয়স শেষ হয়েছে। এ কারনেই তারা প্রধানমন্ত্রীর নিকট প্যানেল ভিত্তিক নিয়োগের জোর দাবি জানিয়েছেন।