খবর বিজ্ঞপ্তি।।
দিনব্যাপি নানা কর্মসুচির মধ্য দিয়ে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এ^র ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে বিএনপি।
ভোরে সকল দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, বাংলাদেশ যতোবার ক্রান্তিকালের মুখোমুখি হয়েছে প্রতিবারই জিয়াউর রহমান পরিত্রাণের দায়িত্ব পালন করেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ যখন শাসকের ব্যর্থতায় অস্তিত্ব সংকটে পড়েছিল, সেই সময় জিয়াউর রহমান দেশ পুর্নগঠনে ১৯ দফা কর্মসুচি গ্রহণ করেন। আজ দেশের যে সংকট, তা থেকে উত্তরণের জন্য আমাদেরকে জিয়ার রেখে যাওয়া আদর্শকে ধারণ করতে হবে। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে আমাদের স









































