Home জাতীয় প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সাক্ষাৎ

প্রধান বিচারপতির সঙ্গে আইজিপির সাক্ষাৎ

13

ঢাকা অফিস

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে প্রধান বিচারপতির বাসভবনে তার সঙ্গে দেখা করেন আইজিপি। পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি আইজিপিকে অভিনন্দন জানিয়েছেন এবং তার সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেছেন। আইজিপি তার দায়িত্ব পালনকালে প্রধান বিচারপতির সার্বিক সহযোগিতা কামনা করেছেন। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।