Home জাতীয় ফেসবুক কুরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো: কলকাতার জোৎসনা খাতুন ও “রানার আপ” ঢাকার...

ফেসবুক কুরআন প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো: কলকাতার জোৎসনা খাতুন ও “রানার আপ” ঢাকার নিঝুম দিশা

41

খুলনাঞ্চল রিপোর্ট:

সোশ্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৭ সাল থেকে পরিচালিত সোশ্যাল মিডিয়ায় কুরআন বিকল্প মাধ্যম ফেসবুক কুরআন প্রতিযোগীতার ৬ষ্ঠ পর্বের ২য় চ্যাম্পিয়ন হলেন ভারতের কোলকাতার নাগরিক “জোৎসনা খাতুন” (জান্নাতুন শিরি ফেসবুক নাম), পিতার নাম আব্দুল মান্নাফ মিয়া, মাথাভাঙ্গা, কলকাতা, ইন্ডিয়া ও রানার আপ নির্বাচিত হোন ঢাকার প্রতিযোগী “নিঝুম দিশা” পিতার নামঃ মোঃ মোসলেহ উদ্দিন, মাতার নামঃ রোকসানা আক্তার, সাভার, ঢাকা।

গতকাল কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৩.৩০ মিনিটে সরাসরি ফেসবুক লাইভে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়্যারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব ক্বারী মাওলানা মোঃ মাহদি হাসান কাওসারী। অনলাইনে আরো উপস্থিত ছিলেন বিচারক মন্ডলির সদস্য মাওলানা মোঃ কুদরাতুল্লাহ, ভাইচ চেয়ারম্যান ইউসুফ আজম ও ইঞ্জিনিয়ার মামুন প্লাবন, কেন্দ্রীয় অভিভাবক বিষয়ক সম্পাদিকা (অর্থ) ডাঃ কামরুন নাহার রুনা, মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন নাহার জেবু, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা রহিমা খাতুন, সহ প্রচার সম্পাদক মুনতাজার আহমেদ, বরিশাল বিভাগের পরিচালক মোঃ এনামুল হক, চট্রগ্রাম বিভাগের পরিচালক মোঃ শিরাজুল ইসলাম , খুলনা বিভাগের পরিচালক মোঃ হেলাল উদ্দিন প্রমুখ

এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর বলেন, ভারতের স্থায়ী একজন নাগরিক বিজয়ী হবার মাধ্যমে ফেসবুক কুরআন প্রতিযোগিতা আজ থেকে আন্তর্জাতিক অঙ্গনে পদার্পণ করলো আলহামদুলিল্লাহ। এর জন্য তিনি মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেন, সেই সাথে এ কাজের সাথে যারা জড়িত, যারা সহযোগিতা করেন সকলকে তিনি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সকল প্রতিযোগীদের কুরআন বুঝে পড়ার পাশাপশি কুরআনের আলোকে নিজেদের জীবনকেও গঠন করার আহবান জানান। তিনি ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য স্থায়ী ভিত্তি প্রতিষ্ঠা করতে সকলের সহযোগিতা কামনা করেন ।