ঢাকা অফিস
ক্ষমতাসীন আওয়ামী লীগের নামে কিছু ফেক বা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে নানা গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে উল্লেখ করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ভুয়া অ্যাকাউন্ট বা পেজগুলো অবিলম্বে বন্ধ না করলে এর পেছনে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সোমবার (২৭ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমরা কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, বাংলাদেশ আওয়ামী লীগের নামে কিছু ফেক ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানা রকম গুজব এবং মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য বা সংবাদ প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগের পেজ ছাড়া এ দলের নামে থাকা অন্যান্য পেজের পরিচালক-অ্যাডমিনদের আমরা সেগুলো অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করছি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো। ‘সবার অবগতির জন্য জানাচ্ছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক, টুইটার এবং ইউটিউব-এ অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো- ফেসবুকে, টুইটারে এবং ইউটিউবে।’ ‘এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেসবুক পেজ রয়েছে। এগুলো হলো- দলের ডাটাবেজ টিম থেকে পরিচালিত, দফতর বিভাগ থেকে পরিচালিত, তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত, বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত।’











































