খবর বিজ্ঞপ্তি
আজ বৃহস্পতিবার নড়াইল সদরের শেখহাটি বাজারের স্বেচ্ছসেবী সংগঠন বন্ধন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দুঃস্থ, অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী রোজাদার পরিবারের জন্য ত্রান নয় “বাড়ি বাড়ি ইফতার সামগ্রী” করে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের শেখহাটি, তপনভাগ, মহিশখোলা, শেখপাড়া ও ডহরশেখহাটি গ্রামে বন্ধন সমাজকল্যাণ সংস্থার সভাপতি তরিকুল ইসলাম মানিক এবং সাধারণ সম্পাদক শেখ রায়হান উদ্দীনের নেতৃত্বে ২০০ দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধী পরিবারকে ইফতারি সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।সংস্থার সাধারণ সম্পাদক শেখ রায়হান বলেন আমরা প্রতিবার রমজান মাসে মসজিদ বা অন্য জায়গায় ইফতারির আয়োজন করে থাকি কিন্তু এবার করোনাভাইরাসের কারণে সেই আয়োজন সম্ভব হচ্ছে না। তাই আমাদের সংস্থার অন্যান্য সদস্য এবং এলাকার কিছু বড়ভাইদের সহযোগিতায় গ্রামে যাদের বাজার থেকে ইফতারি কিনে খাওয়ার সামর্থ নেই, তাদের আমরা বাড়ি বাড়ি ইফতার সামগ্রী পৌছে দিচ্ছি, আমাদের এই সহযোগিতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম সদস্য বাংলাদেশ জাতীয় রাগবী টিমের ক্যাপ্টেন নাদিম মাহমুদ, গিয়াস উদ্দিন, প্রসেনজিৎ দাশ, ইকতার উদ্দিন, কামরুল, সোহেল, শান্ত, রাজু, জুয়েল, শিমুল আজিজুর প্রমুখ।











































