স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়ায় দিনভর বাড়িতে অবস্থানের পর মধ্যরাতে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করেছেন অমিতেষ ওরফে মিলন বালা নামের এক ইউপি সদস্য।
বুধবার (২৯ জুন) উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রঘুনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার)। এ নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন মিলন বালা।
স্থানীয়রা জানান, চার বছর আগে স্বামীর মৃত্যুর পর একই গ্রামের এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত হন মিলন বালা। একপর্যায়ে দৈহিক সম্পর্কে পরিণত হয় তাদের পরকীয়া। সম্প্রতি ওই নারী মিলন বালাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকার করেন। পরে বুধবার বিকেল থেকে ওই নারী মিলন বালার বাড়িতে অবস্থান নেন। পরে মধ্যরাতে তাদের বিয়ে হয়।
ওই ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আরতি মহাজন বলেন, তাদের সম্পর্কের জেরে রাতে বিয়ে দেওয়া হয়েছে। পরিবারের সবাই মেনে নিয়েছেন।










































