Home আঞ্চলিক নৌ কন্টিনজেন্ট কর্তৃক করোনা প্রতিরোধমূলক কার্যক্রম

নৌ কন্টিনজেন্ট কর্তৃক করোনা প্রতিরোধমূলক কার্যক্রম

21

স্টাফ রিপোর্টার:

দেশব্যাপী মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষ্যে টহল আরো জোরদার করেছে। দেশের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো, অসহায় ও দরিদ্রের ঘরে ঘরে ত্রাণ পৌছানোসহ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মোতায়েনকৃত নৌ কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে ও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে।

এ সময় মুদি দোকান, হার্ডওয়ার দোকান, রেষ্টুরেন্ট খোলা রাখার জন্য ও মটরসাইকেল চালকের নিকট হইতে ম্যাজিষ্ট্রেট কর্তৃক আট হাজার টাকা জরিমানা করা হয়। নৌ কন্টিনজেন্ট ২০৯৭টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা করে। এসময় ২০০টি লিফলেট ও ৫০টি মাস্ক বিতরণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান ব্যতীত সরকারের নির্দেশনা অনুযায়ী অন্য সকল প্রকার দোকান বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। অন্যদিকে, নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, বুড়িরডাঙ্গা, চাঁদপাই, চাপরা এবং মংলা বন্দর এলাকায় টহল পরিচালনা করে। কন্টিনজেন্ট চাঁদপাই, বুড়িরডাঙ্গা ও সোনাইতলা ইউনিয়নে ৬৪১টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণে সহায়তা করে। এসময় জনসচেতনতামূলক ১০০টি লিফলেট ও ৫০টি মাস্ক বিতরণ করা হয়। অপরদিকে, নৌ ঘাঁটি সোলাম কর্তৃক জাবুসা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ১১০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে। নৌবাহিনীর সদস্যরা নিজেদের ব্যক্তিগত সংগ্রহ হতে সাধারণ হতদরিদ্রের মাঝে এই ত্রাণ সহায়তা প্রদান করে আসছে।