পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম, এনামুল হক বলেছেন, করোনা পরিস্থিতির কারণে আমার ইউনিয়নে কর্মহীন একটি মানুষও না খেয়ে থাকবে না। নিজ ও সরকারি অর্থায়নে আমার ইউনিয়নে ৪০ হাজার মানুষকে খাদ্য সহায়তা আনার পরিকল্পনা রয়েছে।
ইতোমধ্যে আমার ইউনিয়নে প্রায় ৭ হাজার পরিবারের মধ্যে ৪ হাজার ৮শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি। বাকীদের খাদ্য নিয়ে দুশ্চিন্তা করার কোন কারণ নেই। আগামী ১০ দিনের মধ্যে যেকোন মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেয়া হবে। তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহবান জানান।
বৃহস্পতিবার সকালে সোলাদানা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ডের ভিলেজ পাইকগাছা গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চাল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ, ইউপি সদস্য ঠাকুর দাস সরদার, সিদ্দিক শিকারী, কল্যাণী মন্ডল, আজিজুর রহমান লাভলু, আবুল কাশেম সরদার, ডাঃ শফিকুল ইসলাম, জনাব আলী সরদার, এস,এম, মোস্তাক আহমেদ, আব্দুল্লাহ মালী, হিরামন সরকার, মোক্তার হোসেন, একরামুল, আনারুল ইসলাম, আব্দুল মালেক।











































