স্টাফ রিপোর্টার:
ভয়াবহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে বাংলাদেশ নৌবাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। লকডাউনে আটকে পরা অসহায়, দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, ইফতার সামগ্রী ঘরে ঘরে পৌছানোসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক ছিটানো, জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক খালিশপুরের আলমনগর জোড়াগেট সংলগ্ন এলাকায় বসবাসরত ২০০ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক পুুুুুুুথিমাড়ি এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় কাপড়ের দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ৯৮২টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা ও ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে।
নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির ল্েয দিগরাজ বাজার, চাঁদপাই, মংলা বন্দর, চিলা, মিঠাখালী, সোনাইতলা ও কুমারখালী এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ৮৬৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদাণ ও ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।











































